"গতদিনের বিরক্তিময় সারাটা দিন"
নমস্কার
"গতদিনের বিরক্তিময় সারাটা দিন"
বন্ধুরা,আমি বলছি গতকালের কথা।আসলে দৈনন্দিন জীবনে আমাদের সবসময় ব্যস্ততা থাকে।তো আমি অবশ্য এই ব্যস্ত জীবনের সচরাচর গল্প খুব কমই শেয়ার করে থাকি।কিন্তু মাঝে মাঝেই শেয়ার করতে বেশ ভালো লাগে তবুও কোনো বিষয় কিংবা সামনে পড়া কোনো ঘটনাকে কেন্দ্র করে।
তেমনি গতদিন ইউনিভার্সিটি যাবো বলে বের হয়েছিলাম,10 টার ট্রেন ধরবো বলে।স্নান সেরে না খেয়েই বেরিয়ে পড়েছিলাম আমি ।তারপর কিছু পথ হেঁটে টোটো ধরে চলে আসলাম স্টেশন।তারপর ট্রেনের টিকিট কেটে প্ল্যাটফর্ম এসে বসলাম।হালকা হাওয়া ছিল, ট্রেন আসতে অনেক বাকি তাই কিছুটা কাজ করে নিচ্ছিলাম কমিউনিটির। তারপর ফাতেমা আপুর সঙ্গে কিছুটা সময় জেনারেল চ্যাটে কথা বলছিলাম।মায়ের রান্না করতে দেরি হয়ে গিয়েছিল তাই না খেয়েই বের হতে হয়েছিল আমায়।
প্ল্যাটফর্ম এ বসে প্রায় আমরা এক ঘন্টা অপেক্ষা করছিলাম,আসলে কোনো কারণে ট্রেন আসতে প্রচুর দেরি করছিলো।এর মাঝেই আমার বান্ধবী আমাকে খোঁজ নিচ্ছিলো ফোন দিয়ে দিয়ে।তো তখনি কানে ভেসে আসলো দূর থেকে কোনো হিন্দি ধর্মীয় গান মাইকে।তারপর গানটি যতই কাছে চলে আসলো দেখলাম কিছু মানুষ পথে শোভাযাত্রা নিয়ে বেরিয়েছে।অনেক মহিলা ও পুরুষের হাতে হিন্দি ভাষায় লেখা কি সব শব্দ রয়েছে।শুধুমাত্র সামনের ব্যানারে একটুখানি লেখা দেখেছিলাম প্ল্যাটফর্ম থেকে।পায়ে হেঁটে এই শোভাযাত্রা এবং ভ্যান ও টোটোতে মাইক নিয়ে জিডি রোড ধরে তারা এগিয়ে যাচ্ছে।আর তাদের মধ্যেই একজন বয়স্ক লোক গান গাইছে যার একটি শব্দও আমি বুঝতে পারিনি।তবে এইটুকু বুঝতে পেরেছি মানুষগুলো সবাই সদগুরু সংঘের লোক।অর্থাৎ এটিও একটি হিন্দুদের ধর্মের অংশ বা মত।
অবশেষে দীর্ঘ অপেক্ষার পর ট্রেন আসলে আমি ট্রেনে উঠে চলে গেলাম বর্ধমান স্টেশন।তারপর প্ল্যাটফর্ম থেকে একটি কেকের প্যাকেট কিনেই সেখান থাকে টোটো ধরে সোজা ইউনিভার্সিটি।কিন্তু মাত্র একটি ক্লাস হয়ে আর বাকি ক্লাসগুলো হয়নি nss কিংবা ন্যাকের জন্য।তো যাওয়াটা একপ্রকার বৃথা বলা যায়।
যাইহোক আরো একটি বিরক্তিকর বড় সমস্যা গতদিন ছিল ।সেটা হচ্ছে ইউনিভার্সিটিতে কোনো জল ছিল না,অর্থাৎ না ছিল খাওয়ার জল আর না ছিল বাথরুমে জল।যাইহোক তবুও আমরা অনেকটা সময় বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়েছিলাম 4.30 টার সময় ট্রেন ধরবো বলে।আর আমি আড্ডার ফাঁকে ফাঁকে কখনো জেনারেল চ্যাটে উকি দিচ্ছিলাম তো কখনো পোষ্ট লিখে সাবমিট করে দিলাম।আবার টাস্কগুলিও কমপ্লিট করে নিচ্ছিলাম, একজন বান্ধবী তো বিরক্ত হয়ে যাচ্ছিলো।বলছিলো-------আমার সঙ্গে থাকার সময় একদম ফোন নিয়ে ঘাঁটাঘাঁটি করবি না,কি সব করছিস????
তারপর আমরা সবাই টোটো ধরে বর্ধমান স্টেশনে এসেই দেখলাম বৃষ্টি শুরু হয়েছে।তখন আমার আরো দুই বান্ধবী ভিজতে শুরু করে দিলো আমাদের হাতে ব্যাগ ধরিয়ে দিয়ে। মোট আমরা চার বান্ধবী ছিলাম তো দুইজন অন্য ট্রেন ধরে নিলে আমরা দুইজন আমাদের ট্রেন ধরে নিলাম।এরপর আমাদের স্টেশন নেমেই বাস পেয়ে উঠে পড়লাম বাসে।তারপর আর কি,একদম বাড়ির সামনে গিয়ে নামলাম।তো গতকালের বিরক্তময় সারাটা দিন এভাবেই কাটলো।।
পোষ্ট বিবরণ:
| শ্রেণী | জেনারেল রাইটিং |
|---|---|
| ডিভাইস | poco m2 |
| অভিবাদন্তে | @green015 |
| লোকেশন | বর্ধমান |
| আমার পরিচয় |
|---|
টুইটার লিংক
Upvoted! Thank you for supporting witness @jswit.
টাস্ক প্রুফ:
কমেন্টস লিংক--
https://x.com/green0156/status/1928527566186623088
https://x.com/green0156/status/1928643496275058728
https://x.com/green0156/status/1928646336288559385
https://x.com/green0156/status/1928695961242435960