সাতটি রেনডম ফটোগ্রাফি নিয়ে একটি অ্যালবাম।

in আমার বাংলা ব্লগ2 years ago
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

সাতটি রেনডম ফটোগ্রাফি নিয়ে একটি অ্যালবাম।

বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, বিষয় ভিত্তিক ফটোগ্রাফির বাহিরে , কিছু রেনডম ফটোগ্রাফি নিয়ে। তবে আজকের রেনডম ফটোগ্রাফি গুলোতে অনেক ধরনের ফটোগ্রাফি দেখতে পাবেন।আর সেগুলো যথাযথ বর্ণনার মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করবো।আশা করছি আমার আজকের এই রেনডম ফটোগ্রাফি অ্যালবামটি আপনাদের ভালো লাগবে।তো বন্ধুরা চলুন চোখ রাখি আজকের ফটোগ্রাফিতে।

১নং-ফটোগ্রাফি

20241028_102614.jpg

Location
#Device:S-G,M32

প্রথমেই দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি দৃশ্য যেখানে একটি নৌকা রয়েছে এবং চারপাশ গাছের শাখায় ঢেকে রেখেছে ।এই ফটোগ্রাফিটি করেছি মহেশখালী। মহেশখালী যখন আমরা নেমেছিলাম, তখন ঘাট থেকে একটু সামনে যেতেই দৃশ্যটি চোখে পড়ল। তাই ফটোগ্রাফি করে ফেললাম আর আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম।সত্যি বলতে মহেশখালীতে অনেক কিছুই ফটোগ্রাফি করেছি তবে কিছু উল্লেখযোগ্য একটি ফটো আপনাদের মাঝে শেয়ার করলাম।যাইহোক আশা করছি ফটোগ্রাফিটি আপনাদের কাছেও ভালো লাগবে।

২নং -ফটোগ্রাফি

20241105_083438.jpg

Location
#Device:S-G,M32

এখন দেখতে পাচ্ছেন কলা কচু গাছের ফুল। এই ফুলটি সাদা হওয়াতে দেখতে চমৎকার লাগছে এবং সবুজের মাঝখানে সাদা ফুলটি ভালোই দেখা যাচ্ছিলো তাই ফটোগ্রাফি করে নিলাম ।এই ফটোগ্রাফিটি করেছে কক্স বাজার থেকে লাবনী পয়েন্টের দিকে হেটে যেতে, দোকানের পাশে দিয়ে কিছু ঝোপঝাড় ছিলো সেখানে।অনেক সময়ে ঝোপঝাড়েও সুন্দর ফুল দেখতে পাওয়া যায়। আর আমি সুন্দর কিছু চোখের সামনে পেলে সেটা ফটোগ্রাফি করে ফেলি। যাইহোক আশা করি ফটোগ্রাফিটি আপনাদের ভালো লাগবে।

৩নং-ফটোগ্রাফি

20241026_171252.jpg

Location
#Device:S-G,M32

এখন দেখতে পাচ্ছেন সমুদ্রের ঢেউয়ের ফটোগ্রাফি । কক্সবাজার গেলে সেখানে সমুদ্র সৈকতে নামে না, এমন লোক পাওয়া দুষ্কর।আর হাতে যদি মোবাইল ফোন থাকে তাহলে সবাই ফটো ক্যাপচার করে,কেউ ভুল করেনা।সমুদ্রের ঢেউ যখন আসে তখন দেখতে খুব ভালো লাগে।আর সমুদ্রের ঢেউ কিনারায় আসলে ফেনা হয়ে যায়, সেটাও দেখতে খুব ভালো লাগে।যদিও আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফটোগ্রাফি করেছি, তবে একটি ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম ।যাইহোক যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন।

৪নং-ফটোগ্রাফি

20241025_163337.jpg

Location
#Device:S-G,M32

এখন দেখতে পাচ্ছেন ভিন্নধর্মী একটি ফুলের ফটোগ্রাফি। এই ফুলগুলো সব সময় দেখা যায় না, তবে শীতের সময় এই গাছের ফুলগুলো সাধারণত বেশি দেখতে পাওয়া যায় । এই ফটোগ্রাফিটি আমি চট্টগ্রাম জাম্বুরি পার্কে থেকে করেছি। সেখানে ঘুরতে গিয়েছিলাম এবং ঘুরতে গিয়ে দেখতে পাই তেতুল গাছের মতো একটি গাছে এই ফুলটি ধরেছে। ফুলটি দেখতে বেশ চমৎকার ছিলো।আর লাল কালার হওয়াতে এটি আরো বেশি আকর্ষণীয় মনে হলো,তাই ফটোগ্রাফি করে নিলাম ।সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম।যাইহোক আজকের এই ফটোগ্রাফি আশা করছি আপনাদের ভালো লাগবে।

