রঙ্গন ফুলের কুঁড়ির ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।

বন্ধুরা, আজকে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে একটি ফটোগ্রাফি মূলক পোস্ট শেয়ার করব। আমার আজকে শেয়ার করা পোস্টটি হলো একটি ফুলের কুঁড়ির ফটোগ্রাফি। এই ফুলটির নাম হলো রঙ্গন ফুল। আমি কিছুদিন আগেই তোমাদের সাথে এই ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছিলাম। আর আজকের ফটোগ্রাফি হলো সেই ফুলের কুঁড়ির ফটোগ্রাফি। এই রঙ্গন ফুলটির বিশেষত্ব হলো এর হলুদ বর্ণের কুঁড়ি গুলো। সবুজ পাতার মাঝে এই হলুদ রঙের কুঁড়ি গুলো দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। এই ফুলের সৌন্দর্য শুধু চোখকে নয় মনকেও ছুঁয়ে যায়। এই রঙ্গন ফুল গুলোর মধ্যে লাল, কমলা ও গোলাপি রং সচরাচর দেখা যায়। আমার আজকে শেয়ার করা এই হলুদ রঙের রঙ্গন ফুলগুলো সচরাচর দেখা যায় না। সব থেকে বেশি দেখা যায় কমলা ও লাল রংয়ের রঙ্গন ফুলগুলো। আমার বাড়ির ছাদ বাগানেও দুটি রঙন ফুলের গাছ রয়েছে। সেই গাছগুলো লাল ও কমলা কালারের। এই গাছগুলোতে একসাথে যখন অনেকগুলো ফুল ধরে থাকে দেখতে অনেক সুন্দর লাগে।বাড়ির সামনে ছাদে এবং রাস্তার ধারে এই গাছগুলো বেশি দেখা যায়। যাইহোক, আমার আজকে শেয়ার করা ফটোগ্রাফি গুলো আমি আমার বন্ধুর বাড়ির ছাদ বাগান থেকেই করেছিলাম। গত কয়েকদিন আগে এই গাছেরই ফুলের ফটোগ্রাফি তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে সেই গাছেরই কুঁড়ির ফটোগ্রাফি তোমাদের সাথে শেয়ার করলাম। তাহলে আমার আজকের শেয়ার করা এই ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক।

IMG_20250626_143335_1.jpg

IMG_20250626_143335.jpg

IMG_20250626_143336_1.jpg

IMG_20250626_143336.jpg

IMG_20250626_143339.jpg

🎨পোস্ট বিবরণ🎨

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসSamsung Galaxy M31s
ফটোগ্রাফার@ronggin
লোকেশনবারাসাত, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা এই পোস্ট টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

First_Memecoin_From_Steemit_Platform.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

রঙ্গন ফুলের কুঁড়ি দেখতে অনেক সুন্দর লাগছে। আর ফটোগ্রাফির মাধ্যমে ফুলের সৌন্দর্য দারুন ভাবে তুলে ধরেছেন ভাইয়া। অনেক ভালো লাগলো ফটোগ্রাফি গুলো দেখে।

 last year 

রঙ্গন ফুল খুবই চমৎকার সুন্দর একটা ফুল।আমার খুবই পছন্দের ফুল এই রঙন। থোকা থোকা ফুল জন্য রঙন ফুল আমার খুবই পছন্দের। আপনি চমৎকার সুন্দর করে রঙন ফুলের কুঁড়ির ফটোগ্রাফি করেছেন। দারুণ হয়েছে আপনার ফটোগ্রাফি গুলো।ধন্যবাদ আপনাকে সুন্দর রঙ্গন ফুলের ফটোগ্রাফি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 last year 

ভাইয়া আপনি দেখছি রঙ্গন ফুলের কুঁড়ির ফটোগ্রাফি করেছেন। এই কালারের রঙ্গন ফুল আমাদের এদিকে কিন্তু অনেক দেখা যায়। আপনি দেখছি ছাদ বাগান থেকে রঙ্গন ফুলের ফটোগ্রাফি করেছেন। ধন্যবাদ চমৎকার কিছু রঙ্গন ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 last year 

রঙ্গন ফুল অনেক সুন্দর হয়ে থাকে৷ আর এই রঙ্গন ফুলের সৌন্দর্য আমাদেরকে সব সময় মুগ্ধ করে৷ আর আজকে যেভাবে আপনি এত সুন্দর ভাবে রঙ্গন ফুলের কুড়ির ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন তা আরো অনেক সুন্দর ভাবেই শেয়ার করেছেন৷ এটিকে দেখে একেবারে চমৎকার দেখা যাচ্ছে৷ একই সাথে এখানে এই ফুলগুলো যখন পুরোপুরি ফুটন্ত অবস্থায় হয়ে যাবে তখন এটিকে আরো অনেক বেশি সুন্দর দেখা যাবে৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.080
BTC 62963.73
ETH 1698.85
USDT 1.00
SBD 0.38