কবিতা :শীতকালের আত্মকথা

আসসালামুআলাইকুম/আদাব🤝

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ্ ভাল আছি। আমি @srshelly0399
বর্তমানে বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় অবস্থান করছি ।

স্বরচিত কবিতা_20250113_225739_0000.png

শীতকাল একটা মজার ঋতু। শীতে সর্দি কাশি হলেও আমি এসে কালকে অনেক ভালোবাসি। কারণ এই শীতকালে পড়াশোনার ছুটি থাকে। দাদির বাড়ি নানির বাড়ি ঘুরতে যাওয়া যায়। নানীর হাতে নানান রকম বাহারি পিঠে খাওয়ার সৌভাগ্য হয়। সব ভাই-বোনেরা একত্র হয়ে অনেক আনন্দ করা যায়। নতুন দম্পতিরা শশুর বাড়ি বেড়াতে যায়। এই সময় প্রতিটা ঘরে ঘরে পিছে উৎসব হয়, যেখানে বাহারি রকমের পিঠা তৈরি করা হয়। তাইতো শীতকাল একটা ঐতিহ্য বহন করে। শীতকালে আমরা যে আনন্দ করি ঘোরাফেরা করি এটাকে কেন্দ্র করেই আমার ছোট্ট প্রচেষ্টা কবিতাটি লেখা। আমি মজার উদ্দেশ্যে খুব সহজ ভাষায় কবিতাটি লেখার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে।

"শীতকালের আত্মকথা"
জান্নাতুল ফেরদৌস শেলি

বছরের শেষের দিকে আসে শীতকাল
যখন ছোট বাচ্চা থেকে সবার আসে ছুটিরকাল।

চারদিকে শুরু হয় পিঠে উৎসবের সমাগম
পিঠেপুলি, পাটিসাপ্টা, চেতুই আরো কত রকম।
কোনোটা মিষ্টি তো কোনোটা ঝাল আহা
কুয়াশায় ভেজা শীতের সকালের খাওয়া।
শীতকাল মানে সবার একত্রে হওয়ার মিল বন্ধন
সুখ দুঃখের গল্প বলাবলি শুরু হয় তখন।

নতুন জামাইরা চলে হাতে রসগোল্লার হাঁড়ি নিয়ে
পিছন পিছন আনন্দে হেঁটে যায় নতুন বউ তার বাড়িতে
শাশুড়িরা পথ চেয়ে থাকে নতুন জামাইয়ের অপেক্ষায়
কখন জামাই আসবে আর খাবে তার বানানোর পিঠে
জামাইয়ের এক হাতে দুধপুলি তো আরেক হাতে চেতই
কোনটা রেখে কোনটা খাবে এটাই ভাবতে থাকে।

তাইতো আমি শীত কালকে এত ভালোবাসি
কারণ তখন যেতে পারি দাদি নানির বাড়ি

দাদীর হাতের ঝাল পিঠা তো নানির হাতের পুলি
খেতে খেতে তাই পেটটা আমার যায় যে ফুলি।
দাদির বাড়ির ভাই বোন থেকে নানির বাড়ির ভাই বোন মিলে
আনন্দ খেলাধুলা খাওয়া-দাওয়া করতে কেটে যায় বেলা।

এইভাবে শেষ হয়ে যায় শীতের ঋতুর খেলা
আবার আমি অপেক্ষায় থাকি কবে আসবে সেই বেলা।


আমি কবিতা লিখতে পারি না। তবে আমার বাংলা ব্লগের প্রতিটা সদস্যের সুন্দর সুন্দর কবিতা লেখা দেখে অনুপ্রেরণা পেয়ে আমিও ক্ষুদ্র প্রচেষ্টা করলাম কবিতা লেখার। জানিনা কতটুকু ভালো লিখতে পেরেছি। তবে অনেক চেষ্টা করেছি। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

এতক্ষণ আমার পোষ্ট মনোযোগ সহকারে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি আবার অন্য কোনদিন নতুন কিছু নিয়ে আপনাদের সামনে উন্মোচিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ধন্যবাদ সকলকে✨💖

