চাল কুমড়ো ফুলের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।

বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে একটি ফটোগ্রাফি মূলক পোস্ট শেয়ার করব। আমার আজকে শেয়ার করা ফটোগ্রাফিটি হলো একটি সবজি ফুলের ফটোগ্রাফি। এটি একটি চাল কুমড়োর ফুলের ফটোগ্রাফি। কিছুদিন আগে আমি একটি গ্রামে গেছিলাম। আমার এক দুঃসম্পর্কের দাদুর বাড়িতে। দাদুর বাড়ির পিছনে একটি পুকুর পাড় ছিল। সেই পুকুর পাড়ের চারদিক দিয়ে এই চাল কুমড়ো গাছগুলো আমি দেখতে পেয়েছিলাম। গাছে অনেক অনেক ফুলও ধরে ছিল। প্রথমে ফুল গুলো দেখে আমি বুঝতে পারছিলাম না যে এগুলো কিসের ফুল। সেই পুকুর পাড়ে চারদিক ঘিরে এসব গাছগুলো ছিল। দেখতে অনেক সুন্দর লাগছিল সবুজ পাতার মধ্যে এমন হলুদ রঙের অনেক ফুল ছিল। ফুলগুলোর পাপড়ি গুলো পাঁচ পাপড়ি বিশিষ্ট ছিল।তবে এতটুকু বুঝতে পারছিলাম যে এগুলো কোন সবজির ফুল। তবে কোন সবজি সেটা বুঝতে পারছিলাম না। সেই পুকুর পাড়ে আমি আমার দাদুর বাড়ির এক বোনের সাথে গেছিলাম। তারপর সে আমাকে বলে এগুলো চাল কুমড়োর ফুল। এই জায়গায় চাল কুমড়ো চাষ করে বাজারে নাকি বিক্রি করা হয়। তবে গাছে শুধু ফুলই ছিল কোন সবজি ছিল না। তাই তখন আমি এই ফুলগুলোর কিছু ফটোগ্রাফি করে নেই। যা আজকের এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করলাম। আমার শেয়ার করা এই চাল কুমড়োর ফুলের ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক।

IMG_20250521_173425.jpg

IMG_20250521_173424.jpg

IMG_20250521_173431.jpg

IMG_20250521_173327.jpg

IMG_20250521_173115.jpg

IMG_20250521_173428.jpg

🎨পোস্ট বিবরণ🎨

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসSamsung Galaxy M31s
ফটোগ্রাফার@ronggin
লোকেশনবারাসাত, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা এই পোস্ট টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

First_Memecoin_From_Steemit_Platform.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

দাদুর বাড়িতে গিয়ে পুকুর পাড়ে চাল কুমড়ার চমৎকার সুন্দর ফটোগ্রাফি করেছেন। সত্যি চাল কুমড়া গাছে খুবই সুন্দর একটি সবজি।এই সবজিটি আমার পছন্দের। খুবই ভালো লাগলো আপনার চাল কুমড়ার ফটোগ্রাফি দেখে।ধন্যবাদ আপনাকে সুন্দর চাল কুমড়ার ফটোগ্রাফি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।

 last year 

আপনার দাদুর বাড়ির পুকুরপাড়ে দেখছি অনেক সুন্দর সুন্দর চাল কুমড়োর ফুল ফুটেছে। দেখে বেশ ভালো লাগলো। ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর করে তুলেছেন আপনি ধন্যবাদ।

 last year 

আপনি দেখছি দূরসম্পর্কের দাদুর বাড়ি গিয়ে পুকুরপাড় থেকে চমৎকার চাল কুমড়ো ফুলের ফটোগ্রাফি করেছেন। তবে অনেকে দেখি বাড়ির আঙিনায় এবং পুকুর পাড়ে বিভিন্ন ধরনের সবজি গাছ রোপন করে। আর আপনার ফটোগ্রাফি গুলো কিন্তু দেখে বেশ ভালো লাগলো। আমাদের এদিকে কিন্তু চাল কুমড়ো অনেক চাষ করা হয়। ধৈর্য ধরে চাল কুমড়ো ফুলের ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 last year 

হঠাৎ করে দেখেছেন তাই চিনতে পারছিলেন না। চাল কুমড়ো ফুলের ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। দারুন সব ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

 last year 

সবসময় আপনার কাছ থেকে একেবারে চমৎকার কিছু ফটোগ্রাফি দেখে আসছি৷ যেভাবে আপনি এত সুন্দর একটি ফটোগ্রাফি শেয়ার করেছেন এবং এখানে খুব সুন্দরভাবে এই চাল কুমড়ো ফুলের ফটোগ্রাফিকে ভালোভাবে ফুটিয়ে তুলেছেন তা দেখে খুব সুন্দর দেখা যাচ্ছে৷ একই সাথে এখানে ফটোগ্রাফি শেয়ার করার পাশাপাশি আপনি যেভাবে খুব সুন্দর বর্ণনা শেয়ার করেছেন তা পড়ে অনেক ভালই লাগছে৷ অনেক ধন্যবাদ এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 61674.69
ETH 1647.32
USDT 1.00
SBD 0.42