ব্যর্থ প্রেম কবিতা আবৃত্তি। ১০% সাইফক্স।

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


ইদানিং কমিউনিটিতে দেখছি কবিতা লেখা বা আবৃত্তি করার একটা স্বাস্থ্যকর প্রতিযোগিতা চলছে। আমি কবিতা খুব একটা বুঝি না। এজন্য লিখতেও পারি না। যদিও গতকাল আমি আমার জীবনের প্রথম কবিতা লিখেছি। আর এটা সম্ভব হয়েছে দাদার উৎসাহ আর কমিউনিটির পরিবেশের কারণে। সবার ভেতরে কাব্য প্রতিভা চর্চার একটি চমৎকার ব্যাপার লক্ষ্য করছি। আমার মত আরও অনেকে আছেন যাদের আগে থেকে কবিতা লেখার তেমন একটা অভিজ্ঞতা নেই বা আগে কবিতা লেখেনি। তারাও দেখছি লেখার চেষ্টা করছে। আসলে এভাবেই একটি মানুষের ভেতরে সৃষ্টিশীলতা প্রস্ফুটিত হয়। আমি কবিতা না বুঝলেও কবিতা আবৃত্তি শুনতে আমার কাছে খুব ভালো লাগে। মাঝে মাঝে মনে হয় ইস এভাবে আবৃত্তি করতে পারতাম। যদিও জানি আমার এই বেসুরো গলায় আবৃত্তি খুব একটা ভালো হবে না। তারপরও সবার দেখাদেখি মাঝে মাঝে খুব ইচ্ছে হয়।


এর আগে ব্লাকস দাদার কবিতা আবৃত্তির কনটেস্টে অংশগ্রহণ করার খুব ইচ্ছে জেগেছিলো। কিন্তু কোন একটি কারণে সেটা সম্ভব হয়নি। তাই এবার চিন্তা করলাম আমার আবৃত্তি যত খারাপই হোক এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবো। তবে সেটা মোটেই জেতার জন্য নয়। সেটা একান্তই মনের আনন্দের জন্য। সাথে নিজের আবৃত্তি কেমন হয় সেটাও পরখ করা হয়ে যাবে। আমি একটু অন্তর্মুখী মানুষ। তাই এই ধরনের কনটেস্ট এ অংশগ্রহণ করা আমার জন্য কিছুটা দুঃসাধ্য। তারপরও বেশ খানিকটা সাহস সঞ্চয় করে এবারে কনটেস্টে অংশগ্রহণ করছি। তো চলুন শুনে আসি আমার কবিতা আবৃত্তি।

ব্যর্থ প্রেম

কবি-সুনীল গঙ্গোপাধ্যায়



প্রতিটি ব্যর্থ প্রেমই আমাকে নতুন অহঙ্কার দেয়
আমি মানুষ হিসেবে একটু লম্বা হয়ে উঠি
দুঃখ আমার মাথার চুল থেকে পায়ের আঙুল পর্যন্ত
ছড়িয়ে যায়
আমি সমস্ত মানুষের থেকে আলাদা হয়ে এক
অচেনা রাস্তা দিয়ে ধীরে পায়ে
হেঁটে যাই
সার্থক মানুষদের আরো-চাই মুখ আমার সহ্য হয় না
আমি পথের কুকুরকে বিস্কুট কিনে দিই
রিক্সাওয়ালাকে দিই সিগারেট
অন্ধ মানুষের শাদা লাঠি আমার পায়ের কাছে
খসে পড়ে
আমার দু‘হাত ভর্তি অঢেল দয়া, আমাকে কেউ
ফিরিয়ে দিয়েছে বলে গোটা দুনিয়াটাকে
মনে হয় খুব আপন
আমি বাড়ি থেকে বেরুই নতুন কাচা
প্যান্ট শার্ট পরে
আমার সদ্য দাড়ি কামানো নরম মুখখানিকে
আমি নিজেই আদর করি
খুব গোপনে
আমি একজন পরিচ্ছন্ন মানুষ
আমার সর্বাঙ্গে কোথাও
একটুও ময়লা নেই
অহঙ্কারের প্রতিভা জ্যোতির্বলয় হয়ে থাকে আমার
মাথার পেছনে
আর কেউ দেখুক বা না দেখুক
আমি ঠিক টের পাই
অভিমান আমার ওষ্ঠে এনে দেয় স্মিত হাস্য
আমি এমনভাবে পা ফেলি যেন মাটির বুকেও
আঘাত না লাগে
আমার তো কারুকে দুঃখ দেবার কথা নয়।