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZw7HFjCLMfDJx3zXx3jXPRfJr7otFtoRfKMmN9rJzpemZGKH1sKHrmfJREqyC...9xLrN7kkzEr3nKpRPcTj6NSZrBzYGbr93rAK2CAinZaxUP2fFhka9ZrPQeMBYoU2r2avcVEfb5m3uJAqvfZ4UMDVMeWvTdncVc9TonRvS2kneML5dvyoyUQZKC.png

banner-abbVD.png

ফোনের বিবরণ

ক্যামেরাRedmi note 9
ক্যামেরা.মডেলnote9
ফটো ডিজাইনক্যানভা অ্যাপ।
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ।

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2...SwCeUWfeYFqXEU6k9E1QBR3LLWpTGQPTugeRKSuzSqXPiupWgvjugsTQfwLmEzMp6y8qhddmwictcszT5MtchDJq2GfNthESS97LtxV2WaG7p797tQfCnHDy4R.gif

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnztsmhqXECFWhnYScssX21XdqSgM3oVAxxx35K4bsUQXRKwwCsw9GRePhwFW6wnPkumnwFzjxJ7cZ8QEN9.gif

আমার পরিচয়

আমি শেলি। আমি বর্তমানে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে সি এস ই তে অধ্যায়নরত আছি। ছোটবেলা থেকেই ছবি আঁকতে ভালোবাসি। নতুন কিছু শিখতে এবং জানতে ভালোলাগে।ঘুরতে আর খেতে খুব ভালোবাসি।অবসর সময় পেলেই ছবি আঁকি। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।
🌼💖🌼


👉সবার প্রতি শুভেচ্ছা এবং পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Vs68WyhR4ueWguiqU5CbbyMd2eBafmyPRcYVv3LiYRs71UXq9fEqpbeAVPzHYduBype2HWE8Nhc1iC2fZdQmNHV5FFNrb9sFVE6WnN94dL...Tw5Abm2612Wy1uy3UjeTTZbeVkqn4KgAunyq9vsiSBbkpAkYqhvBS1PXAEzXPPRCksr3rtaRUWmWqLPXP3YprQi2rjfNopeJmrnAmRjttvj5BoLiBFTScarkV.webp

Sort:  
 2 years ago 

তোমার কবিতায় শীতকালীন আনন্দ ও ঐতিহ্যকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছো। শীতের পিঠে উৎসব, পরিবারের মিলনমেলা, দাদি-নানির হাতের সুস্বাদু পিঠে এবং খেলার মধ্য দিয়ে এক গভীর আবেগের প্রকাশ ঘটেছে। এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তোমায়।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

শীতকালে মানেই আনন্দ উৎসব আর বিভিন্ন ধরনের পিঠা পুলির আয়োজন চলে ঘরে ঘরে। তাইতো শীতকাল প্রতিটা মানুষের খুব প্রিয়। আমিও শীতকাল খুব পছন্দ করি। আপনি শীতকাল নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার কবিতার মধ্যে শীতকাল নিয়ে আপনার মনের সুন্দর অনুভূতি তুলে ধরেছেন। কবিতার প্রতিটা লাইন খুব সুন্দর ভাবে সাজিয়েছেন। ধন্যবাদ আপু এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

 2 years ago 

খুব সুন্দর একটি কবিতা লিখে শেয়ার করলেন আপনি। আপনার কবিতাটি পড়ে অনেক ভালো লেগেছে। আপনি শীতকালীন আত্মকথা কবিতার মাধ্যমে খুব সুন্দর ভাবে তুলে ধরলেন। অনেক ধন্যবাদ আপনাকে।

IMG_20250114_003357.jpg

 2 years ago 

শীতকালীন অনুভূতি নিয়ে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। এই কবিতাটি পড়ে আমার অনেক ভালো লাগলো। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

শীতকালের আত্মকথা কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো কবিতার ভাষাগুলো অসাধারণ ধন্যবাদ। এতো সুন্দর কবিতা লিখেছেন। শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

আজ আপনি খুব দারুণ দেখতে একটা কবিতা লিখেছেন। যে কবিতাটা লেখার টপিক ছিল অনেক বেশী সুন্দর। আপনি কিন্তু খুবই সুন্দর কবিতা লিখতে পারেন এটা বলতেই হয়। এরকম কবিতা গুলোর প্রশংসা যতই করবো ততই খুব কম হবে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 64006.92
ETH 1857.22
USDT 1.00
SBD 0.39