৫নং-ফটোগ্রাফি

20241105_061711.jpg

Location
#Device:S-G,M32

এখন দেখতে পাচ্ছেন সূর্য উদয় হওয়ার মুহূর্ত।পৃথিবীতে দুটো মুহূর্ত আমার সবচাইতে বেশি রোমান্টিক বলে মনে হয়।একটা হচ্ছে সূর্য উদয় এবং আরেকটা সূর্য অস্ত যাওয়ার মুহূর্ত।এইতো কিছুদিন আগে কক্সবাজার গিয়েছিলাম ভোরে ভোরে। তখন সেখানে গিয়ে এই সূর্য উদয়ের দৃশ্যটি দেখতে পেলাম।তাই ফটোগ্রাফি করে নিলাম এবং সেটাই আজকে আপনাদের উপস্থাপন করলাম । যাইহোক আশা করি ফটোগ্রাফিটি আপনাদের ভালো লাগবে।

৬নং-ফটোগ্রাফি

20241104_165011.jpg

Location
#Device:S-G,M32

এখন দেখতে পাচ্ছেন আঁখ থেকে মৌমাছির মধু সংগ্রহের দৃশ্য। আমরা সাধারণত জানি মৌমাছি ফুল থেকে মধু সংগ্রহ করে।এখন দেখতে পাচ্ছি আঁখ থেকেও সে মধু সংগ্রহ করছে। খুব সুন্দরভাবে সে আঁখ এ বসে মধু আহরণ করছে ।আসলে এটি রাস্তার পাশে ফটোগ্রাফি করা। মাঝে মাঝে রাস্তায় চলাফেরা করতে গেলে রাস্তার আশেপাশে ফটোগ্রাফি করার মতো কোনো বিষয়বস্তু দেখতে পেলে ফটোগ্রাফি করে ফেলি। আর সেগুলো আপনাদের মাঝে উপস্থাপন করে থাকি। যাইহোক আশা করছি আজকের ফটোগ্রাফিটি আপনাদের ভালো লাগবে।

৭নং-ফটোগ্রাফি

20241105_083418.jpg

Location
#Device:S-G,M32

এখন দেখতে পাচ্ছেন কলমি ফুলের ফটোগ্রাফি । এই কলমি ফুল আপনাদের সবার পরিচিত। তবে এই ফুলের কয়েকটি জাত রয়েছে।তার মাঝে এই জাত বা এই কালারের জাত আমার ভালো লাগে। আর তাইতো আপনাদের মাঝে শেয়ার করলাম।এ ফটোগ্রাফিটি করেছি বাড়ির পাশে একটা জায়গা থেকে। যদিও অনেক অ্যাঙ্গেল থেকে অনেকগুলো ফটোগ্রাফি করেছি, তবে একটি ফটোগ্রাফি আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম। আর আশা করছি ফটোগ্রাফিটি আপনাদেরও ভালো লাগবে।

তো বন্ধুরা এই ছিলো আজকের রেনডম ফটোগ্রাফি অ্যালবাম ,আশা করি আগামীতে ভিন্ন রকম রেনডম ফটোগ্রাফি নিয়ে আপনাদের সাথে হাজির হবো।আর আমার পোস্ট এ যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণফটোগ্রাফি
ক্যামেরা.মডেলএম ৩২
ক্যাপচার@nevlu123
সম্পাদনারিসাইজ &সেচুরেশন।
অবস্থানবাংলাদেশ

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

IMG-20231214-WA0050.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার।২০১৮ সালের জানুয়ারি মাস থেকে আমি স্টিমিট এ কাজ করি।আর এই প্লাটফর্মে জয়েন করি শখের বসে। আর সে থেকেই আজ অব্দি ভালোলাগা থেকেই কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি,আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

gifeditor_20181225_230443.gif

Sort:  
 2 years ago 

ভাই আপনার ফটোগ্রাফি গুলো দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। সমুদ্রের ঢেউ, ফুল পড়ন্ত বিকাল সব কিছুই অসাধারণ লেগেছে আমার কাছে। অনেক সুন্দর একটি পোস্ট বিস্তারিতভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ অঙ্কন ভাই ভালো থাকবেন।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

