স্বরচিত কবিতা : " জীবন অন্ধকার "
হ্যালো বন্ধুরা
হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আবারো আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় প্রতিদিন ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করার চেষ্টা করছি। কারণ ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করলে সবার দেখতেও ভীষণ ভালো লাগে। আসলে কবিতা তো লেখা আমার কাছে ভীষণ কঠিন। কারণ আমি মনে করি কবিতা লেখাটা অনেক সময় এবং অনুভূতির প্রয়োজন। যেহেতু আজকে ইচ্ছে করছিল কবিতা লেখার, এইজন্য একটা কবিতা লেখার চেষ্টা করলাম। আমি মূলত এই কবিতাটি কোন কবিতায় কিছুটা অংশ লিখেছিলাম। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে পুরো কবিতাটি সম্পূর্ণ করে আজকে আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের ভালো লাগবে।
কবিতার মূলভাব
অনেক সময় পরিস্থিতির কারণে নিজের জীবনটাকে অন্ধকার মনে হয়। আবার সেই অন্ধকার পরিস্থিতি থেকে আমরা কিন্তু বেরিয়ে আসার চেষ্টা করি। তবে দেখা যায় স্বাভাবিকভাবে হয়তো বা ফিরে আসা কঠিন হয়ে পড়ে। সত্যি বলতে মানুষের জীবনে কতই না অদ্ভুত চিন্তাভাবনা আর বিষয়বস্তুগুলো চলে আসে। আমরা আমাদের মনকে শক্ত করার চেষ্টা করি। এইসব কঠিন পরিস্থিতি গুলো মেনে নেওয়ার চেষ্টা করি। কিন্তু সব সময় হয়তো বা এই জীবনটা মেনে নেওয়া অনেকের পক্ষে কঠিন হয়ে পড়ে। কারণ সবার দ্বারা আসলে সবকিছু সম্ভব নয়। জীবনের মানে বুঝতে গেলে অনেক কিছুই বোঝার চেষ্টা করতে হয়। হয়তোবা কারো পক্ষে এই বিষয়গুলো মেনে নেওয়া কঠিন। আবার ভালোবাসা নিয়ে আঁকড়ে বেঁচে থাকাটাও কঠিন। তবে নিজের ভালোবাসাটাকে গুছিয়ে জীবনটা পার করাটাও কঠিন। এই কঠিন বিষয় গুলো নিয়ে আজকের কবিতাটি লিখলাম। আশা করি আপনাদের ভালো লাগবে।
" জীবন অন্ধকার "
অপার্থিব জীবনের নেই ভরসা,
আমার ভালোবাসার নেই তো আশা।
মনের গভীরে করছে হাহাকার,
অবিশ্বাসে যেন জীবন অন্ধকার।
তোমার হৃদয়ে অবিশ্বাসের হাতছানি।
চোখ বুঝলেই আমি সবই জানি।
এইসব হৃদয়ের ধ্বংসাত্মক লীলা।
হেরে গেলাম আমি ভালোবাসার খেলা।
জীবন এক কঠিন পরিস্থিতি,
এটাই যেন করে তোলে অস্থিরতা।
চোখের সামনে সবকিছুই যেন নীরবতা,
অপূর্ণতায় ঘেরা সব আকর্ষমতা।
বুকের ভিতরে অচেনা এক মায়া,
চির জীবন যেন আগলে রাখলে নিজের ছায়া।
কঠিন পরিস্থিতিতে মানিয়ে নিয়ে,
ভালোবাসা দিয়ে যত্নে রাখে।
এ জীবনে অনেক অপ্রীতিকর ঘটনা,
রয়েছে চির মায়াবী হয়ে জীবনে।
যতই চাই আগলে রাখতে আমি,
মুছে ফেলতে পারিনা হৃদয় থেকে।
একটুখানি ভালোবাসার জন্য এই মন,
পড়ছে যেন হাহাকারের কান্না।
তীব্র যন্ত্রণা এগিয়ে এসেছে,
জীবনে যেন কঠিন এক যন্ত্রনা।

পোস্ট বিবরণ
| শ্রেণী | কবিতা |
|---|---|
| ডিভাইস | Redmi note 9 |
| লেখক | @tasonya |
| লোকেশন | ফেনী |
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।
https://x.com/TASonya5/status/1915786440937459854?t=U8SLy6FO_eFVGRSKP4mIcA&s=19
https://x.com/TASonya5/status/1915612066871730179?t=VILAu6WBlMymNAmVt2Q-Kw&s=19
https://x.com/TASonya5/status/1915644082548068461?t=wvtSud99PlK5T1ZOkG20dw&s=19
খুবই চমৎকার একটি কবিতা লিখেছেন আপু। আপনার লেখা কবিতাটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। কবিতার প্রতিটা লাইন ছিল অসম্ভব সুন্দর। মনের মাধুর্য দিয়ে প্রতিটা লাইন উপস্থাপন করেছেন। যা পড়ে খুবই মুগ্ধ হলাম। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আমার এই কবিতা পড়ে আপনি মুগ্ধ হয়েছেন শুনে ভালো লাগলো।
জীবন অন্ধকার এই কবিতার নামটি দেখেই আমার কাছে ভীষণ ভালো লাগলো। কারণ যে কোন কবিতার নামের দিক থেকে সেটা বোঝা যায় কত বেশি পড়তে ভালো লাগবে। ঠিক তেমনি আপনাদের কবিতাটি পড়ে আমার কাছে অনেক ভালো লাগলো। এভাবেই সব সময় আমাদের মাঝে এত সুন্দর কবিতা শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
আমি সব সময় চেষ্টা করি সুন্দর সুন্দর কবিতা লেখার জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/TASonya5/status/1915786440937459854?t=U8SLy6FO_eFVGRSKP4mIcA&s=19
https://x.com/TASonya5/status/1915787272475070767?t=TzYZBkzS4T6RJa8FnNambg&s=19