"কিছু এলোমেলো ফটোগ্রাফি"
নমস্কার
আলোকচিত্র: ০১
এটি হচ্ছে ব্রাহ্মী শাকের ফুল।ফুলটি এতটাই সুন্দর দেখতে সেটা ছবি না তুললে জানতেই পারতাম না।অঞ্চলভেদে এই ফুলের বিভিন্ন নাম রয়েছে।তাছাড়া এটি একটি ঔষধি গাছ।আমার খুবই ভালো লাগে
ব্রাহ্মী শাক খেতে।ফুলটির গাছ হালকা তেতো হলেও এর মধু পিপীলিকা পান করছে।ফুলের মাঝের অংশটি খুবই সুন্দর, চারটি রংয়ের সমন্বয়ে গঠিত ফুলটি।ফুলের মধ্যে সাদা ও বেগুনি রং দেখতে খুবই ভালো লাগছে।
আলোকচিত্র: ০২
এটা একটি কীটের ছবি।আসলে কীটটি গাছের পাতা খেয়ে বেঁচে থাকে এবং বিভিন্ন গাছকে নষ্ট করে ফেলে।আমি কয়েকদিন আগে আপনাদের সঙ্গে একটি কীটের ফটোগ্রাফি শেয়ার করেছিলাম যেটির পিছনে একটি শুর ছিল আত্মরক্ষার জন্য।কিন্তু এই কীটটির মাথায় একটা শুর রয়েছে।তাছাড়া এই পোকাটি এতটাই আকর্ষণীয় যে--হলুদ, সাদা,আকাশি নীল,সবুজ ও টিয়ে রংয়ের মোট 5 টি রঙের সমন্বয়ে গঠিত হয়েছে।
আলোকচিত্র: ০৩
এটি বড় টগর ফুল।একসঙ্গে অনেকগুলো ফুল দেখতে বেশ আকর্ষণীয় লাগছে।এই ফুলগুলি একবার ধরে দীর্ঘ কয়েক দিন পর্যন্ত স্থায়ী থাকে।তাছাড়া এই ফুল ছিঁড়লে এক ধরনের সাদা রঙের আঠা বের হয়।দুটি ফুলের নীচে জোড়া ফুলগুলি এক থেকে দুইদিন আগে ফুটেছিল।তাই ধীরে ধীরে রংয়ের পরিবর্তন হয়ে যাচ্ছে।
আলোকচিত্র: ০৪
এটি একটি মোচাফুল।সকালে মোচা ফুলের গা বেয়ে পড়া শিশির বিন্দু দেখতে খুবই ভালো লাগে।আসলে এই কলাগাছটি ঝড়ের তান্ডবে নিজের ভর রাখতে না পেরে ভেঙে পড়েছিল।কিন্তু তখনও যেহেতু কলার কাধী আসেনি তাই বাবা গাছের মাঝবরাবর কেটে দিয়েছিলেন।আর সেই মাঝবরাবর অংশ থেকে আবারো কলাগাছ বের হয়েছিল।এখন আপনারা জেনে অবাক হবেন যে,ভাঙা কলাগাছে 11 ছড়া কলাসহ এই মোচার ফুল পড়েছে।
আলোকচিত্র: ০৫
এটা আমাদের কলেজের মধ্যে করিডোর থেকে তোলা।আমাদের কলেজটি যেহেতু পূর্বে রানীদের অন্দরমহল ছিল তাই অনেক সুন্দর ও পুরোনো।রাজা উদয়চাঁদের স্ত্রীর অনেক স্মৃতি রয়েছে এই কলেজের প্রত্যেকটি কোণে ও দেওয়ালে।তাছাড়া পরবর্তীতে রাজা উদয়চাঁদ রানীর অন্দরমহলটি দান করেন একটি মহিলা কলেজ স্থাপনের উদ্দেশ্যে।আর পুরো বর্ধমান শহরে এই একটিই মহিলা কলেজ রয়েছে।যেখানে পড়তে পেরে আমি খুবই খুশি।
আলোকচিত্র: ০৬
এখানে একঝাঁক কবুতরের উড়ে যাওয়ার দৃশ্য তুলে ধরেছি।আসলে এখন যেহেতু বর্ষাকাল,তাই অনেক মানুষ ধানের বীজ বপন করেছে জমিতে।আর পায়রার ঝাঁকগুলি দূর থেকে উড়ে এসে বীজগুলো খেয়ে নিচ্ছিল।সকালে আমি আমাদের বাড়ির পিছন দিকে যেতেই পায়রাগুলি উড়াল দিলো শূন্যে।এরা কিন্তু ধানের বীজগুলো চুরি করে খেয়ে কৃষকের ক্ষতি করছিল।দুই একটি সাদা বক ও বসেছিল জমিতে শামুক খাওয়ার আশায়।
আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের এলোমেলো ফটোগ্রাফিগুলি ভালো লাগবে।সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।
💐💐ধন্যবাদ সকলকে💐💐
পোস্ট বিবরণ:
| শ্রেণী | ফটোগ্রাফি |
|---|---|
| ডিভাইস | poco m2 |
| ফটোগ্রাফার | @green015 |
| লোকেশন | বর্ধমান |
টুইটার লিংক
প্রত্যেকটা ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে দিদি। বিশেষ করে কিট এর ফটোগ্রাফি টা আমার কাছে অনেক ভালো লেগেছে। যাইহোক অসংখ্য ধন্যবাদ কিছু সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