❣️

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



 2 years ago 

💫💥

Hi @nevlu123,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 2 years ago 

ধন্যবাদ সাপোর্ট করার জন্য সব সময়।

 2 years ago 

আপনার সাতটি রেনডম ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে ভাইয়া। রেনডম ফটোগ্রাফি আমি খুব পছন্দ করি। একটি পোষ্টের মাঝে বিভিন্ন রকমের দৃশ্য দেখা যায় এবং সে বিষয়ে ধারণা পাওয়া যায়। ঠিক তেমনি ধারণা তুলে ধরেছেন আপনি। তবে সূর্য উদয় হওয়া পানের ঢেউ সমস্ত চিত্রগুলো সুন্দর ছিল।

 2 years ago 

ভালো লাগলো আপু সুন্দর মন্তব্য করাতে। 💥

 2 years ago 

ওয়াও অনেক সুন্দর হয়েছে আপনার তোলা এই রেনডম ফটোগ্রাফি গুলো। সবগুলো ফটোগ্রাফি জাস্ট চমৎকার লাগছে দেখতে। চোখ ফেরাতে ইচ্ছে করছে না। এই ধরনের রেনডম ফটোগ্রাফি গুলো সবাইকে অনেক বেশি মুগ্ধ করে। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি আমাকে খুবই মুগ্ধ করেছে। ফটোগ্রাফি গুলোর পাশাপাশি অনেক সুন্দর বর্ণনা তুলে ধরেছেন দেখে বেশি ভালো লাগলো।

 2 years ago 

ফটোগ্রাফি প্রশংসা করার জন্য ধন্যবাদ,।

 2 years ago 

আপনি ভীষণ সুন্দর অ্যাঙ্গেলে ছবি তোলেন। সমুদ্রের জলের ছবিটি ভীষণ সুন্দর লাগলো। এছাড়াও একদম প্রথমে নৌকার ছবিটিও একেবারে ভিন্নধর্মী হয়েছে। খুব সুন্দর কিছু ছবি আমাদের সামনে তুলে আনলেন ভাই। এমন ফুলের ছবি দেখলে মন ভালো হয়ে যায়।

 2 years ago 

অসাধারণ মন্তব্য করেছেন দাদা ভালো থাকবেন।

 2 years ago 

আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি ভীষণ সুন্দর হয়েছে ভাইয়া। মহেশখালী থেকে করা ফটোগ্রাফিক টা দেখে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম। সমুদ্র আমার খুব পছন্দের একটা জায়গা। সমুদ্রের ঢেউয়ের ফটোগ্রাফি টা দেখেও ভালো লাগলো। বেশ দক্ষতার সাথে আপনি ফটোগ্রাফি গুলো ক্যাপচার করেছেন। সুন্দর এই ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ

 2 years ago 

ভালো লাগলো আপনার মন্তব্যটি পড়ে আপু ধন্যবাদ।

 2 years ago 

কি চমৎকার সব ফটোগ্রাফি আপনি আজকে শেয়ার করেছেন আমাদের জন্য। এখানে বেশিরভাগ ফটোই ফুলের হয়। কিন্তু আপনি সেখান থেকে বেরিয়ে গিয়ে প্রাকৃতিক কিছু জিনিসকে ফোকাস করে দারুন সব ছবি তুলেছেন। একদম প্রথমে নৌকার ছবিটাই বেশি করে চোখে লেগে রয়েছে।

 2 years ago 

জি ব্যতিক্রম কিছু চেষ্টা করেছি ধন্যবাদ।

 2 years ago 

বাহ আপনি তো চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখলে বেশ ভালো লাগে। আপনি অসাধারণ ফটোগ্রাফি করে থাকেন ভাই। আজকে আপনার ফটোগ্রাফির মধ্যে কলমি ফুলের ফটোগ্রাফি এবং নদীর ঢেউ এর ফটোগ্রাফি আমার কাছে বেশি ভালো লাগলো। চমৎকার ফটোগ্রাফি এবং চমৎকার বর্ণনা দিয়ে ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

জামাল ভাই ধন্যবাদ আপনাকে সবসময় সুন্দর মতামত প্রধানের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.083
BTC 63939.82
ETH 1732.71
USDT 1.00
SBD 0.42