সাতটি রেনডম ফটোগ্রাফি নিয়ে একটি অ্যালবাম।

in আমার বাংলা ব্লগ2 years ago
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

সাতটি রেনডম ফটোগ্রাফি নিয়ে একটি অ্যালবাম।

বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, বিষয় ভিত্তিক ফটোগ্রাফির বাহিরে , কিছু রেনডম ফটোগ্রাফি নিয়ে। তবে আজকের রেনডম ফটোগ্রাফি গুলোতে অনেক ধরনের ফটোগ্রাফি দেখতে পাবেন।আর সেগুলো যথাযথ বর্ণনার মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করবো।আশা করছি আমার আজকের এই রেনডম ফটোগ্রাফি অ্যালবামটি আপনাদের ভালো লাগবে।তো বন্ধুরা চলুন চোখ রাখি আজকের ফটোগ্রাফিতে।

১নং-ফটোগ্রাফি

20240221_191001.jpg
Location
#Device:S-G,M32
প্রথমেই দেখতে পাচ্ছেন পিঙ্ক কালারের ফুলকপি। সত্যি বলতে ফুলকপির মধ্যে আমি এই পিঙ্ক কালারটি প্রথমবারের মতো দেখেছি। যদিও রাতে ফটোগ্রাফি করার কারণে তেমন একটা ফুটে উঠেনি। তবে এটি দেখতে বেশ চমৎকার। আমার এক কাজিন তার নিজের জমিতে ফুলকপি চাষ করেছে। তবে সেখানে শুধু এক কালার নয়, কয়েক কালারের ফুলকপি চাষ করেছে তার মাঝে ব্রকলিও ছিল। আমি এর আগে হলুদ কালারের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করেছিলাম।তাই আজকে পিঙ্ক কালারটি শেয়ার করলাম। আসলে ওই প্রজেক্টে সে অনেক বেশি লাভবান। কারণ সে সফলভাবে এগুলো উৎপাদন করতে পেরেছে। যাই হোক আশা করছি ভালো লেগেছে আপনাদের।

২নং -ফটোগ্রাফি

20231028_093347.jpg
Location
#Device:S-G,M32
এখন দেখতে পাচ্ছেন টক পাতা গাছের পাতা এবং ফুলের ফটোগ্রাফি। এ গাছের পাতা ফুল দুটোই অনেক উপকারী। বিশেষ করে এর পাতা ব্লাড প্রেসার এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে। আবার ফুল দিয়ে বিভিন্ন রকম জেলি বানানো যায় এবং এটিও অনেক বেশি উপকারী। সর্বোপরি এটি অনেক উপকারী একটি গাছ আর এগুলো যে কোথাও উঠে যায় এবং এগুলোতে বেশি পরিচর্যা করতে হয় না। ফটোগ্রাফিটি করেছি আমাদের ছাদের উপর থেকে। যেহেতু আমাদের ছাদের উপরে এ গাছগুলো প্রতিবছরই উঠে। যাই হোক আশা করছি আপনাদের ভালো লাগবে।

৩নং-ফটোগ্রাফি

20240205_171649.jpg
Location
#Device:S-G,M32
এখন দেখতে পাচ্ছেন কসমস ফুলের ফটোগ্রাফি কসমস ফুল কয়েকটি কালার হয়ে থাকে। আর সত্যি বলতে সাদা কালার এবং পিংক কালার এ দুটো কালারই আমার বেশি পছন্দের। এই ফটোগ্রাফিটি করেছি জাম্বুরি পার্ক থেকে। আসলে জাম্বুরি পার্কে কিছুদিন আগেও গিয়েছিলাম তখন এই ফটোগ্রাফি গুলো করা। আশা করছি আপনাদের পছন্দ হবে কারণ কসমস ফুল দেখতে যেমন সুন্দর তেমনি পরিবেশবান্ধব। আর এগুলো দেখলে মানুষের মন এমনিতেই ভালো হয়ে যায় । যাদের যাদের কসমস ফুল ভালো লাগে তারা অবশ্যই জানাবেন।

