জাউর মাছের সুস্বাদু ও মজাদার চচ্চড়ি রেসিপি (১০% লাজুক খ্যাকের জন্য)
আজ - ২৭মাঘ | ১৪২৮ বঙ্গাব্দ | বৃহস্পতিবার | শীতকালে |
❤️হেলো বন্ধুরা❤️
🌹শুভ সকাল🌹
😋 চলুন তাহলে শুরু করা যাক😋
চচ্চড়ি রেসিপি
| প্রয়োজনীয় উপকরণ | ||
|---|---|---|
| সিরিয়াল নং | নাম | ছবি |
| ১. | জাউর মাছ | 🐟🐟 |
| ২. | আলু | 🥔🥔🥔 |
| ৩. | বেগুন | 🍆🍆🍆 |
| ৪. | গাজর | 🥕🥕🥕 |
| ৫. | কাঁচা মরিচ | 🌶️🌶️🌶️ |
| ৬. | পিঁয়াজ | |
| ৭. | হলুদ গুড়ো | |
| ৮. | লবণ | |
| ৯. | তেল | |
| ১০. | শিম |
উপকরণের চিত্র
ধাপ ১🥔🥕🌶️🧅
আমি এখানে আলু, শিম,গাজর, পিয়াজ, কাঁচা মরিচ, নিয়েছি।
ধাপ ২
আলু গাজর আগেই মেখে নেওয়ার কারণে ছবি তুলতে পারিনি। শিম ও বেগুনের ছবি তুলেছি।
ধাপ ৩
জাউর মাছ কেটে পরিস্কার করে নিয়েছি।
ধাপ ৪
এবার আমি সব গুলো সবজি একত্রে হলুদ, লবণ পরিমাণ, তেল,পিঁয়াজ, কাঁচা মরিচ, দিয়ে একটু সময় নিয়ে মেখে নিলাম।
ধাপ ৫
মেখে নেওয়ার পর ছোট মাছ গুলো দিয়ে দিলাম।
ধাপ ৬
মাছ দেওয়ার পর আস্তে আস্তে নাড়াচাড়া করে নিলাম।
ধাপ ৭
এবার সামান্য পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিবো।
ধাপ ৮
এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপর কড়াই বসে দিলাম এবং চুলার জ্বাল মিডিয়ামে রেখে দিলাম। ২০ মিনিটের জন্য।
ধাপ ৯
২০ মিনিট পর ডাকনা খুলে দিলাম আমার চচ্চড়িতে সামান্য পরিমাণ পানি আছে ওসব কিছু সিদ্ধ হয়ে আসছে। পানিটি শুকানো পরযন্ত চুলার উপরে রাখবো।
ধাপ ১০
এবার আমার চচ্চড়ি হয়ে আসছে। চুলার জ্বাল একদম কম করে দিয়ে রেখে দিলাম পোড়া পোড়া হওয়ার জন্য।
ধাপ ১১
আমার রান্না করা চচ্চড়ি রেসিপি অনেক টাই পোড়া পোড়া হয়ে আসছে। এবারে আমি চুলা থেকে নামাবো।
ধাপ ১২
চচ্চড়ি গুলো একটি বাটিতে তুলে নিলাম পরিবেশনের জন্য। আজকের মতে আমার রান্না এখানেই শেষ।
শেষ ধাপ
আমার রান্না করা রেসিপির সাথে আমার একটি সেলফি। আশা করি আমার রেসিপি সবার কাছেই ভালো লেগেছে।
আবারও দেখা হবে অন্য কোন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
| লোকেশন | ইউজার নেমঃ | ডিভাইস | রেসিপি |
|---|---|---|---|
| বগুড়া | @fensi46 | Samsung j4+ | ছোট মাছের চচ্চড়ি |
🥕🥕আমার রেসিপি পোস্ট পোস্ট দেখার জন্য সবাই কে অসংখ্য ধন্যবাদ। 🌶️🌶️
জাউর মাছের সুস্বাদু ও মজাদার চচ্চড়ি রেসিপি দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছে। তাই বারবার খেতে ইচ্ছা করছে। আপনি খুবই সুন্দরভাবে রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করলেন।আপনার উপস্থাপনের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
দাওয়াত রইল ভাইয়া চলে আসেন আপনাকে রান্না করে খায়াবো।আপনাকে ধন্যবাদ ভাইয়া।
আপনি খুব চমৎকার ভাবে জাউর মাছের চচ্চড়ি রান্না করেছেন।সবগুলো উপকরণ খুবই ভালভাবে দিয়েছেন। দেখে খুব লোভনীয় লাগছে। প্রতিটি ধাপ সুন্দরভাবে উপস্থাপন করেছেন। জাউর মাছের চচ্চড়ি আমি এই প্রথম দেখলাম । দেখেই মনে হচ্ছে খুবই স্বাদের মাছ। আপনাকে অনেক ধন্যবাদ এত চমৎকার একটি রেসিপি আমাদেরকে উপহার দেওয়ার জন্য।
