স্বরচিত কবিতা : " পুরনো দিনগুলো "

in আমার বাংলা ব্লগlast year

Pink Green Organic Don't Waste Your Energy Quote Instagram Post_20250512_210827_0000.jpg

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আবারো আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় প্রতিদিন ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করার চেষ্টা করছি। কারণ ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করলে সবার দেখতেও ভীষণ ভালো লাগে। আসলে কবিতা তো লেখা আমার কাছে ভীষণ কঠিন। কারণ আমি মনে করি কবিতা লেখাটা অনেক সময় এবং অনুভূতির প্রয়োজন। যেহেতু আজকে ইচ্ছে করছিল কবিতা লেখার, এইজন্য একটা কবিতা লেখার চেষ্টা করলাম। আমি মূলত এই কবিতাটি কোন কবিতায় কিছুটা অংশ লিখেছিলাম। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে পুরো কবিতাটি সম্পূর্ণ করে আজকে আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের ভালো লাগবে।

কবিতার মূলভাব

বর্তমানে মানুষের জীবন এমন অবস্থায় দাঁড়িয়েছে পুরনো সবকিছু যেন এখন আর খুঁজে পাওয়া যায় না। সত্যি বলতে সময়ের সাথে সাথে সব কিছু কেমন জানি বদলে যেতে শুরু করেছে। হয়তোবা এটাই নিয়তি কিংবা এটাই বাস্তব রূপে পরিণত হয়েছে। তবে নতুন নতুন অনেক অভিজ্ঞতা আসলেও আমরা কিন্তু পুরনো দিনগুলোকে সহজে ভুলতে পারি না। আবার অনেকে পুরনো দিনের স্মৃতি মনে করে তার জীবনটাকে পার করে দেয়। এটা আমাদের জীবনে অনেক সুন্দর এবং বাস্তব কিছু বলতে পারি। মানুষ চাইলে তার জীবনে অনেক সুন্দর সময় কাটাতে পারে। আবার চাইলে অনেক সুন্দর সময় পার করতে পারে। আমি মনে করি এটা আমাদের জন্য অনেক সুন্দর একটা সুযোগ। আসলে মানুষের জীবনে অনেক কিছুই পাল্টে যায় আবার অনেক কিছু নতুন করে যোগ হয়। আমরা চাইলেই কিন্তু সবার সাথে সুন্দর ভাবে জীবন যাপন করতে পারি। আমাদের জীবনটা সত্যিই অনেক অদ্ভুত। কখন কিভাবে সুন্দর মুহূর্তগুলো কাটে এটা আসলে আমরা বুঝতেই পারি না।

" পুরনো দিনগুলো "

পুরনো দিনগুলো হারিয়ে গেছে,
বিশ্বাসে জমেছে ধুলো।
জীবনে যেন এক অস্বস্তি নেমেছে,
হৃদয়ের ভিতরে আক্রোশ।

স্বপ্নগুলো ভেঙে গেছে,
ধোঁয়াশায় যেন ভরে আছে।
সুন্দর মুহূর্ত গুলো হারিয়ে গেছে,
ভালোবাসার দিনগুলো মিলিয়ে গেছে।

মনে পড়ে পুরনো দিন,
এখন যেন অবিশ্বাসের দিন।
অন্ধকারে হারিয়ে যাচ্ছে,
ভালোবাসা যেন হচ্ছে মলিন।

কত স্মৃতি কত আশা,
সবকিছুই যেন হচ্ছে বিলীন।
এখন শুধু জীবনের মাঝে,
কষ্টে ভরা দিনের চলন।

স্বপ্নে ভরা সুন্দর জীবন,
হয়েছে যেন দুঃখের ছায়া।
মিষ্টি কথায় ভুলে ছিলাম,
জীবনে ছিল কতইনা মায়া।

অন্ধকারে হারিয়ে গেছে,
জীবনের কিছু সেরা মুহূর্ত।
বিলীন হয়ে তলিয়ে রয়েছে,
স্বস্তিতে কাটানো সুন্দর মুহূর্ত।


পোস্ট বিবরণ

শ্রেণীকবিতা
ডিভাইসRedmi note 9
লেখক@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

এই লেখাটি গভীর অনুভূতির এক নিখুঁত প্রতিচ্ছবি। এখানে হারানো স্বপ্ন, ভাঙা বিশ্বাস আর স্মৃতির ভারে নত এক হৃদয়ের কথা খুব সংবেদনশীলভাবে তুলে ধরা হয়েছে। পুরনো দিনের মায়া, ভালোবাসার উজ্জ্বল মুহূর্ত আর বর্তমানের অন্ধকার বাস্তবতার দ্বন্দ্ব এই লেখাকে করে তুলেছে আরও গভীর ও মানবিক।

 last year 

আমার কবিতাটা পড়ে সুন্দর মন্তব্য করেছেন দেখে ভালো লাগলো।

 last year 

যেদিন যায় সেদিন ভালোই যায়। আমরা ভালো দিনগুলোর আশায় অনেক সময় আমাদের বর্তমান ভালো দিনগুলো অবহেলায় হারিয়ে ফেলি। তাই আমাদের উচিত জীবনের প্রতিটা সময়ে উপভোগ করা। দিন যত যায় আমরাও তত পরিবর্তন হয়ে চলি। যাইহোক আপনার কবিতাটি খুব ভালো লাগলো পড়ে, অনেক সুন্দর করে আপনি কবিতাটি রচনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আপনার সুন্দর মন্তব্য পেয়ে অনেক বেশি ভালো লেগেছে দাদা। কবিতাটি পড়ার জন্য ধন্যবাদ।

 last year 

আপনি অনেক দারুন একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার লেখা কবিতাটি অসম্ভব সুন্দর হয়েছে। কবিতার প্রত্যেকটি লাইন অসাধারণ ছিল। ধন্যবাদ এত সুন্দর কবিতা লিখে শেয়ার করার জন্য।

 last year 

আমার কবিতার লাইনগুলো অসাধারণ ছিল শুনেই তো খুশি হয়েছি।

 last year 

পুরনো দিনগুলো যখন হারিয়ে যায় তখন আমাদের বিশ্বাসের মধ্যে ধুলো জমে যায়।জীবনে নেমে আসে অন্ধকার। ভেঙে যায় সব স্বপ্ন আমার। খুবই চমৎকার ছিল কবিতার লাইনগুলো। ভীষণ ভালো লাগলো পড়ে। খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

এই কবিতাটা পড়ে সুন্দর একটা মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 last year 

Screenshot_2025-05-14-13-51-26-63_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

 last year 

20250514_135345.jpg

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.078
BTC 63982.50
ETH 1670.37
USDT 1.00
SBD 0.41