আমার লেখা একগুচ্ছ অনু কবিতা।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
আমি @tuhin002
from Bangladesh
১৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ।
২৮ জামাদিউল সানি১৪৪৫ হিজরি, ৩১ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ।
| বাংলা ভাষায় ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যগন, সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে আমিও ভাল আছি। |
|---|
🥀এক গুচ্ছ অনু কবিতা।🥀
অনু কবিতা-১
পাহাড় গুলো একা মেঘে ঢেকে আছে ,
পাথরের বুকে শত স্মৃতি খোদাই আছে।
তোমার মাঝে লুকিয়ে আছি আমি নিরবে,
তোমার সঙ্গেই প্রাণ ভরে রয়েছে দুজনের।
অনু কবিতা-২
পাহাড়ের চূড়ায় মেঘের বাসায়
কুয়াশার চাদরে ঢাকে ভোরের আলো।
পাহাড়ের বুকে লুকায় জোছনায়।
পাখিদের নীড়ে ফিরেছে সবাই।
অনু কবিতা-৩
পাহাড়ের গা বেয়ে নেমে আসে নদী,
পাহাড়ের গান যেন স্রোতের সঙ্গী।
পাথরের বুক চিরে ভেসে আসে শব্দ,
কোন অজানা পথে বৃষ্টি হচ্ছে মুষলধার।
অনু কবিতা-৪
সবুজে ঘেরা সেই চেনা পথের কোলে,
যেখানে রং খেলেই মেতেছে গ্রামের মানুষ।
পাখির ডানায় ভর করে ভেসে যায় আকাশে
দখিনা বাতাস বইছে বিস্তীর্ণ নদীখাতের দিকে।
পোস্ট বিবরণ
| শ্রেণী | অনু কবিতা |
|---|---|
| ডিভাইস | poco M2 |
| লেখক | @tuhin002 |
| লোকেশন | মেহেরপুর |
আজ আমি আবারো অনু কবিতা লিখে আপনাদের মাঝে শেয়ার করলাম। কবিতা লিখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আমার লেখা অনু কবিতা গুলো আপনাদের কাছে ভালো লাগলে আমার চেষ্টা সফল হবে। আজকের লেখা অনু কবিতা গুলো কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টের মধ্যেমে আমাকে জানাবেন। আপনাদের উৎসাহ আমার অনুপ্রেরণা। পুনরায় আমি নতুন কোন অনু কবিতা নিয়ে আপনাদের সামনে হাজির হবো, ইন-শা-আল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো।
সমাপ্ত
👨🦰আমার নিজের পরিচয়👨🦰
আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার দুইটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness
OR
আপনার লেখা একগুচ্ছ মনু কবিতা আবৃত্তি করে অনেক ভালো লেগেছে আমার। আপনি চমৎকার ভাবে কবিতার লাইনগুলো উপস্থাপন করেছেন। প্রত্যেকটা ছোট ছোট কবিতা বেশ দারুন অনুভূতি প্রকাশ করেছে। এমন কবিতা লিখে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
চেষ্টা করেছি নিজের যতটুকু সাধ্য ভাই আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য ধন্যবাদ আপনাকে
https://x.com/ABashar45/status/1874088988853887245?t=EYUytMwk-pzqZHLPeTPr4Q&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
অসাধারণ কিছু কবিতা লিখলেন আপনি। ইদানিং অনু কবিতাগুলো লিখতে খুব ভালো লাগে। বিশেষ করে পড়তে পারলে আরো অনেক বেশি ভালো লাগে। খুব সুন্দর সুন্দর অনুভূতি নিয়ে আপনি কবিতাগুলো লিখলেন। প্রতিটি অনু কবিতা পড়ে অনেক ভালো লেগেছে।
অনু কবিতা গুলো পড়ে ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।
আপনার লেখা অনু কবিতা গুলো পড়ে খুবই ভালো লাগলো। এত সুন্দর সুন্দর অনু কবিতা লিখেছেন ভাষাগুলো আমার কাছে দারুন লেগেছে।
আপনাকে ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
দারুন দারুন কিছু অনু কবিতা পড়ার সুযোগ হলেও আপনার পোষ্টের মাধ্যমে। খুব সুন্দর কয়েকটি অনু কবিতা আমাদের সাথে শেয়ার করেছেন ভাইয়া। প্রকৃতি কেন যে কবিতা গুলো দারুন হয়েছে। প্রতিটি লাইন অসাধারণ। সুন্দর কবিতা গুলো আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
কবিতাগুলো আপনার ভালো লেগেছে এটা জেনে বেশ ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।