স্বরচিত কবিতা : " হারাবো অজানায় "

in আমার বাংলা ব্লগlast year

Pink Green Organic Don't Waste Your Energy Quote Instagram Post_20250520_223813_0000.jpg

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আবারো আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় প্রতিদিন ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করার চেষ্টা করছি। কারণ ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করলে সবার দেখতেও ভীষণ ভালো লাগে। আসলে কবিতা তো লেখা আমার কাছে ভীষণ কঠিন। কারণ আমি মনে করি কবিতা লেখাটা অনেক সময় এবং অনুভূতির প্রয়োজন। যেহেতু আজকে ইচ্ছে করছিল কবিতা লেখার, এইজন্য একটা কবিতা লেখার চেষ্টা করলাম। আমি মূলত এই কবিতাটি কোন কবিতায় কিছুটা অংশ লিখেছিলাম। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে পুরো কবিতাটি সম্পূর্ণ করে আজকে আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের ভালো লাগবে।

কবিতার মূলভাব

প্রিয় মানুষকে নিয়ে নিজের মধ্যে কত কিছুই না চিন্তাভাবনা থাকে। যেটা আসলে আমরা কল্পনাও করতে পারি না। তখন হাজারো জিনিসের সাথে প্রিয় মানুষের তুলনা করি। সবকিছুর সাথে নিজেদের সুন্দর মুহূর্ত সুন্দর শব্দের সাথে নিজের ভালোবাসাটা যেন মিশে যায়। তখন শুধুমাত্র নিজের খুশিটা উপলব্ধি করা যায়। সত্যি বলতে মানুষ নিজের ভালোবাসার মানুষের সাথে সারাটা জীবন কাটাতে অনেক বেশি পছন্দ করে। আবার তার সাথে সেই মুহূর্তগুলো চিরজীবন সুন্দর হিসেবে কাটিয়ে তুলতে পছন্দ করে। যেটা হয়তোবা আমরা নিজেরাও উপলব্ধি করতে পারি না। তেমনি আজকের কবিতার প্রিয় মানুষটা কতটা ভালো লাগা সেটা তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ও ভালো লাগবে।

" হারাবো অজানায় "

তুমি ভাবনা, তুমি বিশালতা,
তোমায় নিয়ে কাটাবো অলসতা।
তুমি অপরূপ, তুমি মাধুর্য।
তোমায় নিয়ে বাঁধবো সুন্দর মুহূর্ত।

তুমি নিরব, তুমি আকস্মিক,
তোমায় নিয়ে যাবো তেপান্তর।
তুমি স্বপ্ন, তুমি গভীরতা।
তুমি আমার হৃদয়ের স্পর্শকাতরতা।

তুমি মধুর, তুমি শীতল,
তোমায় নিয়ে হারাবো অজানায়।
তুমি জীবন, তুমি মরন,
তোমায় আমি রাখবো চিরদিন স্মরণ।

তুমি সমুদ্র, তুমি নদী
তোমায় নিয়ে ভাসবো স্রোতে।
তুমি আকাশ তুমি মেঘ,
বৃষ্টি হয়ে ভাসিয়ে নিও আমায়।

তুমি নিরব, তুমি নিঝুম,
তোমার পাশে থাকতে চাই চিরজীবন।
তুমি হাসি, তুমি খুশি,
আমি তোমায় অনেক ভালোবাসি।

তুমি দুঃখ, তুমি আনন্দ,
তোমায় নিয়ে যাওয়া অচিনপুরে।
তুমি সুখী, তুমি দুঃখী
তোমায় নিয়ে হারিয়ে যাবো নিরবে।


পোস্ট বিবরণ

শ্রেণীকবিতা
ডিভাইসRedmi note 9
লেখক@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 last year 

বাহ্ আপনি অনেক সুন্দর কবিতা লিখেন তো দেখছি। আপনার আজকের কবিতাটা অসম্ভব সুন্দর হয়েছে। আর আমার কাছে কবিতাটা পড়তেও খুব ভালো লেগেছে। ছন্দের সাথে ছন্দ মিলিয়ে সুন্দর করে পুরো কবিতাটা শেয়ার করার কারণে অনেক ভালো লেগেছে আমার কাছে। এরকম সুন্দর কবিতা গুলো পড়তে আমি অনেক পছন্দ করি। ধন্যবাদ সুন্দর একটা কবিতা শেয়ার করার জন্য।

 last year 

এত সুন্দর টপিক নিয়ে কবিতা লিখতে পেরে খুব ভালো লেগেছে।

 last year 

Screenshot_2025-05-21-14-45-37-21_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

 last year 

Screenshot_2025-05-21-14-48-59-64_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

Screenshot_2025-05-21-14-59-36-48_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.080
BTC 61947.99
ETH 1628.87
USDT 1.00
SBD 0.41