স্বরচিত কবিতা : " ওগো আমার প্রিয়তম "
হ্যালো বন্ধুরা
হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আবারো আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় প্রতিদিন ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করার চেষ্টা করছি। কারণ ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করলে সবার দেখতেও ভীষণ ভালো লাগে। আসলে কবিতা তো লেখা আমার কাছে ভীষণ কঠিন। কারণ আমি মনে করি কবিতা লেখাটা অনেক সময় এবং অনুভূতির প্রয়োজন। যেহেতু আজকে ইচ্ছে করছিল কবিতা লেখার, এইজন্য একটা কবিতা লেখার চেষ্টা করলাম। আমি মূলত এই কবিতাটি কোন কবিতায় কিছুটা অংশ লিখেছিলাম। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে পুরো কবিতাটি সম্পূর্ণ করে আজকে আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের ভালো লাগবে।
কবিতার মূলভাব
প্রত্যেকটা মানুষের জীবনে হয়তোবা প্রিয়তম কিংবা প্রিয়তমা হিসেবে কেউ থাকে। প্রত্যেকটা না হলেও কিছু কিছু মানুষের জীবনে তো থাকে। আর সেই মানুষটাকে নিয়ে আমরা কতই না রঙিন স্বপ্ন দেখি। আবার তাকে নিয়ে সুন্দরভাবে বেঁচে থাকার ইচ্ছে আমাদের সবারই রয়েছে। আমাদের চারপাশে কতই না সুন্দর সব সৃষ্টির। সেই সব সৃষ্টির মাঝে আমরা আমাদের প্রিয়তম কে খুঁজে বেড়াই। যার থেকে হয়তো বা আমরা আমাদের নিজের প্রশান্তি ফিরে পাই। আর আমাদের সুখে থাকার সব কিছুই হয়তো বা ওই একটা মানুষকে ঘিরেই হতে পারে। জীবনটা সত্যি খুবই ছোট। আর এই জীবনটাকে আমরা সাজাতে পছন্দ করি। আজকের কবিতাটি আমি প্রিয়তম নিয়ে লিখলাম। আশা করি কবিতাটি আপনাদের ভালো লাগবে।
" ওগো আমার প্রিয়তম "
ওগো আমার প্রিয়তম,
তুমি কি আমায় বোঝো।
নাকি মিথ্যে ভালোবাসায় ঘিরে,
আমাকে নিয়ে দিনরাত সাঁজো।
ওগো আমার প্রিয়তম,
তুমি কি হাতে হাত রাখবে।
সকল খারাপ দিক থেকে,
আমাকে শুধু আগলে রাখবে।
ওগো আমার প্রিয়তম,
অস্পর্শতার মাঝে আমি আছি,
তুমি কি নির্বিঘ্নে সেটা বুঝবে।
নাকি অচেনা মায়ার মত হারিয়ে যাবে।
ওগো আমার প্রিয়তম,
তোমারই পথ চেয়ে আছি আমি,
তুমি কি একটু পানি আসবে,
আর জড়িয়ে ভালবাসে।
ওগো আমার প্রিয়তম,
আমি যদি ডেকে যাই সাদা মেঘে,
তুমি কি আমায় খুঁজবে,
একটুখানি বৃষ্টি হয়ে ফিরে আসবে।
ওগো আমার প্রিয়তম,
তুমি কি সুন্দর প্রকৃতি হবে,
যার সুন্দর অনুভূতিতে আমি,
স্নিগ্ধতার মাঝে তোমাকেই খুঁজে পাই।

পোস্ট বিবরণ
| শ্রেণী | কবিতা |
|---|---|
| ডিভাইস | Redmi note 9 |
| লেখক | @tasonya |
| লোকেশন | ফেনী |
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।
সুন্দর অনুভূতি এবং প্রিয় মানুষটির প্রতি অসীম ভালবাসা আপনার এই কবিতার মধ্যে ফুটে উঠেছে। এত সুন্দর একটি কবিতার মাধ্যমে যদি আমি আমার প্রিয়তমকে আমার ভালবাসা বোঝাতে পারতাম তাহলে খুব ভালো লাগতো। কিন্তু আমারও সেই একই জিজ্ঞাসা সে কি আমার অনুভূতি বুঝবে? যাইহোক অপূর্ব সুন্দর লেগেছে আপনার কবিতাটি ধন্যবাদ।
ছন্দ মিলিয়ে সুন্দর করে আমি কবিতা লেখার চেষ্টা করি প্রতিনিয়ত।
https://x.com/TASonya5/status/1917766813791969699?t=eu3KARWS-xjRIkAcmCuZLg&s=19
আপনার লেখা আজকের এই কবিতাটা আমার অনেক ভালো লেগেছে পড়তে। আপনার এই কবিতার টপিক অনেক সুন্দর ছিল। এরকম সুন্দর কবিতা গুলো আমি লিখতেও অনেক বেশি ভালোবাসি। ভিন্ন ভিন্ন টপিক নিয়ে কবিতা লিখলে অনেক বেশি সুন্দর হয়। আপনার লেখা এই কবিতাটা অসম্ভব সুন্দর হয়েছে। আশা করছি সব সময় এরকম কবিতা আমাদের মাঝে শেয়ার করবেন।
এত সুন্দর কবিতা লিখতে পেরে খুব ভালো লেগেছে।
খুব সুন্দর একটি কবিতা লিখেছেন আপু নিজের প্রিয়তমকে নিয়ে।আমাদের সকলেরই প্রিয়তম বা প্রিয়তমা রয়েছে। তাদেরকে ঘিরে আমাদের অনেক কল্পনা রয়েছে। তাদের সাথে জীবন কাটাতে হাসি মুখে আমরা সব সময় চাই। অসাধারণ ছিল আপনার লেখা কবিতাটি। পড়ে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আমি প্রতিনিয়ত সুন্দর সুন্দর কবিতা লেখার চেষ্টা করি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/TASonya5/status/1917952550126649824?t=HAw3Y1g9Jp9m8ji51wJ2XQ&s=19
https://x.com/TASonya5/status/1917953527210717198?t=-gY0PjAxUxp_sNCb4PGl2A&s=19