🔹 কবিতা: নির্বাক ভালোবাসা 🔹
আসসালামুআলাইকুম/আদাব🤝
বর্তমানে বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় অবস্থান করছি ।
আমি তোমায় ভালোবেসেছিলাম— আমি তোমায় ভালোবেসেছিলাম— কিন্তু আজ… প্রতিরাতে বুকে চেপে বসে বিয়ের পরে এমন পরিবর্তন— তোমায় আগলে রাখতে চাই আবার, তোমার সেই আগের ভালোবাসা ফিরে পেতে চাই… এতক্ষণ আমার পোষ্ট মনোযোগ সহকারে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি আবার অন্য কোনদিন নতুন কিছু নিয়ে আপনাদের সামনে উন্মোচিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
জান্নাতুল ফেরদৌস শেলী
মন খুলে, এক আকাশ পরিমাণ...
তোমায় ভালোবেসেছিলাম,
যেমন গাছের ছায়ায় বসে নিঃশ্বাস ফেলা যায় নিশ্চিন্তে,
যেমন ছোট্ট শিশুরা বাবা-মায়ের কোলে খুঁজে পায় নির্ভরতা—
তেমন করেই।
অন্ধকারে চোখ বুঁজে বিশ্বাসের মত,
তোমার সুখেই ছিল আমার জীবনের আলো।
তোমায় ভালোবেসে
নিজেকে উজাড় করে দিয়েছিলাম সম্পূর্ণভাবে।
আজ কেমন যেন বদলে গেছ তুমি—
আমার ভালোবাসার আর কোনো মূল্য নেই তোমার চোখে।
শুধু অবহেলা, অসম্মান,
আর নিত্যদিনের যন্ত্রণার সঙ্গী হয়ে গেছি আমি।
না বলা শত কষ্টের ভার…
কোথায় হারিয়ে গেলে তুমি?
সেই প্রতিশ্রুতি, সেই মমতা, সেই চাহনিটুকু?
ভরসা ভেঙে যায়, হৃদয় টুটে যায়...
তবু আজও আমি চাই—
তোমার ভালোবাসা ফিরে আসুক।
চোখ বন্ধ করলেই
তুমি যেন পাশে থাকো নির্ভার।
নিঃশব্দে, নিঃস্বার্থে—
যেমন করেছিলাম একদিন আমিও।
ক্যামেরা Redmi note 9 ক্যামেরা.মডেল note9 অবস্থান সিরাজগঞ্জ- বাংলাদেশ।
👉সবার প্রতি শুভেচ্ছা এবং পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/JannatulF57996/status/1942081447105568937?s=19
https://x.com/JannatulF57996/status/1942083326908792934?s=19
https://x.com/JannatulF57996/status/1942084867078115458?s=19
আপনার লেখা কবিতাটা পড়তে আমার খুবই ভালো লেগেছে। সব সময় এত সুন্দর টপিক নিয়ে কবিতা লিখে থাকেন দেখে খুব ভালো লাগে। ছন্দের সাথে ছন্দ মিলিয়ে, কবিতার সবগুলো লাইন এত সুন্দর ভাবে লিখে শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ। আপনি প্রতিনিয়ত চেষ্টা করার কারণে অনেক সুন্দর সুন্দর কবিতা এখন লিখতে পারেন। আশা করছি সব সময় আপনার সুন্দর সুন্দর কবিতা গুলো পড়তে পারবো।
ধন্যবাদ ভাইয়া।
অবহেলা অপমান একটি সম্পর্ককে শেষ করে দেয়। আর তখন ভালোবাসাটা মিথ্যে হয়ে যায়। আপু আপনার লেখা কবিতা পড়ে ভালো লেগেছে আমার।
ধন্যবাদ ভাইয়া।