স্বরচিত বিরহ অনুভূতিমূলক কবিতা 'বুক ভরা আর্তনাদ'

in আমার বাংলা ব্লগ3 years ago

আজ - বুধবার

২১ কার্তিক, ১৪৩০ বঙ্গাব্দ
০৮ নভেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ




আসসালামু আলাইকুম

IMG_20221118_162916615_BURST0004.jpg


হ্যালো বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে ও রহমতে অনেক অনেক ভাল রয়েছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। আপনারা সকলেই জানেন আমি বুধবার আপনাদের মাঝে কবিতা শেয়ার করে থাকি। প্রতিদিনের ন্যায় আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম একটি কবিতা নিয়ে। যে কবিতাটি আমি ১০ মাস আগে লিখেছিলাম। হঠাৎ মনে আসছিল না কবিতাটি শেয়ার করেছে কিনা তবে মনে হলো যেন কবিতাটা শেয়ার করা হয়নি, কিপ নোটের নিচে চলে গেছিল। যদি শেয়ার করা থাকে অবশ্যই বলবেন এডিট করে পরিবর্তন করে নিব। আমি কবিতা লিখতে ভালবাসি যখন হঠাৎ মনের মধ্যে আবেগ সৃষ্টি হয় তখনই লিখে বসি আর এটাই আমার কবিতা লেখার ভালোলাগা অনুভূতি। আর এভাবেই ২০১৩ সাল থেকে আমি কবিতা লিখতাম, নোটগুলো হারিয়ে ফেলেছি। যাইহোক আশা করি কবিতাটা বেশ ভালো লাগবে। তাই চলুন আমার বিরহ অনুভূতিমূলক কবিতাটি আবৃত্তি করি।

কবিতা

নাম: বুক ভরা আর্তনাদ

রচয়িতা:
নাজিদুল ইসলাম (সুমন)


বিষন্নতার কাল গ্রাসে

ক্ষতবিক্ষত হয়ে যায় এই অন্তর।

হৃদয় মাজারের
অরণ্যভূমিটা হয়ে উঠেছে বালুচর।

পুড়ে ছারখার ক্ষতবিক্ষত
এ পুড়া জমিনে নেই ফুল ফসলের দেখা।

হৃদয় ভেঙ্গে স্বপ্নচারিনী
করে গেছে বড় একা।

রক্তাক্তক এ হৃদয় জুড়ে
শুধু হতাশা আর বিষন্নতা।

তিলে তিলে ক্ষয় করে দিচ্ছে
ভালো লাগার অনুভূতিগুলো বানিয়ে নিরবতা।

নিঃশেষ হয়ে গেছে
জেগে জেগে স্বপ্ন দেখার সেই সুনীল অনুভূতি।

হৃদয় ভাঙার আর্তনাদ
বোঝাতে পারি না মনকে সবিছিল মিথ্যা প্রতিশ্রুতি।

যখনই ভাবি রোম্যান্স স্মৃতিগুলো
দেখি এই বুকে তুমি আর নায়!

হৃদয় মাজারের শুকতারা গুলো
কেঁদে কেঁদে নিভে যায়।

স্বপ্নচারিনী শুধু স্বপ্ন দেখালে করলে না তা পূরণ
নিদারুন এই মরুর চরে শুধুই রক্তক্ষরণ।




সমা
প্ত


বিশেষ্য মন্তব্য

ভালোবাসার মানুষ যদি প্রতারণা করে ভুল বুঝে চলে যায়, তাহলে হৃদয়ের আর্তনাদ কষ্টলাগা কতটা প্রবল হয় তা একমাত্র নিজেই অনুভব করা যায়,যা অন্যজন সহজে বুঝতে পারে না। যখন আর্তনাদগুলো থেমে যায় কষ্ট অনুভূতি বুকে চাপা পড়ে যায় তখন আর চোখে জল আসে না শুধু মনে পড়ে হতাশা। কেন এমন হলো আমার জীবনে এমন একটা অনুভূতি বারবার মনের মধ্যে কষ্ট দিয়ে যায়। বেঁচে থেকেও যেন মনে হয় মরে গেছি। পাশের সব কিছু থাকার পরেও যেন মনে হয় আমি বড় একা। বাস্তব অভিজ্ঞতার এই অনুভূতিমূলক কবিতা আপনাদের মাঝে তুলে ধরলাম আশা করি কিছুটা হলে অনুভব করতে পারবেন। তবে আলহামদুলিল্লাহ কবিতার সাথে বর্তমান পরিস্থিতির মিল নেই। যথেষ্ট সুখে আছি পরিবারকে নিয়ে।


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png

Sort:  
 3 years ago 

বুক ভরা আর্তনাদ নিয়ে আপনি আজকে খুবই চমৎকার একটি কবিতা লিখেছেন আপনার লেখা কবিতাটি পড়ে ভীষণ ভালো লেগেছে। কবিতার প্রতিটা লাইন-আপনি চমৎকার ভাবে দেখে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

কবিতা টা ভালো লেগেছে জেনে খুশি হলাম

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.075
BTC 64489.43
ETH 1672.68
USDT 1.00
SBD 0.42