স্বরচিত বিরহ অনুভূতিমূলক কবিতা || প্রশ্ন থেকে যায় মনে

in আমার বাংলা ব্লগ2 years ago


আজ - বুধবার

২৮ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
১৩ নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ




আসসালামু আলাইকুম


Picsart_24-11-13_10-07-55-626.jpg

Photography device: Infinix hot 11s

Photo editing by PicsArt app




হ্যালো বন্ধুরা,


আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে ও রহমতে অনেক অনেক ভাল রয়েছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল ভাই বোন বন্ধুদের আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা সালাম ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আমার আজকের পোষ্টের বিষয় কবিতা। পূর্ব দিনের ন্যায় আজকেও আমি আপনাদের মাঝে কবিতা নিয়ে উপস্থিত হয়েছি। আশা করবো আমার লেখা এই কবিতা আপনাদের বেশ ভালো লাগবে।

কবিতা

নাম:
প্রশ্ন থেকে যায় মনে

রচয়িতা:


কখনো কি হবেনা আমার ভুলের ক্ষমা?

একবার এসে বলে দাও ওগো প্রিয়তমা।

ভুল কি শুধু আমারই ছিল তোমার ছিল না?
হয়তো এ প্রশ্নের কোনো উত্তর দেবেনা।

হৃদয় খাতা খুলে দেখলাম আমি,
আমার জীবনে ছিলে তুমি সবচেয়ে দামি।

স্মৃতির পাতায় শুধু তোমারি নাম
যে নাম কখনো মুছিবার নয়।

তোমার দেওয়া ভালোবাসা ফুল হয়ে ফোটে
দিনশেষে বিরহে ধুলোয় গিয়ে লোটে।

অচিরেই নিভে গেল প্রেমের প্রদীপ
মন গগনে উঠলো না আর রক্তিম সূর্যটা

মনে দোলা দেয়না আর শেই ফাগুনের হিমেল হাওয়া।
বাতায়নে জংলার পরে আর হয়না তোমার আমার দেখা।

কত না মধুর খন ছিল সেই তখন।
বাড়ি থেকে লুকিয়ে আসতে দেখা করতে।

কেউ যেন টের না পায় সেই আশায় ব্যাকুলতাই মন
ছুটে আসতে বার বার হয়ে চির আপন।

রেখে মনে কতই না ভালোবাসতে।
স্বপ্নগুলো পাড়ি জমাত খুঁজে নিজের বাসা।

ভীরু ভীরু মৌনতা নিয়ে আসতে ছুটে তুমি
তোমার বাঁকা নয়নে চাউনি দেখে পাগল হতাম আমি।

কতই না মধুর খন ছিল তখন
মিষ্টি কথায় ছিল মধুর আলাপন।

আসতে ছুটে নুপুর পায়ে, বাসতে ভালো আমায়।
মনে তোমার ইচ্ছে ছিল কবে হব জামাই।

মনের ব্যাকুলতায় ছুটে আসতে প্রতি ক্ষণে।
হয়তো তা জানতো দুই চার জনে।

তবুও ভালবাসতে মনে সাহস দেখে
স্বপ্ন মাখা হাসি দিতে আমায় একটু দেখে।

ফিরে কি পাবো সেই হারিয়ে যাওয়া অনুভূতি
কেনোই বা বেসেছিলে ভালো, দিয়ের প্রতিশ্রুতি?




সমা
প্ত

7YHZyBadGPMGPpmSAvnvPWhbR1Eo9nKWN6xzUJNzgxziWYVj97UYc69tRU1c57mVzP13faqGYpEjuFHprQCfZqg6aqpXGjX5CvGtK4DeHp...9hpdsiq4Gci8DoxLdGGsuPNV6A9q1ix4kAGE8RYya7ZwRGxyiWRCNL76EtziJLHwwz9gTz9wqhHP85AxA5FDGdEEDbrQhMniBMZNWdC7GFjraWA5sNwAcGshuY.png


বিশেষ্য মন্তব্য

এখানে নিজের বাস্তবতা বলে কিছুই নেই। তবে অনেকের বাস্তবতা এই কবিতার লাইনে লাইনে খুঁজে পাওয়া যায়। ঠিক তেমনি অনুভূতি দিয়ে লেখা আজকের কবিতার প্রত্যেকটা লাইন। জানিনা কতটা মনোমুগ্ধকর ভাবে লিখতে পেরেছি। তবুও চেষ্টা করলাম কোন এক অজানা ছেলের বিরহ অনুভূতির নিজের মধ্যে এনে কবিতা লেখার। কারণ এভাবেই ধ্বংস হচ্ছে অনেক যুবসমাজ। প্রথমে প্রেম-ভালোবাসা অতঃপর ভালোবাসার বিচ্ছেদ। আর এভাবেই প্রতিনিয়ত চলছে নতুন নতুন প্রেম কাহিনী। যে ঠকেছে সেই বুঝেছে, যে ঠকেনি সে এই রাস্তায় পা রেখেছে। আর এভাবে প্রেম ভালোবাসা প্রতিনিয়ত চলছে যুবসমাজের মধ্যে।


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ভালোবাসার বিরহ নিয়ে 'প্রশ্ন থেকে যায় মনে' নামের চমৎকার একটি কবিতা লিখেছেন ভাই। বর্তমান সময়ের প্রেম কাহিনী যেন আপনার কবিতার প্রত্যেকটা লাইনে ফুটে উঠেছে। বর্তমান সময়ের প্রেম ঠিক যেন বাতাসার মত। কোন গ্যারান্টি নেই। যে এই পথে এসে হেরে গেছে সেই জানে এটার বেদনা। যাই হোক প্রেম কাহিনী নিয়ে দারুণ অনুভূতিময় একটি কবিতা লিখে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

কবিতা আবৃত্তি করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

কবে হবো জামাই!

এই লাইনটা পড়ে বেশ মজা পেলাম।

প্রেমিকা ছেড়ে চলে গেলে এমনই কবিতা আসে বোধহয়৷ ব্যর্থ হৃদয়ের আকুলতা, কষ্ট শব্দে জায়গা করে নিয়েছে৷

 2 years ago 

আশা করি আনন্দ পেয়েছেন।

 2 years ago 

খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। মনের অনুভূতি গুলো যেন এই কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন। ভালো লাগলো আপনার কবিতার ভাষাগুলো।

 2 years ago 

তার ভাষাগুলো ভালো লেগেছে যেনে খুশি হলাম।

 2 years ago 

ভাইয়া অনুভূতি দিয়ে লেখা আপনার কবিতাটা অসাধারণ হয়েছে। আসলে কিছু কিছু কবিতা আছে পড়লে মনে হয় বাস্তবিক।প্রশ্ন থেকে যায় মনে কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আর সুন্দর মনের সুন্দর অনুভূতি দিয়ে কবিতা লিখলে পড়তে অনেক ভালো লাগে। শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি লাইন সুন্দর করে লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

সুন্দর প্রশংসা করার জন্য ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 59951.46
ETH 1580.22
USDT 1.00
SBD 0.42