আমার লেখা একগুচ্ছ অনু কবিতা।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
আমি @tuhin002
from Bangladesh
২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ।
০৯ রজব১৪৪৫ হিজরি, ১০ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ।
| বাংলা ভাষায় ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যগন, সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে আমিও ভাল আছি। |
|---|
🥀এক গুচ্ছ অনু কবিতা।🥀
অনু কবিতা-১
মানুষের জীবনে কিছু তিক্ত সময় থাকে
যে সময় স্রোত বয়ে চলে এঁকেবেঁকে।
কখনো কালো অন্ধকারে ঢাকা রাতের মত
কখনো জোসনা রাতে জোনাকির আলো।
অনু কবিতা-১
বাতাসের হাওয়ায় এঁকেবেঁকে চলেছে নৌকা
পাল তুলে দড়ি টানে মাঝিরা বয়ে চলেছে।
নদীর উত্তলে কখনো জোয়ার কখনো ভাটা
এই নিয়ে মানব জীবন সংসারে চলাফেরা।
অনু কবিতা-১
শান্ত দিনের শেষে মনে পড়ে তোমাকে
অন্ধকারে ঝড়ো হাওয়া বয়ে চলে মনের ভিতরে।
জানিনা অশান্ত সাগর থামবে কিনা কখনো
আশাগুলো পূরণ হবে জানি সময়ের সাপেক্ষ শুধু।
অনু কবিতা-১
জীবনের বাস্তব কথা বলা ঠিক তবো
কিছু সময় নিজের কষ্ট গুলো অনেক।
স্বপ্নের মত করে স্বপ্নটা বুকে লালন করে
তবুও পায়না সেই স্বপ্নের বাস্তবতার মুখ।
পোস্ট বিবরণ
| শ্রেণী | অনু কবিতা |
|---|---|
| ডিভাইস | poco M2 |
| লেখক | @tuhin002 |
| লোকেশন | মেহেরপুর |
আজ আমি আবারো অনু কবিতা লিখে আপনাদের মাঝে শেয়ার করলাম। কবিতা লিখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আমার লেখা অনু কবিতা গুলো আপনাদের কাছে ভালো লাগলে আমার চেষ্টা সফল হবে। আজকের লেখা অনু কবিতা গুলো কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টের মধ্যেমে আমাকে জানাবেন। আপনাদের উৎসাহ আমার অনুপ্রেরণা। পুনরায় আমি নতুন কোন অনু কবিতা নিয়ে আপনাদের সামনে হাজির হবো, ইন-শা-আল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো।
সমাপ্ত
👨🦰আমার নিজের পরিচয়👨🦰
আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার দুইটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness
OR
আপনার এই অনু কবিতাগুলোর মধ্যে জীবনের গভীর দর্শন ও বাস্তবতার প্রতিফলন দারুণভাবে প্রকাশিত হয়েছে। প্রতিটি কবিতাই অনুভূতির স্রোতে ভেসে যাওয়ার মতো, যেখানে দুঃখ, আশা, আর জীবনের জটিলতা সুন্দরভাবে মিলে গেছে। এমন হৃদয়ছোঁয়া কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। আরও কবিতা পড়ার অপেক্ষায় রইলাম।
বাস্তব জীবনের অভিজ্ঞতা এবং জীবনের কিছু কর্ম কিছু জটিলতা কিছু উৎসাহ আনন্দ নিয়ে কবিতাটি লিখেছিলাম ভাই।
https://x.com/ABashar45/status/1877716856716599445?t=xe2k6bRpsfOcNz7NODEI9w&s=19
ভাইয়া আজ আপনি খুব সুন্দর সুন্দর কয়েকটি কবিতা লিখে আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার লেখাগুলো বরাবরের মতো আজকেও আমার কাছে খুব ভালো লেগেছে। ভিন্ন ভিন্ন টপিক নিয়ে খুব সুন্দর কয়েকটি অনু কবিতা লিখেছেন। ভালো খারাপ সময় নিয়েই মানুষের জীবন। প্রতিটি মানুষের জীবনে তিক্ত সময় অবশ্যই থাকে। আপনার লেখা কোন কবিতাগুলো আমার কাছে অনেক ভালো লাগলো।
সব সময় চেষ্টা করি ভিন্ন ভিন্ন টপিক নিয়ে কবিতা লিখতে। লেখা কবিতা আপনার ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।
আপনি অনেক সুন্দর ভাবে বেশ কয়েকটা কবিতা লিখেছেন ভাইয়া। আপনার কবিতার কথাগুলো বেশ প্রাণবন্ত। যেখানে ভালো ভালোবাসার মানুষের অনুভবে এনেছেন। এদিকে পালতোলা নৌকা বাতাসের কারণে এঁকেবেঁকে চলতে থাকে। যেন প্রত্যেকটা অনুভূতি প্রাণের কথা বলে। একদম মনের গভীর থেকে শব্দ চয়ন করে বাক্য সাজিয়েছেন। তাই লাইনগুলো অনেক ভালো লাগলো আমার।
কবিতা হচ্ছে মনের গভীরের একটা অংশ যেটা মানুষের মধ্যে প্রকাশ করা হয় এই কবিতার মধ্য দিয়ে। ধন্যবাদ মন্তব্যের জন্য।
অনেক সুন্দর অনু কবিতা লিখেছেন ভাইয়া আপনি। আপনি আজকে বেশ সুন্দর অনেক গুলো অনু কবিতা লিখে শেয়ার করলেন। আপনার আজকের লেখা প্রতিটি কবিতা পড়ে বেশ ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।
আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
ভাইয়া আপনি অনেক সুন্দর সুন্দর ছোট কবিতা লিখেছেন। লেখা কবিতা গুলো আমার কাছে খুবই ভালো লাগলো। প্রত্যেকটা লাইন ভালো লাগার মত ছিল। তবে একটা জিনিস আমি খেয়াল করে দেখলাম প্রত্যেকটাতে অনু কবিতা এক লেখা রয়েছে। যাই হোক এত সুন্দর কবিতা লিখে শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।
চেষ্টা করে এবং আপনাদের ভালো লাগবে ঠিক এমন কবিতা লেখা। আর আপনার ভালো লাগে এই বিষয়টি আমারও ভালো লাগে ধন্যবাদ।