বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে একটি ফটোগ্রাফি মূলক পোস্ট শেয়ার করব। আজকের এই পোস্টটিতে তোমাদের সাথে বৃষ্টি ভেজা সন্ধ্যার প্রকৃতি থেকে তোলা কিছু ফটোগ্রাফি শেয়ার করব। বৃষ্টি মানেই এক অন্যরকম ভালোলাগা। শহরের কোলাহলপূর্ণ পরিবেশ, মানুষের হাঁটা গাড়ির হর্ন এই সবকিছু যেন বৃষ্টির ছোঁয়ায় এই এক মুহূর্তেই থেমে যায়। আর এই মুহূর্তগুলোকে উপভোগ করতে আমার অসম্ভব ভালো লাগে। তাই আজকে সন্ধ্যায় বৃষ্টির পর আমি এই বৃষ্টি ভেজা প্রকৃতিটা উপভোগ করার জন্য একটু বাইরে বেরিয়েছিলাম। আমার বাড়ি থেকে কয়েক মিনিট হেঁটে গেলেই আজকের শেয়ার করা এই ফটোগ্রাফির জায়গাটি পড়ে। তাই হাঁটতে হাঁটতে চলে আসলাম এখানকার এবং এর আশে পাশের প্রকৃতি উপভোগ করতে। এখানে পুরো মাঠটি বৃষ্টির জলে ভরে গেছে এবং গাছের পাতাগুলো বৃষ্টির জলে ভিজে যেন আরও সজীব হয়ে উঠেছে। তার সাথে এই নিস্তব্ধ কোলাহল মুক্ত পরিবেশ। সত্যি কথা বলতে এরকম কোলাহলমুক্ত শান্ত পরিবেশ যে কারোর মনকে শান্ত করবে। আর বৃষ্টি হওয়ার পর হালকা একটু হাওয়া দিচ্ছিল। আর এই শীতল হাওয়ায় এক ধরনের শান্তির গন্ধ পাচ্ছিলাম। গাছের পাতায় জমে থাকা বৃষ্টির ফোঁটা ফোঁটা জল, রোড লাইটের আলোয় চিকচিক করা জলে ভেজা রাস্তা এবং ছাতা হাতে হেঁটে যাওয়া দুই একটা মানুষ এই সব কিছুই আমার কাছে কেমন জানি কবিতার মত লাগছিল। যাইহোক, আজকের সন্ধ্যের বৃষ্টির পর আমার উপভোগ করা সেই মুহূর্তটির কিছু ফটোগ্রাফি আমি করে নিয়েছিলাম সেই মুহূর্তে। আর সেই ফটোগ্রাফি গুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তাহলে আমার শেয়ার করা আজকের ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক।






🎨পোস্ট বিবরণ🎨
| শ্রেণী | ফটোগ্রাফি |
| ডিভাইস | Samsung Galaxy M31s |
| ফটোগ্রাফার | @ronggin |
| লোকেশন | বারাসাত, ওয়েস্ট বেঙ্গল। |
বন্ধুরা, আজকে শেয়ার করা এই পোস্ট টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।
ধন্যবাদ সবাইকে

আমার পরিচয়
আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷


Upvoted! Thank you for supporting witness @jswit.
সন্ধ্যার সময় এইরকম হালকা বৃষ্টিতে ছাতা নিয়ে হাঁটার মজায় আলাদা। অন্যরকম এক ভালো লাগা কাজ করে। চমৎকার লাগল আপনার ফটোগ্রাফি গুলো এবং পোস্ট টা। ধন্যবাদ আমাদের সাথে পোস্ট টা শেয়ার করে নেওয়ার জন্য।।