পুটুস ফুলের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।

বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে ফটোগ্রাফি মূলক একটি পোস্ট শেয়ার করবো। আজকে আমি তোমাদের সাথে একটি জংলি ফুলের ফটোগ্রাফি শেয়ার করবো। ফুলটির নাম হলো পুটুস ফুল।এর আগেও বেশ কয়েকটি ব্লগে তোমাদের সাথে এই ফুলের বিভিন্ন জায়গা থেকে তোলা বিভিন্ন কালারের কিছু ফটোগ্রাফি শেয়ার করেছি। আজকের শেয়ার করা ফটোগ্রাফি গুলো আমার বাড়ির পেছনে একটি ফাঁকা জায়গা রয়েছে সেখান থেকেই করেছি।এই ফাঁকা জায়গাটির বেশ অনেকটা জায়গা জুড়ে এই গাছগুলো রয়েছে।আর গাছগুলোতে অসংখ্য ফুল ধরে ছিল।আর এই পুটুস ফুল গুলো বিভিন্ন কালারের হয়ে থাকে।এক একটি থোকাতে একসাথে ভিন্ন ভিন্ন কালারের ফুল ফুটে এই গাছে। সবুজ পাতার মাঝে এই ফুলগুলো দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। ফুল গুলো দেখতে সুন্দর কিন্তু ফুলগুলোর গন্ধ জংলি ফুলের যেমন গন্ধ হয় ঠিক তেমনি। আমার ঘরের জানালা দিয়ে বাইরে এই জায়গাটি দেখা যায়। কয়েকদিন ধরেই ভাবছিলাম এই জায়গায় গিয়ে কিছু ফটোগ্রাফি করবো ফুলগুলোর। কিন্তু করা হয়ে ওঠে না। কয়েকদিন ধরে যেহেতু বেশ ভালই বৃষ্টি হচ্ছে তাই গাছের পাতা গুলো বেশ সজীব ও সবুজ হয়ে উঠেছে।আর তার মাঝে এমন ভিন্ন ভিন্ন কালারের ফুল দেখতে অনেক সুন্দর লাগছিল। যাইহোক, আজকে বিকেলে আমি বাইরে বেরিয়ে সেই জায়গা থেকে কিছু ফটোগ্রাফি করেছিলাম। সেই ফটোগ্রাফি গুলো আজকের এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করলাম।

IMG_20250518_171626.jpg

IMG_20250518_171614.jpg

IMG_20250518_171623.jpg

IMG_20250518_171604.jpg

IMG_20250518_171617.jpg

🎨পোস্ট বিবরণ🎨

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসSamsung Galaxy M31s
ফটোগ্রাফার@ronggin
লোকেশনবারাসাত, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা এই পোস্ট টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

First_Memecoin_From_Steemit_Platform.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

এই ফুলগুলোর সাথে আমি পূর্ব পরিচিতই ছিলাম কিন্তু এই ফুলের নাম যে পুটুস ফুল সেটা জানতাম না। আপনার এই পোষ্টের মাধ্যমে এই ফুলের নাম জানতে পারলাম। এই ফুলের প্রত্যেকটা রং দেখতে খুব ভালো লাগে। বিভিন্ন রংয়ের থোকায় থোকায় ফুল ফুটে থাকে তাই দেখতেও অসম্ভব সুন্দর লাগে।।

 last year 

পুটুস ফুল গুলো প্রথম দেখলাম।আগে কখনো দেখিনি এই ফুল।আপনি চমৎকার সুন্দর করে পুটুস ফুলের ফটোগ্রাফি করেছেন। দেখতে দারুণ লাগছে ফুল গুলো।ধাপে ধাপে ফুলের ফটোগ্রাফি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

একেবারে চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে সুন্দর ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লাগলো৷ যেভাবে আপনি আজকের অসাধারণ ফটোগ্রাফিগুলো আমাদের মাঝে শেয়ার করেছেন তা একের পর এক যখন দেখছিলাম তখন একেবারে আলাদা ভালোলাগা কাজ করছিল৷ এগুলো শেয়ার করার পাশাপাশি আপনি যেভাবে এখানে সুন্দর বর্ণনা দিয়েছেন তা পড়ে অনেক ভালই লাগছে৷ অসংখ্য ধন্যবাদ এত অসাধারণ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.079
BTC 62649.11
ETH 1652.93
USDT 1.00
SBD 0.41