$PUSS আলোকিত এক ইউটিলিটি কয়েন
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি এবং সুস্থ আছি। রোজার সাথে সাথে শারীরিক ও মানসিক সুস্থতা ধরে রাখার চেষ্টা করছি। আসলে পরিবেশগত দূষণ নিয়ে এই মুহুর্তে দারুণ একটা অস্থিরতার মাঝে আছি। বিশেষ করে নিজের শারীরিক সমস্যা, যেহেতু ডাক্তার ইতিমধ্যে বলে দিয়েছেন এজমার প্রথম স্তরে আছি আমি। সেহেতু বুঝতেই পারছেন পরিবেশ দূষণের মাত্রা নিয়ে আমার মাঝে কেন অস্থিরতা তৈরী হয়েছে। প্রতিদিন চেষ্টা করি দূষণের মাত্রার ব্যাপারে খোঁজ খবর রাখার কিন্তু ভালো কোন খবর পাই না কোথায়।
যাইহোক, আজকে পুশ নিয়ে কিছু কথা বলবো। যদিও সুযোগ পেলেই আমি পুশ নিয়ে কথা বলি এবং নিজের অনুভূতি শেয়ার করি। আসলে ভালো কিছুর বিষয়ে ভালো কথাটা বলাও আমাদের অন্যতম একটা নৈতিক দায়িত্ব। আর পুশ যেহেতু আমার বাংলা ব্লগের নেটিভ কয়েন, সেরা ইউটিলিটি কয়েন এবং যার ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। যখন পুশ কয়েনকে আমার বাংলা ব্লগের নেটিভ কয়েন ঘোষণা করা হয়, একদম শুরুর দিকে। তখন আমি এই ব্যানারটি তৈরী করেছিলাম। কিন্তু এতো অল্প সময়ের মাঝে ব্যানারের কথাগুলো এভাবে সত্য হয়ে উঠবে সেটা কিন্তু কল্পনাও করি নাই।
আমাদের একটা সমস্যা আছে আর সেটা হলো আমরা ভালোর বিষয়গুলোকে খুব সহজে বিশ্বাস করতে চাই না কিন্তু খারাপ বিষয়গুলোকে খুব দ্রুত যেমন বিশ্বাস করি ঠিক তেমনি সেগুলোকে আপন করে নিতেও দ্বিধাবোধ করি না। ঠিক সেই কাজটাই করেছি আমরা পুশ এর ক্ষেত্রে, আমরা পুশের উপর আস্থা রাখতে ব্যর্থ হয়েছি। এতো এতো বার বলার পরও আমরা পুশের ব্যাপারে আগ্রহী হই। কমিউনিটির নেটিভ কয়েনের উপর আস্থা রাখতে পারছি না কিন্তু আবার কমিউনিটি হতে ভালো সাপোর্ট এর প্রত্যাশা করছি, কি অদ্ভুত বৈশিষ্ট্যের অধিকারী আমরা।
ক্রিপ্টো মার্কেটের দিকে যারা সব সময় নজর রাখেন তারা খুব ভালো বুঝবেন এবং বলতে পারবেন, পুশ আমাদের ভবিষ্যৎ কতটা সুন্দরভাবে আলোকিত করবে। পুশের মার্কেট পরিসংখ্যান সেটাকে দারুণভাবে স্পষ্ট করে দিচ্ছে, Gate.io এর পাইলট প্রজেক্টে তালিকাভুক্তি, তারপর আবার KCEX এর তালিকাভুক্তি, পুশের উচ্চতাকে দারুণভাবে উপরের দিকে নিয়ে গেছে। সামনে আরো সুখবর অপেক্ষা করছে আপনাদের জন্য, পুশের আরো ভালো অবস্থান নিশ্চিত হবে তখন। আলোকিত কিছুর পাশে থেকে হয়তো আপনারাও আলোকিত হয়ে উঠবেন তখন।
সময়ের সাথে ধৈর্য ধরে রাখাটা ভীষণ প্রয়োজন সেটা জীবনের যে কোন ক্ষেত্রের জন্য প্রযোজ্য হতে পারে আর ক্রিপ্টো জগতের প্রধান হাতিয়ার হলো এই ধৈর্য, যদি সেটা ধরে রাখতে ব্যর্থ হোন তাহলে হয়তো আপনি সব ক্ষেত্রেই ব্যর্থ হবেন নিশ্চিতভাবে। সুতরাং যেভাবেই হোক, আমার বাংলা ব্লগ এবং পুশ এর সাথে যেহেতু সংযোগ তৈরী হয়ে গেছে আপনার-আমার, সেহেতু এখন আমাদের একটা বিষয়ে সেরা দৃষ্টান্ত উপস্থাপন করতে হবে আর সেটা ধৈর্য নিয়ে পুশের পাশে থাকা। পুশের আলোয় নিজেকে আরো বেশী আলোকিত করা।
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।