কবিতা আমি আসলে খুব ভালো বুঝিনা। খুব ভালো বলতে কি আমি মোটেই বুঝিনা। আর সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা পড়তে বা শুনতে ভালো লাগলেও বুঝতে আমার কাছে বেশ কষ্ট হয়। কোনো বিষয় সম্বন্ধে পরিষ্কারভাবে না বুঝে সেটা নিয়ে লিখতে আমার কাছে খুবই অসুবিধা মনে হয়। তার পরেও এই কবিতাটি পড়ে মনে হচ্ছে প্রেমের ব্যর্থ হওয়া এক মানুষের মনের আকুতি প্রকাশ পেয়েছে এখানে। প্রেমে ব্যর্থ হওয়ার পর তিনি দমে যাননি বরং নিজের মতো করে গুছিয়ে চলার চেষ্টা করছেন। মানুষের জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে। কিন্তু ক'জন মানুষ নিজেকে সামলে নিতে পারে? কবিতায় কবি প্রেমে ব্যর্থতার পর নিজেকে চমৎকার ভাবে সামলে নেয়ার কথা বলেছেন। কবির প্রত্যাখ্যাত হওয়ার পর সকল বঞ্চিত মানুষের প্রতি এক ধরনের সহানুভূতি লক্ষ্য করা যায়। আবার নিজে আঘাত পাওয়ার কারণে অন্য কাউকে আঘাত না দেয়ার ব্যাপারেও তার চিন্তা ভাবনা খেয়াল করার মতো।

নিতান্তই আমার নিজস্ব চিন্তাভাবনা থেকে ব্যাখ্যা দেয়ার চেষ্টা করেছি। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অনুগ্রহ করে।


logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

standard_Discord_Zip.gif


ধন্যবাদ


@rupok

Sort:  
 4 years ago 

বাহ! কি অসাধারণ আবৃত্তি করেছেন ভাইয়া। শুনে মুগ্ধ হয়ে গেলাম।এত চমৎকার প্রতিভা লুকিয়ে রাখেন কেন প্রতিনিয়তঃ আপনার কাছে কবিতা আবৃত্তি প্রত্যাশা করছি।♥♥

অসংখ্য ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য। আপনাদের কাছ থেকে এই রকম অনুপ্রেরণা পেলে ভবিষ্যতে আবারো আবৃত্তি করবো।

 4 years ago 

ভাই সাউন্ড খুব কম পেলাম। জানি না আমার এখানেই এমন নাকি।। তবে হেডফোন দিয়ে শুনলাম জাস্ট অসাধারণ সত্যি। এবার পুরুস্কার মডারেট আর এডমিন প্যানেলে চলে যাবে রে আমরা চান্স পামুই না 🤐🤐🥺🥺🥺🥰🥰🥰🥰

এই কবিতাটার আবৃত্তি একটু সফট ভয়েসে করতে হয়। সেজন্যই আবৃত্তিটা একটু আস্তে হয়ে গিয়েছে আরেকটু উচ্চস্বরে আবৃত্তি করলে ভালো হতো। চিন্তা নেই সাইফুল রাজু একজন টাফ কম্পিটিটর।

 4 years ago 

❤️❤️❤️🥰🥰🥰🥰 ভালোবাসা নেবেন দাদাভাই

 4 years ago 

ভাই কবিতা না ভালো বুঝলেও অনেক সুন্দর আবৃত্তি করেছেন. আপনার আবৃত্তি সত্যি খুব ভালো লেগেছে. আমি শুধু শুনেছি. ব্যাকগ্রাউন্ড মিউজিক টা খুব অস্থির হয়েছে. বারবার শুনতে মন চায় শুধু. অনেক অনেক ধন্যবাদ

অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। কবিতা না বুঝলেও কবিতা আবৃত্তি শুনতে আমার কাছে ভালো লাগে। সে জায়গা থেকেই চিন্তা করলাম নিজেও একটা আবৃত্তি করে দেখি।

 4 years ago 

ভাইয়া কে বলেছে আপনি কবিতা আবৃতি করতে পারেন না আপনি দারুন আবৃত্তি করেছেন আমি শুধু মুগ্ধ হয়ে শুনলাম। কবিতা আবৃত্তি করা সত্যিই অসাধারণ একটি গুণ সবাই এটা পারে না। তবু আপনি দারুন ভাবে চেষ্টা করেছেন এটি আপনাকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে একদিন এই ভাবেই চেষ্টা করে করতে থাকুন। আপনি ঠিক বলেছেন কমিউনিটিতে এই ধরনের প্রতিযোগিতা সর্বদা অব্যাহত থাকলে অনেক ভালো লাগবে সবার ভেতরে সৃজনশীলতা বের হয়ে আসবে। সৃজনশীলতা এমন একটি জিনিস যা আমাদের ভেতরে লুকায়িত থাকে এগুলো কি আমাদের বের করে নিয়ে আসতে হবে।

দাদার ব্যর্থ প্রেম কবিতায় সারমর্ম আপনি দারুন ভাবে উপস্থাপন করেছেন বিশেষ করে একজন প্রেমিক ব্যর্থ হয়ে তার জীবন ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায় নাই সে নিজেকে দমিয়ে যেতে দেয় নাই। এক জীবনে চলার পথে বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হতে হয় কিন্তু তারাই আসল মানুষ যারা প্রতিকূলতা দিবিনা বাধার সম্মুখীন হওয়ার পরেও মেরুদন্ড খাড়া করে চলাচল করে। এত সুন্দর ভাবে ব্যাখ্যা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আবৃত্তি আপনার কাছে ভাল লেগেছে জেনে অনেক খুশী হলাম। কবিতার মূলভাব এর ব্যাখ্যা নিয়ে আমি কিছুটা সংশয়ে ছিলাম। আসলে কবিতা আমি কম বুঝি। কেন জানি কবির মনোভাবটা আমি ধরতে পারিনা।

 4 years ago 

ভাই আমিও আপনার মত কবিতা একটু কম বুঝি। তবে ইদানিং আমাদের কমিউনিটি তে কবিতার চর্চা অনেক হচ্ছে। আসলে এটার পুরো অবদান আমাদের ব্ল্যাকস দাদা। আর আপনার প্রথম কবিতা আবৃতি শুনলাম আজকে। সবমিলিয়ে আমার কাছে ভালো লেগেছে। এভাবে লেগে থাকেন ভাই ইনশাআল্লাহ আরো ভালো কিছু হবে। শুভকামনা রইল আপনার জন্য।

আপনাদের উৎসাহ আমাকে আরো ভালো করতে অনুপ্রেরণা যোগাবে আসলে ব্ল্যাকস দাদা এবং ফ্যান্টম দাদা তাদের জন্যই সবার কাব্যচর্চার প্রতি এই আগ্রহ জেগেছে।

 4 years ago 

অসাধারণ চমৎকার ছিল কবিতাটি, আমাদের ব্ল্যাক দাদা অসম্ভব রকম সুন্দর একটি কবিতা আমাদের মাঝে আবৃতি করার জন্য দিয়েছেন, আপনি বেশ চমৎকার ভাবে আবৃত্তি করেছেন, আপনার আবৃত্তির সাথে মিলিয়ে চমৎকার একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করেছেন। এক কথায় অসাধারণ ছিল।

আপনি শিল্পী মানুষ। আপনার কাছে ভাল লেগেছে জেনে ভাল লাগলো। ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