খেয়ে দেখবেন আপু একটা টেস্ট লাগে। আপনার সুন্দর মন্তব্য জন্য ধন্যবাদ আপু।
ওয়াও আপু আপনি খুব সুন্দর একটি রেসিপি শেয়ার করেছেন কিন্তু আমি এই প্রথম জাউর মাছের নাম শুনলাম। আমাদের এখানে এই মাছের হয়তো বা অন্য কোন নাম আছে। কিন্তু আপনার রেসিপিটি দেখে খুবই সুস্বাদু মনে হচ্ছে। আপনি খুব সুন্দর করে রেসিপিটি তৈরি করেছেন। প্রতিটি ধাপ সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
আপু এই মাছ সম্ভবত নদীর মাছ আমি ও তেমন চিনি না। তবে দোকানদার মামা বলছিল এই নাম আর কি। আপু সুন্দর মতামতের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
জাউর মাছের নাম আগে কখনো শুনিনি। তবে জাউর মাছের রেসিপি তৈরির ধাপ গুলো সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আপু। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
মাছ টা অনেক সুস্বাদু ভাইয়া। আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
আপনাকে স্বাগতম আপু মনি 🥰
জাউর মাছের সুস্বাদু ও মজাদার চচ্চড়ি রেসিপি অনেক সুন্দর ছিল। আসলে চচ্চড়ি গুলো খেতে অনেক ভালো লাগে। আপনি দারুণভাবে এটি রান্না করেছেন। প্রয়োজনীয় উপকরণ গুলি সঠিক মাত্রায় তুলে ধরেছেন। প্রতিটি ধাপ খুবই সুন্দর উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভকামনা রইল
আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য আমাকে আরো উৎসাহিত করে আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া।
আপনি খুব সুন্দর করে জাউর মাছের রেসিপি শেয়ার করেছেন।ছোট মাছ আমার অনেক ভালো লাগে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে বর্ণনা করেছেন। শুভ কামনা রইল আপনার জন্য।
আপনাকে ও অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনার জন্য ও অনেক অনেক শুভকামনা রইল।
https://twitter.com/mst_fensi/status/1491626401262612480?t=e3SJj7ZfsTvkVtm8rz61Dg&s=19
ওয়াও আপু আপনি অনেক সুন্দর ভাবে জাউর মাছের চচ্চড়ি রেসিপি রান্না করেছেন। আপনার রেসিপি দেখে আমার অনেক লোভ হচ্ছে। রেসিপির প্রতিটি ধাপ আপনি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
সুন্দর কমেন্ট করেছেন ভাইয়া ধন্যবাদ আপনাকে।
দারুন একটি রেসিপি শেয়ার করেছেন আপু। ছোট মাছ এভাবে আলু দিয়ে ভাজি করলে আমার কাছে খেতে খুবই ভালো লাগে। আসলে ছোট মাছের এইরকম চচ্চড়ি খেতে এতো সুস্বাদু লাগে। আপনার আজকের জাউর মাছের চচ্চড়ি আমার কাছে খুবই মজার মনে হচ্ছে। আর আপনার রান্নার পদ্ধতি এবং উপস্থাপনা ওটাও খুব সুন্দর ছিল ধন্যবাদ আপনাকে।
সুন্দর কমেন্ট করে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
খুব ভাল লাগছে দেখতে। অনেকটা আমার আম্মুর মত রান্না। আম্মুও চচ্চড়িটা পোড়া পোড়া করে আর পোড়াটুকু খেতেই বেশি মজা লাগে। আপনার মাছগুলোও খুব ফ্রেশ লাগছে। আশা করছি খুব ভাল হয়েছে খেতে ।
একদম ঠিক বলছেন আপু চচ্চড়িতে পোড়া পোড়া গুলো খেতে অসম্ভব মজা লাগে। সুন্দর কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।