কীটটি আমার কাছে ও ভালো লেগেছে।ধন্যবাদ আপু,আপনার সুন্দর মন্তব্যের জন্য।
অনেকদিন পরে আপনি খুবই চমৎকার কিছু ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে তুলে ধরেছেন। বর্ষা মৌসুমী অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করা যায় কারণ এই সময় অনেক সুন্দর সুন্দর ফুল দেখা যায়। আপনার আজকের এই ফটোগ্রাফি দেখে আমি সত্যি মুগ্ধ সুন্দর বর্ণনার মাধ্যমে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
চেষ্টা করি সপ্তাহে একটি করে ফটোগ্রাফি পোষ্ট করার জন্য ভাইয়া।ধন্যবাদ আপনাকে।
দিদি বিভিন্ন রকম আলোকচিত্র আমাকে অনেক বেশি মুগ্ধ করে। এরকম এলোমেলো আলোকচিত্র গুলো খুবই পছন্দের আমার। বৃষ্টির সময় এরকম এলোমেলো ফটোগ্রাফি করতে আমি খুব পছন্দ করি, তেমনি দেখতেও খুব ভালো লাগে। কিটের ছবিটি দেখে আমি প্রথমে বুঝতেই পারিনি এটি আসলে একটা কিট। তবে এই ফটোগ্রাফি টা কিন্তু অনেক সুন্দর ছিল। অন্যান্য ফটোগ্রাফি গুলো ও ভালো লেগেছে।
আপনার প্রশংসামূলক মন্তব্য পেয়ে অনুপ্রাণিত হলাম,ধন্যবাদ ভাইয়া।
তোমাদের কলেজের করিডোরটা খুব সুন্দর। যাই হোক সবগুলো ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে। বিশেষ করে সবুজ রঙের ওই পোকাটা দেখে আমার বেশ ভয় করছিল। অনেকটা শুয়োপোকার মত দেখতে।
এটা খুবই কিউট একটি পোকা দাদা সুতরাং ভয়ের কারন নেই।ধন্যবাদ দাদা😊.
আপনার করা ফটোগ্রাফিগুলো অসম্ভব সুন্দর হয়েছে। মানতে হবে আপনার ফটোগ্রাফির হাত বেশ চমৎকার। আমিও ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। অনেক শুভকামনা রইলো আপনার জন্য।
অনেকদিন পর আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো, ধন্যবাদ ভাইয়া।
বর্ষাকালে বিভিন্ন রকমের পোকামাকড় দেখা যায় এটা কিন্তু একেবারে সত্যি। আর বিভিন্ন রকম এলোমেলো ফটোগ্রাফি করতে খুব ভালো লাগে বর্ষাকালে। আপনার করা এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখে খুব ভালোই লেগেছে আমার কাছে। টগর ফুলের ফটোগ্রাফি আমাকে অনেক বেশি মুগ্ধ করেছে। যা দেখে আমি তো চোখ ফেরাতে পারছিলাম না। এত সুন্দর ভাবে শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপনার কাছে ফটোগ্রাফিগুলি ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু,অসংখ্য ধন্যবাদ আপনাকে।
দিদি আপনার এলোমেলো ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে। আপনার কলেজ করিডোরটা খুব সুন্দর। কবুতরের উড়ে যাওয়ার দৃশ্যটিও খুব চমৎকার হয়েছে।তবে পোকাটি দেখে গা শিউরে উঠেছে।😂 ধন্যবাদ দিদি সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু,উৎসাহমূলক মন্তব্যের জন্য।
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
Thank you.💝
ভালোলাগার মত বেশ কিছু ফটোগ্রাফি করে আজ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার এই ফটোগ্রাফি গুলো বিশেষ করে বিভিন্ন ক্যাটাগরির ফটোগ্রাফি হয়েছে বলে আমার কিন্তু অনেক ভালো লেগেছে। আমি এই জাতীয় রেনডম ফটোগ্রাফি গুলো খুব পছন্দ করে থাকি।
আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো, ধন্যবাদ ভাইয়া।