প্রথম কবিতা হিসেবে গতকালকের কবিতাটি এক কথায় অসাধারণ হয়েছিল। কবিতা না বুঝলেও আবৃতি যে ভালো কর তাতে কোন সন্দেহ নেই। আমার মনে হয় আবৃত্তি করার ক্ষেত্রে ভাবার্থ অনুযায়ী আবেগের বহিঃপ্রকাশ ঘটানো সেই সঙ্গে মানানসই একটি ভয়েস থাকলেই যথেষ্ট। আর কার কাছে কেমন লাগলো তা জানি না, তবে আমার কাছে তোমার আবৃত্তি অসাধারণ লেগেছে। শুভকামনা রইল

ধন্যবাদ বন্ধু। তোমাদের এই প্রশংসা আরও ভালো করতে অনুপ্রেরণা যোগাবে।

 4 years ago 

সুনীল গঙ্গোপাধ্যায়ের বিখ্যাত লেখা “ব্যর্থ প্রেম” কবিতাটি আপনার কন্ঠে আবৃত্তি শুনে খুবই ভালো লাগছে। আপনি খুবই সুন্দরভাবে কবিতাটি আবৃতি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার গলায় কবিতা টি শুনতে পেয়ে আমার অনেক ভালো লাগলো।

সবার ভেতরে কাব্য প্রতিভা চর্চার একটি চমৎকার ব্যাপার লক্ষ্য করছি।

একদম ঠিক বলেছেন ভাইয়া আমাদের সবার প্রিয় দুই দাদার কারণে আমাদের প্রত্যেকের মাঝে কাব্যচর্চার প্রতিভা দিন দিন জাগ্রত হচ্ছে।এমনি কমিউনিটিতে কাজ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি।কারণ প্রতিনিয়তই কিছু না কিছু নতুন কিছু শিখছি।

এটা হচ্ছে আমার বাংলাব্লগের সবচাইতে বড় সার্থকতা। যে আমার মত একজন অন্তর্মুখী মানুষকেও কবিতা আবৃত্তি করতে এবং কবিতা লিখতে উদ্বুদ্ধ করতে পেরেছে।

 4 years ago 

সত্যি ভাই উপরে যারা যারা এই পর্যন্ত মন্তব্য করেছেন আমিও তাদের সাথে একমত। আপনি কেন আপনার প্রতিভাকে এভাবে লুকিয়ে রাখেন? প্রতিনিয়ত আমাদের মাঝে কবিতা আবৃত্তি করে শোনাবেন অসাধারণ কবিতা আবৃত্তি হয় ভাই আপনার। আমি নিজেও অংশগ্রহণ করেছি জানিনা এই কবিতা আবৃত্তি সাথে আমারটা দাঁড়াবে! অসাধারণ ভাই তবে সাউন্ড টা আরেকটু ভালো হলে আরও বেশি ভালো লাগতো। যাইহোক প্রথম প্রথম হয়তো এরকম হয়েছে সামনের দিকে আশা করছি সব আরো ভালোভাবে হবে। অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের মাঝে এত সুমধুর কন্ঠে চমৎকার একটি আবৃত্তি শেয়ার করার জন্য।

সাউন্ড এর ব্যাপারটা আসলে প্রথমে ভালোভাবে খেয়াল করিনি। প্রথমে যখন শুনেছিলাম তখন ঠিকঠাক মনে হচ্ছিল। পোস্ট করার পর খেয়াল করে দেখলাম সাউন্ডটা বেশ কম শোনা যাচ্ছে। এর একটা কারণ আমি আবৃত্তিটা করেছি একটু সফট ভয়েসে। আরো একটু উচ্চস্বরে আবৃত্তিটা করলে ভালো হতো। ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

কবিতাটা একটু আস্তে আস্তে শোনা গেলেও কিন্তু আমার কাছে শুনতে বেশ ভালই লাগলো। আমি যতোটুকু বুঝতে পেরেছি এই কবিতাটা একটু আস্তে করেই ভালো হয়। অনেক সুন্দর কবিতা আবৃত্তি করেছেন। আমি কবিতার খুব একটা বুঝি না কিন্তু মনে হচ্ছে আপনার কবিতাটি যথার্থ হয়েছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64685.76
ETH 1872.76
USDT 1.00
SBD 0.38