‘ঐক্যবদ্ধ’ থাকতে ২০ দলীয় জোটের অঙ্গীকার

in #politics8 years ago

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে দাবি আদায়ে ঐক্যবদ্ধ থাকতে অঙ্গীকার করেছে ২০ দলীয় জোট। পাশাপাশি জোট প্রধান খালেদা জিয়া ব্যতীত আগামী জাতীয় সংসদ নির্বাচনের পথেও অগ্রসর হবে না এই রাজনৈতিক জোট। ২০ দলীয় জোটের বৈঠকে অংশ নেওয়া নেতাদের সঙ্গে আলাপ করে এসব তথ্য জানা যায়।
২৮ জানুয়ারি রোববার রাত সোয়া ৯টা থেকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে জোট নেতাদের বৈঠক শুরু হয়। বৈঠকি শেষ হয় রাত পৌনে ১১ টায়।
বৈঠক শেষে নাম প্রকাশে অনিচ্ছুক একজন বর্ষীয়ান জোট নেতা প্রিয়.কমকে বলেন, ‘বৈঠকে জোট প্রধান খালেদা জিয়া সবাইকে উদ্দেশ্যে করে বলেছেন- সামনে যে সময় আসছে এবং যে সময় অতিক্রম করছি সে সম্পর্কে আমি আপনারা সকলেই অবগত রয়েছি। হয়তো কেউ একটু বেশি, কেউ একটু কম। তাই এই চলমান দুঃসময় অতিবাহিত করতে আমাদের সবাইকে একটি বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে হবে। আর সেটি হচ্ছে জোটে কে বড়, কে ছোট, কার সামর্থ্য কম-বেশি সেগুলো বিবেচনায় নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব সৃষ্টি করে কাউকে সুযোগ দেওয়া যাবে না। বরং আমাদের সবাইকে ঐক্যবদ্ধ ও ঐক্যমত দেখাতে হবে। এ ছাড়া আমার বিষয়ে মামলাসংক্রান্ত যা হচ্ছে সেটা বড় বিষয় নয়, এই মুহূর্তে বড় বিষয় হচ্ছে দেশের জনগণ ও দেশের ভবিষ্যত কোন দিকে অগ্রসর হচ্ছে।’
‘এ সময় উপস্থিত সকলে প্রায় একে একে বলে ওঠেন ম্যাডাম আমরা আপনার পাশে সব সময়ই আছি, ছিলাম এবং থাকব। আর এ কথা শেষ হতে না হতেই খালেদা জিয়া আবার বলেন, প্রত্যেকে নিজেদের ওপর অর্পিত দায়িত্ব পালন করেন, দেখবেন সত্যের বিজয় হবেই হবে।’
বৈঠকে থাকা আরেক জোট নেতা প্রিয়.কমকে বলেন, ‘বৈঠকে ২০ দলীয় জোটের সমন্বয়ক মির্জা ফখরুল ইসলাম আলমগীর এজেন্ডা হিসেবে নেজামে ইসলাম পার্টির জোটে যোগদানের বিষয়টি উত্থাপন করেন। সঙ্গে সঙ্গেই এর বিরোধিতা করেন মাওলানা ইসহাক। তিনি খালেদা জিয়ার উদ্দেশ্যে বলেন, ‘ম্যাডাম জোটে কাকে নেবেন বা নেবেন না এটা আপনার ব্যাপার। তবে নেজামে ইসলাম পার্টির অনেক সমস্যা রয়েছে। এ বিষয়ে ভেবে চিন্তে অগ্রসর হওয়া উচিত হবে বলে অন্তত আমি মনে করছি।’
‘এদিকে মাওলানা ইসহাকের সঙ্গে জমিয়তে উলামার প্রতিনিধি মাওলানা মহিউদ্দীনও মুফতি ইজহারের জোটে যোগ দেওয়ার প্রস্তাবের বিরোধিতা করেন। বৈঠকে সবার মতমতের ভিত্তিতে আপাতত জোটে তাকে অন্তর্ভুক্ত করা হয়নি। আগামী বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে কবে নাগাদ সে বৈঠক হবে তারও দিনক্ষণ ঠিক করা হয়নি।’
বৈঠকে উপস্থিত ছিলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর কর্ম পরিষদের সদস্য আবদুল হালিম, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি অধ্যাপিকা রেহানা প্রধান, খেলাফত মজলিশের আমির মাওলানা মুহাম্মদ ইসহাক, ইসলামী ঐক্যজোটের অ্যাডভোকেট এম এ রকীব, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) রেদোয়ান আহমেদ, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) খন্দকার গোলাম মুর্তজা, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ফরিদুজ্জামান ফরহাদ, ন্যাপ-ভাসানীর আজহারুল ইসলাম, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, হামদুল্লাহ আল মেহেদি, পিপলস লীগের গরীবে নেওয়াজ, বাংলাদেশ ন্যাপের জেবেল রহমান গানি, জমিয়তে উলামা ইসলামের মাওলানা আবদুর রব ইউসুফী, মুফতি মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ মুসলিম লীগের এ এইচ এম কামরুজ্জামান খান, ডেমোক্রেটিক লীগ (ডিএল) সাইফুদ্দিন মনি, সাম্যবাদী দলের সাঈদ আহমেদ প্রমুখ।
২০ দলীয় জোটের সঙ্গে এর আগের সর্বশেষ বৈঠকটি গত ৮ জানুয়ারি করেন খালেদা জিয়া। এর আগে ২৭ জানুয়ারি শনিবার রাতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটে নতুন শরিক দল হিসেবে যোগ দিতে জোটনেত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী।
নেজামে ইসলাম পার্টি একটি অনিবন্ধিত রাজনৈতিক দল। দলটির এক অংশ মাওলানা আবদুল লতিফ নেজামীর নেতৃত্বে ইসলামী ঐক্যজোটে আছে। তিনি (নেজামী) দলটির ওই অংশের চেয়ারম্যান। মুফতি ইজহার চার দলীয় জোটের সময় ইসলামী ঐক্যজোটের অন্যতম নেতা ছিলেন। পরে ইসলামী ঐক্যজোট ভেঙে গেলে তিনিও ঐক্যজোটের একটি অংশের চেয়ারম্যান হিসেবে নিজেকে দাবি করতেন।

Sort:  

Unity is strengh.

You got a 11.11% upvote from @steembloggers courtesy of @mithunsarker!

Your Post Has Been Featured on @Resteemable!
Feature any Steemit post using resteemit.com!
How It Works:
1. Take Any Steemit URL
2. Erase https://
3. Type re
Get Featured Instantly – Featured Posts are voted every 2.4hrs
Join the Curation Team Here | Vote Resteemable for Witness

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 61264.97
ETH 1593.01
USDT 1.00
SBD 0.47