৪নং-ফটোগ্রাফি

20231014_165213.jpg
Location
#Device:S-G,M32
এখন দেখতে পাচ্ছেন বন্যা ফুল গাছের মধ্যে কি একটা ফল ধরে রয়েছে। আর কিছু ছোট ছোট ফুল দেখা যাচ্ছে যেগুলো নাকফুলের মত মনে হচ্ছে। তবে এটি নিতান্তই বন্য একটি গাছ যেটাতে খুব সুন্দর ফুল ধরে। রাস্তা দিয়ে হেঁটে যেতে একদিন এটি রাস্তার পাশে দেখতে পেয়েছিলাম।যদিও আমি অনেক আগে ফটোগ্রাফি গুলো করেছি।তবে আজকে এই ফুলগুলোর ফটোগ্রাফি শেয়ার করলাম । আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই মন্তব্য জানাবেন।

৫নং-ফটোগ্রাফি

20230420_143043.jpg
Location
#Device:S-G,M32
ফেনীর লালদীঘিরপাড় থেকে এ ফটোগ্রাফিটি করা। যদিও আমি ফেনী লালদিঘির পাড়ের আরো আরো ফটোগ্রাফি শেয়ার করেছি। তবে লালদিঘির পাড়ে অনেক বড় একটি বিল্ডিং ছিল, একদিন সেখানে ঘুরতে গিয়েছিলাম।আর সেখানে একটি বাগানও ছিল, সে বাগানটি ছাদে ছিল। সেখান থেকেই ফটোগ্রাফি করেছি।আর এটি মূলত আমরা যখন ফেনীতে ছিলাম সেই বাসার সামনে একটি বড় মার্কেট ছিল সেই মার্কেটের ফটোগ্রাফি করলাম। দূর থেকে যেহেতু এটি দেখতে চমৎকার লাগছে, তাই আপনাদের মাঝে উপস্থাপন করলাম। আশা করছি আপনাদের ও ভালো লাগবে।

৬নং-ফটোগ্রাফি

20240704_110231.jpg
Location
#Device:S-G,M32
এখন দেখতে পাচ্ছেন বড়ই এর মত একটি ফল। তবে এটি বড়ই ফল ভেবে কেউ ভুল করবেন না। এটি ভিন্ন ধরনের একটি ফল, বলতে গেলে এটি একটি বন্য ফল। সত্যি বলতে এই ফলের নাম আমি নিজেও জানিনা।তবে এতোটুকু শুনেছি যে এই ফল দ্বারা কিছু ওষুধ বানানো হয় এবং এগুলো অনেক উপকারী । এক ডাক্তারের বাড়িতে গিয়েছিলাম তার বাগানে বিভিন্ন রকম ওষুধের গাছ রয়েছে। তার মধ্যে এই গাছটি ও ছিল এবং এখানে ফল ধরে রয়েছে দেখে ফটোগ্রাফি করলাম। সেটাই আজকে আপনাদের মাঝে উপস্থাপন করলাম। আশা করছি আপনাদের পছন্দ হয়েছে।

৭নং-ফটোগ্রাফি

20240701_152935.jpg
Location
#Device:S-G,M32
এখন দেখতে পাচ্ছেন বৃষ্টি ভেজা পথ।অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে আর সে বৃষ্টিতে গাড়িগুলো চলতেছে। যদিও আমিও একই পথের পথিক ছিলাম তবে বৃষ্টি হওয়াতে আমি দাঁড়িয়ে এক জায়গাতে অপেক্ষা করছিলাম বৃষ্টি বন্ধ হওয়ার জন্য। কারণ আমার কাছে ছাতা এবং রেইনকোট কিছুই ছিল না। অবশেষে কি আর করার দৃশ্যটি উপভোগ করলাম বৃষ্টির রিমঝিম শব্দ। আর দৃশ্যটি দেখতে ভালো লাগছিল তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। তবে এটি বর্ষাকালের ফটোগ্রাফি। যাইহোক আশা করছি আপনাদের ভালো লাগবে।

তো বন্ধুরা এই ছিলো আজকের রেনডম ফটোগ্রাফি অ্যালবাম ,আশা করি আগামীতে ভিন্ন রকম রেনডম ফটোগ্রাফি নিয়ে আপনাদের সাথে হাজির হবো।আর আমার পোস্ট এ যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণফটোগ্রাফি
ক্যামেরা.মডেলএম ৩২
ক্যাপচার@nevlu123
সম্পাদনারিসাইজ &সেচুরেশন।
অবস্থানবাংলাদেশ

