একগুচ্ছ অনু কবিতা।

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

আমি @tuhin002
from Bangladesh
১৪ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ।

২৮ সাবান ১৪৪৫ হিজরি, ২৭ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ।



বাংলা ভাষায় ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যগন, সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে আমিও ভাল আছি।


20250128_113142_0000.png

ছবিটি কেনভা দিয়ে তৈরি


🥀এক গুচ্ছ অনু কবিতা।🥀


লেখক:- @tuhin002

অনু কবিতা-১

অবশেষে কিছুই থাকলো না আমার তোমার হয়ে,
থাকলো না তোমাকে মুগ্ধ করার মতো জোসনা রাত,
তোমার প্রিয় ফুল সেটিও আজ ধূসর প্রায়।
তোমার প্রিয় বন্ধুরা তারাও তো আজ হারানোর বাকে।

অনু কবিতা-২

তোমাকে নিয়ে আজও আমি স্বপ্ন দেখি
তোমাকে হারানোর ভয়ে হৃদয় কাঁপন জাগে।
তুমি কথা দিয়েছিলে আমাকে ছেড়ে যাবে না
তবুও মাঝে মধ্যে বুকের ভীতর ঢেউ খেলে যায়।

অনু কবিতা-৩

ফিরবার কথা ছিল অনেকদিন আগে
কিন্তু তুমি কথা দিয়ে কথা রাখো নাই।
জীবনের শেষ প্রহর তোমার কথা মনে করে
উতলা হয়েছি তোমার প্রেমের অনুরাগে।

অনু কবিতা-৪

প্রিয়সি তোমাকে আজ একটি কথা বলি,
মানুষ কেন বদলায় জানো?
উত্তরে হয়ত বলবে জানো না তুমি!!
আচ্ছা বলত মানুষ প্রথম দিনের মতো কেন থাকে না?
মানুষ সবার মাঝে আপন সাজে কিন্তুু আপন হয় না।



পোস্ট বিবরণ

শ্রেণীঅনু কবিতা
ডিভাইসpoco M2
লেখক@tuhin002
লোকেশনমেহেরপুর


আজ আমি আবারো অনু কবিতা লিখে আপনাদের মাঝে শেয়ার করলাম। কবিতা লিখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আমার লেখা অনু কবিতা গুলো আপনাদের কাছে ভালো লাগলে আমার চেষ্টা সফল হবে। আজকের লেখা অনু কবিতা গুলো কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টের মধ্যেমে আমাকে জানাবেন। আপনাদের উৎসাহ আমার অনুপ্রেরণা। পুনরায় আমি নতুন কোন অনু কবিতা নিয়ে আপনাদের সামনে হাজির হবো, ইন-শা-আল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো।

সমাপ্ত


👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


1666192548913_1666192548801_1666192548599_1666192548416_1666192548270_1666192548091_1666192547839_1666192547665_1666192022150.jpg

আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার দুইটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।


Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )


4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqK...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 last year 

Screenshot_2025-02-27-20-53-01-617_com.android.chrome.jpg

 last year 

Screenshot_2025-02-27-20-48-49-207_com.twitter.android.jpg

 last year 

এরকম ছোট ছোট অনু কবিতা গুলি পড়তে এবং দেখতে ভালই লাগে। কেননা মনের অনুভূতি খুবই নিখুঁতভাবে প্রকাশ করা যায় এরকম অণু কবিতা গুলির মধ্যে। আপনার আজকের লেখা অণু কবিতা গুলি আপনার প্রিয় মানুষের তরে উৎসর্গ করে লিখেছেন। এক কথায় দুর্দান্ত হয়েছে প্রতিটি কবিতা।

 last year 

জি ভাই আপনি ঠিক বলেছেন অনু কবিতার মধ্য দিয়ে মনের অনুভূতিগুলো খুব সুন্দর ভাবে প্রকাশ করা যায়।

 last year 

Screenshot_2025-02-27-20-51-33-978_com.coinmarketcap.android.jpg

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

অনেক সুন্দর সুন্দর অনু কবিতা লিখেছেন ভাইয়া। আপনার লেখা কবিতা গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। আজকে আপনি চারটি সুন্দর সুন্দর অনু কবিতা আমাদের মাঝে তুলে ধরেছেন। প্রতিটি কবিতায় আমার কাছে খুবই ভালো লাগলো। শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 last year 

আমার লেখা কবিতাটি আপনার ভালো লেগেছে জেনে ভীষণ ভালো লাগলো ধন্যবাদ আপনাদের সুন্দর মন্তব্য করার জন্য।

 last year (edited)

প্রিয়সি- প্রেয়সী

উদ্দেশ্য করে কোন কবিতাগুলো লিখেছেন বেশ ভালো লাগলো। সব সময় সব প্রেম যে বদলে যায় বা প্রেয়সী বদলে যায়, তার আশা আকাঙ্ক্ষা বদলে যায় এবং তার প্রতি তার প্রেমিকের আশা ভরসা যে চিরকাল একই থাকে তা কিন্তু নয়। সম্পর্ক বদলে যায় দু তরফেরি কোন না কোন কারণ থাকে। তবুও আপনার তরফের অনুভূতিগুলোকে সম্মান জানাই। এবং কবিতাটি বেশ ভালো হয়েছে। খানিক হতাশা এবং বিরহ মিলিয়ে শব্দ চয়ন করেছেন।

 last year 

চেষ্টা করেছি কবিতার মধ্যে ভিন্নতা রাখতে। অনেক সময় ভিন্নতা কোন জিনিসকে সৌন্দর্য এবং আকর্ষণ করে তোলে। আপনাকে অনেক ধন্যবাদ চমৎকার মন্তব্য করার।

 last year 

খুব সুন্দর কয়েকটি কবিতা আমাদের সাথে শেয়ার করে নিয়েছেন ভাইয়া। আপনি অনেক আগে থেকেই অনেক সুন্দর সুন্দর কবিতা আমাদের সাথে শেয়ার করেন।এ প্রশ্নের উত্তর আসলে আমিও জানতে চাই। প্রতিটি মানুষ কেন বদলে যায়। মানুষ কেন প্রথম দিনের মতো থাকে না। মানুষ যদি প্রথম দিনের মতোই থাকতো তাহলে হয়তো পৃথিবীতে এত বিচ্ছেদের সুর বাজতো না। কবিতার কথাগুলো বেশ ভালো লেগেছে ভাই।

 last year 

নদীর পানি যেমন স্রোতের বিপরীত চলে ঠিক মানুষও ঠিক তেমন। মানুষের মধ্যে ভিন্নতা থাকে মানুষ পাল্টে যায় এটাই নিয়ম। আর কোন মানুষের নিয়মের বাইরে যেতে পারে না।

 last year 

ভাইয়া আপনার স্বরচিত একগুচ্ছ অণুকবিতা কবিতা পড়ে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম। ছন্দে ছন্দে কবিতার লাইনগুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন ভাইয়া আপনি।লাইনগুলো এককথায় অসাধারণ হয়েছে।ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

আপনার ভালো লেগেছে জেনে ভীষণ ভালো লাগলো। আর আপনি চমৎকার মন্তব্য করে আমাকে উৎসাহ প্রদানের জন্য আরো ধন্যবাদ।