স্বরচিত কবিতা : " নতুন বছর "

in আমার বাংলা ব্লগ2 years ago

Pink Green Organic Don't Waste Your Energy Quote Instagram Post_20241227_201645_0000.jpg

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আবারো আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় প্রতিদিন ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করার চেষ্টা করছি। কারণ ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করলে সবার দেখতেও ভীষণ ভালো লাগে। আসলে কবিতা তো লেখা আমার কাছে ভীষণ কঠিন। কারণ আমি মনে করি কবিতা লেখাটা অনেক সময় এবং অনুভূতির প্রয়োজন। যেহেতু আজকে ইচ্ছে করছিল কবিতা লেখার, এইজন্য একটা কবিতা লেখার চেষ্টা করলাম। আমি মূলত এই কবিতাটি কোন কবিতায় কিছুটা অংশ লিখেছিলাম। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে পুরো কবিতাটি সম্পূর্ণ করে আজকে আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের ভালো লাগবে।

কবিতার মূলভাব

আবারো চলে আসলো আমাদের মাঝে নতুন একটি বছর। মনে হচ্ছে খুব তাড়াতাড়ি যেন পুরনো বছর টা কেটে গেল। কিন্তু কোন ভাবে টের পেলাম না। পুরনো বছরের সবকিছুই যেন স্মৃতি হয়ে থেকে যাবে। আসলে সবার জীবনে ভালো এবং খারাপ সবকিছুই জড়িত থাকে। কিন্তু একটা বছরের সব বিষয়গুলো কম নয়। তবে পুরনো দিন যাবে নতুন দিন আসবে এটাই তো নিয়ম। যতই ভালো খারাপ হোক নতুন বছরকে আমাদেরকেই বরণ করে নিতে হবে। পুরনো সব খারাপ গুলো ভুলে গিয়ে নতুন কে নিয়ে এগিয়ে যেতে হবে। একটা বছর আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ প্রত্যেকটা দিন প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা ভাবে কাটায়। তবে আশা করবো নতুন বছর তাই সবাই যেন সুন্দর এবং ভালোভাবে কাটাতে পারে। পুরনো দিনের খারাপ স্মৃতি ভুলে নতুন বছর টা নিয়ে এগিয়ে যেতে পারে। তবে ভালো হোক কিংবা খারাপ স্মৃতি আমাদের সাথে থেকে যায়। আপনাদের সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা।

" নতুন বছর "

এসে গেলো নতুন বছর,
নতুন ভাবে কাটবে,
পুরনো বছরের সবকিছুই,
স্মৃতি হয়ে থাকবে।

আনন্দ হচ্ছে, খুশিও লাগছে,
নতুন বছর আলো দিয়ে সাজছে।
পুরনো দিনের কথা গুলো,
শুধু যেন কানে বাজছে।

নতুন বছরের আমেজ পাই,
সবাইকে শুভেচ্ছা জানাই।
পুরনো দিনের দুঃখ, আনন্দ,
সবকিছুই থাকবে হয়ে ছন্দ।

হোক ভালো হোক খারাপ,
সবকিছু ভুলে নতুনকে কর বরণ।
সবকিছু স্মৃতির পাতায় রেখে,
হাতে হাত রেখে এগিয়ে চল।

পুরনো বছরের দুঃখ দুর্দশা ভুলে,
নতুন বছরকে স্বাগতম জানাতে হবে।
থাকতে হবে হাসিখুশি,
সবার সাথে দিল খুলে মিশি।

পুরনো বছরকে মনে রেখে,
নতুন বছরে পা দিতে হবে।
এগিয়ে চলতে হবে,
সবাইকে শুভেচ্ছা জানিয়ে।


পোস্ট বিবরণ

শ্রেণীকবিতা
ডিভাইসRedmi note 9
লেখক@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

Screenshot_2025-01-02-10-47-08-01_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2025-01-02-10-44-09-78_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

Screenshot_2024-12-28-21-41-17-60_23bb9e0ea952186c441897efdc323bdd.jpg

 2 years ago 

প্রথমে আপনাকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। নতুন বছরকে ঘিরে দারুন একটি কবিতা লিখেছেন আপু। ঠিক বলেছেন আপু, পুরনো বছরে স্মৃতিগুলো ধরে রেখে নতুন বছরেও সবাইকে হাতে হাত রেখে একসাথে মিলেমিশে ভালো কাজ করে যেতে হবে। দারুন একটি কবিতা লিখেছেন আপু।

 last year 

নতুন বছরকে ঘিরে এত সুন্দর একটা কবিতা লিখতে পেরে খুব ভালো লেগেছিল।

 2 years ago 

নতুন বছরকে স্বাগত জানিয়ে সুন্দর কবিতা লিখেছেন আপু। আপনার কবিতা আবৃত্তি করে বেশ ভালো লাগলো আমার। ইতোমধ্যে ২০২৪ সাল কি আমরা বিদায় জানিয়েছি। নতুন বছরে নতুন নতুন চিন্তাধারা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব ইনশাল্লাহ।

 last year 

হ্যাঁ ইতিমধ্যে চব্বিশ সালকে বিদায় দিয়ে দিয়েছি আমরা। সুন্দর একটা মন্তব্য করার জন্য ধন্যবাদ

 2 years ago 

আপনাকে প্রথমে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আমাদের সবারই উচিত পুরনো সবকিছু ভুলে নতুন বছরকে নতুন করে বরণ করে নেওয়া। আমরা না চাইলেও রাত দিন ঠিক নিয়মে চলবে। তাই আমাদের পুরনো সব দুঃখ কষ্ট মুছে নতুন করে সবকিছু শুরু করতে হবে। আপনার লেখা কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ আপু।

 last year 

হ্যাঁ নতুন করে আর সুন্দরভাবে সবকিছু শুরু করতে হবে আমাদেরকে ।

 2 years ago 

নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আপু। নতুন বছরকে ঘিরে খুব সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন। পুরনো সব স্মৃতি নিয়ে নতুন বছরে পা দিয়েছি। পুরনো বছরে কাটানো সময় গুলো সব স্মৃতি হয়ে থাকবে। দুঃখ কষ্ট ভুলে আবার নতুন করে নতুন বছর শুরু করা যাক। আপনার কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো আপু। সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ জানাই।

 last year 

আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা। আমার লেখা কবিতা পড়ে এত সুন্দর মন্তব্য করলেন দেখে অনেক ভালো লাগলো।

 2 years ago 

বাহ আপু আপনি তো সুন্দর একটি কবিতা লিখেছেন নতুন বছর নিয়ে।নতুন বছর কবিতাটি পড়ে ভালো লাগলো। আসলে নতুন বছর ভালো-মন্দ এই নিয়ে যাবে। তারপরও নতুন বছরকে সবাই বরণ করে নেবে। সুন্দর অনুভূতি দিয়ে কবিতাটি লিখেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 last year 

আপনার কাছে আমার লেখা কবিতা এতটা ভালো লেগেছে শুনে খুশি হলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.092
BTC 62728.49
ETH 1763.30
USDT 1.00
SBD 0.39