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

IMG-20231214-WA0050.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার।২০১৮ সালের জানুয়ারি মাস থেকে আমি স্টিমিট এ কাজ করি।আর এই প্লাটফর্মে জয়েন করি শখের বসে। আর সে থেকেই আজ অব্দি ভালোলাগা থেকেই কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি,আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

gifeditor_20181225_230443.gif

Sort:  
 2 years ago 

টাস্কগুলোর স্ক্রিনশট এখনো শেয়ার করা হয় নাই।

 2 years ago 

ভাইয়া আজকে একটু লেট হয়ে গেলো।এখন শেয়ার করেছি।

 2 years ago 

বাহ্ আজকে অনেক সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে উপহার দিয়েছেন ভাইয়া। প্রথমে যে ফটোগ্রাফি শেয়ার করছেন পিঙ্ক কালারের ফুলকপি, ঐরকম ফুলকপি আমি গত বছর আমাদের বাজারে দেখছি। ফুলকপিটা দেখতে বেশ সুন্দর,তবে এখনো সেটা রান্না করে খাওয়া হয়নি।ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

ভালো লাগলো জেনে।

 2 years ago 

এরকম এলোমেলো ফটোগ্রাফি গুলো দেখতে ভালোই লাগে। আগে এক সময় শুধু সাদা কালারের ফুলকপি পাওয়া যেত। এখন বিভিন্ন কালারের ফুলকপি দেখা যায়। তাছাড়া বড়ই দেখেই খেতে ইচ্ছা করছে। কসমস ফুলটির ও খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন। সবগুলো ফটোগ্রাফি ভালো লেগেছে আমার কাছে।

 2 years ago 

মন্তব্য পেয়ে ভালো লাগলো আপু।।

 2 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রত্যেকটা ফটোগ্রাফি দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। ফটোগ্রাফি গুলো দেখে আমি চোখ ফেরাতে পারছিনা। এত সুন্দর ভাবে ফটোগ্রাফি গুলো ক্যামেরাবন্দি করে আমাদের মাঝে পর্যায়ক্রমে বর্ণনা দিয়ে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

 2 years ago 

ধন্যবাদ ভাইজান🧩

 2 years ago 

অনেক সুন্দর ফটোগ্রাফি গুলো আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তোলা প্রতিটা ফটোগ্রাফি ছিল অনেক বেশি চমৎকার। আমার কাছে সবগুলো ফটোগ্রাফি দেখতে খুবই ভালো লেগেছে। তবে ২ নাম্বার এবং তিন নাম্বারে থাকা ফুলের ফটোগ্রাফি একটু বেশি ভালো লেগেছে দেখতে। এত সুন্দর ফটোগ্রাফির পাশাপাশি সুন্দর বর্ণনা তুলে ধরলেন দেখে একটু বেশি ভালো লাগলো।

 2 years ago 

অনেক ধন্যবাদ, 🧩

 2 years ago 

ভাইয়া ফুল আর প্রকৃতির দারুন সাতটি রেনডম ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে দারুন লেগেছে। ধন্যবাদ এমন দারুন একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।🌈

 2 years ago 

প্রথম ছবিটি দেখেই অবাক হয়ে গিয়েছি ভাইয়া। কালারফুল ফুলকপি আমি আগে দেখিনি। আপনার আগের পোস্ট টা সম্ভবত মিস করে গিয়েছি। তবে ভীষণ অবাক হয়েছি। সাদা কসমস এবং অপরিচিত হালকা পাকা বন্য ফলের ছবিটাও বেশ ভালো লেগেছে ভাইয়া। আপনার জন্য শুভকামনা।

 2 years ago 

ধন্যবাদ আপু সব সময় গুছিয়ে মন্তব্য করার জন্য।।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

🪄♟️।

 2 years ago 

আমি তো মুগ্ধ হয়ে গেলাম আপনার চমৎকার এই ফটোগ্রাফি গুলো দেখে। আসলে প্রতিনিয়ত এমন চমৎকার চমৎকার ফটোগ্রাফি দেখলে আমার অনেক বেশি ভালো লাগে। ফটোগ্রাফি গুলো দেখলে অনেক বেশি ভালো লাগে। আসলে আমি নিজেও ফটোগ্রাফি করতে অনেক বেশি ভালোবাসি।

 2 years ago 

ধন্যবাদ তোমায়।🪄

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.083
BTC 64120.95
ETH 1729.82
USDT 1.00
SBD 0.42