|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||


>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
আমাদের সবার প্রিয় ইউটিলিটি কয়েন $PUSS এগিয়ে চলছে দুর্বার গতিতে। এটা সত্যি বলেছেন ভাই আলোর কাছে থাকলে আলোকিত হওয়া যায়। আমারা যত বেশি ধৈর্য ধরতে পারবো তত বেশি সফলতা অর্জন করতে পারব। এটা সত্যি যে, ক্রিপ্ট সেক্টরে কিছু করতে হলে ধৈর্য ধরতে হবে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
বাস্তবতা, আমাদের সব সময় সঠিক বিষয়টির শিক্ষা দেয় কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমরা সেটা উপলব্ধি করতে পারি না। ধন্যবাদ
শুরু থেকে অসংখ্য বার বলার পরেও আমাদের কমিউনিটির সদস্যরা পুস কয়েন সেভাবে কিনেনি। অর্থাৎ ৫ হাজার করে কিনেছে ঠেকায় পড়ে। কিন্তু তখন যদি সবাই ৫/১০ লাখ করে পুস কয়েন কিনে রাখতো,তাহলে এখন তো বেশ লাভবান হতে পারতো। তাছাড়া ধৈর্য ধরে বসে থাকতে পারলে সামনে আরও বেশি লাভবান হতে পারতো। সবচেয়ে বড় কথা হচ্ছে পুস হচ্ছে আমাদের কমিউনিটির নেটিভ কয়েন। সেটা ভেবেই সবার উচিত ছিলো পুস কয়েন কিনে রাখা। যাইহোক পুস কয়েন এর ভবিষ্যৎ নিঃসন্দেহে একেবারে উজ্জ্বল। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
হ্যা, শুরুর দিকে আমাদের সকলের মাঝে একটা তাড়া ছিলো আর সেটা হলো কয়েন সেল দেয়া, কিন্তু এখন সেটা সবাই বেশ বুঝতে পারছে কতটা ভুল তখন করেছে। ধন্যবাদ
অ্যালার্জির মধ্যে সব থেকে বাজে হল অ্যাস্থমা। আপনি মাস্ক পরুন। কারণ দূষণ এড়াবেন এমন ক্ষমতা আপনার কেন আমাদের কারওরই নেই৷ রাস্তাঘাটে বেরতেই হবে৷
আমরা বাঙালি ভাইয়া। অর্থাৎ সেই রকম গাধা যারা গুলিয়ে জল খেতে অভ্যস্ত। হি হি হি। অপ্রিয় হলেও সত্য ঘটনা এটা। আবার ভেবে দেখুন আমরা জামাকাপড় ছিঁড়ে গেলে তা না ফেলে বাড়ির ন্যাকড়া হিসেবে লাস্ট ইউজ পর্যন্ত টেনে নিয়ে যাই৷ অর্থাৎ ম্যাক্সিমাম ইউজ অফ মিমিমাম সোর্স। তাই কম খেটে বা গায়ে হাওয়া লাগিয়ে বেশি সাপোর্ট পাবো এই আশা যদি না করতাম তবেই আশ্চর্যের বিষয় হত। হি হি হি। লিখছি আর হাসছি।
তবে পুস অনেক ভালো জায়গায় যাবে এটা প্রথম থেকেই মনে হয়েছে। কোন দিন ভেতর থেকে কোন নেগেটিভিটি আসেনি পুসকে নিয়ে। মাঝে একবার প্রাইস ফল করেছিল তখনও মনে হত যত রেটে নেমেছে দ্বিগুণ রেটে উঠবে। আমায় একবার একজন বলেছিলেন, দামটা যেদিন মাঝে মানে কয়েকমাস আগে এক দুদিনের জন্য উঠেছিল, তখন বিক্রি করার কথা। আমি ভাবছিলাম সবে তো যাত্রা পথ শুরু এতো অধৈর্য্য হলে হবে? সূর্যের তেজ এখনও অনেক বাকি।
হবে ভাইয়া। দেখবেন দারুণ জায়গায় যাবে পুস।
হুম, এখন সারাদিনই মাস্ক পড়ে থাকার চেষ্টা করছি যতটা সময় বাহিরে থাকছি। হুম, পানি গুলিয়ে না খেলে যে মজা পাইনা আমরা হা হা হা, ভালোই উদাহরণটা দিলেন। পুশ একটা সময় পুরো স্টিমিট ব্লকচেইনের প্রাণ হয়ে উঠবে, কোন সন্দেহ নেই তাতে। অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।