স্বরচিত কবিতা : " স্বপ্নের মায়ায় "
হ্যালো বন্ধুরা
হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আবারো আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় প্রতিদিন ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করার চেষ্টা করছি। কারণ ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করলে সবার দেখতেও ভীষণ ভালো লাগে। আসলে কবিতা তো লেখা আমার কাছে ভীষণ কঠিন। কারণ আমি মনে করি কবিতা লেখাটা অনেক সময় এবং অনুভূতির প্রয়োজন। যেহেতু আজকে ইচ্ছে করছিল কবিতা লেখার, এইজন্য একটা কবিতা লেখার চেষ্টা করলাম। আমি মূলত এই কবিতাটি কোন কবিতায় কিছুটা অংশ লিখেছিলাম। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে পুরো কবিতাটি সম্পূর্ণ করে আজকে আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের ভালো লাগবে।
কবিতার মূলভাব
আমরা প্রতিটা মানুষ কিন্তু স্বপ্ন দেখতে অনেক বেশি পছন্দ করি। তবে বর্তমানে আমাদের স্বপ্নগুলো কেমন যেন দুঃস্বপ্ন হয়ে ফিরে আসে। কোন কিছুর সাথে মিল খুঁজে পাইনা। জীবনে যত কিছু রঙিন, তেমনি সবকিছু যেন রংহীন হয়ে পড়েছে। আমাদের জীবনে প্রত্যেকটা মুহূর্ত আমরা লড়াই করে বেঁচে রয়েছি। আমাদের জীবনের সবকিছু যেন এলোমেলো হয়ে পড়েছে। এখন আর কবিতা ছন্দের সাথে মিলানো থাকে না। এখন যেন সবকিছু কঠিন শব্দের সাথে পরিপূর্ণ। জীবনের দুঃখ কষ্ট গুলো যেন সঙ্গী হয়ে পড়েছে। আমরা আমাদের জীবনকে অনেক সুন্দর ভাবে উপভোগ করতে পারি। তবে বর্তমানের জীবন কিন্তু অনেক বেশি কঠিন পরিস্থিতির মধ্যে যাচ্ছে। আজকের কবিতাটি এই বিষয়গুলো নিয়ে লিখলাম। আশা করি আপনাদের ভালো লাগবে।
"স্বপ্নের মায়ায়"
স্বপ্নগুলো জমে থাকে,
পড়ে থাকি স্বপ্নের মায়ায়।
দিনশেষে হারিয়ে যাই,
খুঁজে পাই না নিজের ছায়া।
স্বপ্নগুলো দুঃস্বপ্ন হয়ে,
জেগে বসেছে জীবনে।
কষ্টগুলো বিবর্ণ রঙে,
পরিণত হয়েছে এ মনে।
দুঃখগুলো কঠিন হয়ে,
গেঁথে গেছে হৃদয়ে।
ভালোবাসা হারিয়ে গেছে,
খুঁজে পাই না জীবনে।
রংধনু ফ্যাকাসে হয়ে,
রয়েছে এখন আকাশে।
আমার জীবন বদলে গেল,
হারিয়ে গেল বাতাসে।
কবিতা এখন ছন্দহীন,
কঠিন শব্দে ঘেরা।
হৃদয়ে আমার কম্পন বেড়ে,
নিস্তব্ধ হয়ে পড়েছে।
স্তব্ধ আমি নিরব আমি,
হাসি নেই আমার মুখে,
নতুন জীবন পুরনো হয়ে,
কাটিয়ে দিচ্ছি আমি।

পোস্ট বিবরণ
| শ্রেণী | কবিতা |
|---|---|
| ডিভাইস | Redmi note 9 |
| লেখক | @tasonya |
| লোকেশন | ফেনী |
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।
https://x.com/TASonya5/status/1909799828617638271?t=aVC-PYxdWNhGXjt0NdXTSA&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/TASonya5/status/1909819141768302712?t=gD7Nz3PbU-aljfNa9HAMog&s=19
https://x.com/TASonya5/status/1909820776909328701?t=MBTWOM0oQDsMKmZTPyI-GQ&s=19
https://x.com/TASonya5/status/1909821634560901131?t=o0RT-VtCHFMBIA3183OasA&s=19
সুখ দুঃখ কষ্ট নিয়েই আমাদের জীবন। আমরা অনেক রঙিন স্বপ্ন দেখি কিছুটা স্বপ্ন পূরণ হলেও অনেকটা বেরঙিন হয়ে থেকে যায়। স্বপ্নের রং গুলো আসলে ফেক আসে হয়ে গেছে। কবিতা কতটুকু বুঝতে পেরেছি জানিনা। তবে কবিতাটি অনেক সুন্দর হয়েছে আপু। আবৃতি করে অনেক ভালো লাগলো। চমৎকার একটি টপিক নিয়ে কবিতা লিখেছেন। আপনাকে ধন্যবাদ আপু।
আমার লেখা কবিতা সুন্দর হয়েছে শুনে খুশি হলাম।