স্বরচিত কবিতা :মানুষের চেয়ে বড় কিছু নেই

আসসালামুআলাইকুম/আদাব🤝

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ্ ভাল আছি। আমি @srshelly0399
বর্তমানে বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় অবস্থান করছি ।

IMG_20250224_135144.jpg

আজকে আমি আপনাদের সামনে একটা অন্য রকম পোস্ট নিয়ে হাজির হয়েছি।আজকে আমি আপনাদের মাঝে ব্যাতিক্রমী একটা কবিতা লিখেছি সেটা উপস্থাপন করবো। ধর্ম,বর্ণ নির্বিশেষে আমরা সবাই মানুষ। তাহলে মানুষের মাঝে এতো ভেদাভেদ করি কেন আমরা? যে গরিব সেও যে রক্ত মাংসে গড়া, যে ধনী সেও একই রক্তে মাংসের গড়া মানুষ। আবার হিন্দু,মুসলিম জাতি সবার শরীরে একই লাল রক্ত বইছে।সবার আগে মানুষ সত্য। ধর্ম, জাতি, বর্ণ, গোত্র সব ভেদাভেদ ভুলে আমাদের একত্রে মিলেমিশে বসবাস করতে হবে তাহলে সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে ওঠা সম্ভব। মানুষের মানুষের এত ভেদাভেদ করি বলেই আমাদের সমাজ এত পিছিয়ে। তারপরে ধনী গরিবের পার্থক্যটা এত বেশি। তাহলে চলুন কথা না বাড়িয়ে কবিতাটি আপনাদের মাঝে তুলে ধরি।

" মানুষের চেয়ে বড় কিছু নেই "
জান্নাতুল ফেরদৌস শেলি

মানুষের চেয়ে বড় কিছু নেই, তবু কেন ভেদাভেদ?
রঙ, ধর্ম, ভাষার নামে কাঁটাতার কেন বুনে নিঃশেষ?
একই রক্ত বইছে সবার, একই নিশ্বাসে চলি,
তবু কেন পরের চোখে পরেই থাকি গলি?

নদীর জলে নেই তো জাতি, বাতাস চেনে না কোন রঙ,
তবে কেন ভিন্ন খুঁজি আমরা, বেধে ফেলি নানান বাঁধন?
খোকা যখন হাসে মুখে, বোঝে কি সে জাত?
মায়ের কোলে ঘুমিয়ে গেলে ভিন্ন হয় কি রাত?

পাহাড় বলে, "আমি সবার," সাগর ডাকে কুলে,
গাছের ছায়া চেনে না ভেদ, ছড়ায় সবার কূলে।
তবু কেন মানুষ হয়ে মানুষকে ভয় পাই?
আপন হয়ে আপন চোখে কেন পরের দাগ পাই?

জাতি, ধর্ম, বর্ণ ভুলে একসাথে হাত রাখো,
মানুষ হয়ে মানুষ চেনো, হৃদয়ের দরজা খোল।
ভালোবাসার শক্তি বড়ো, ঘৃণা বড়ো ক্ষণস্থায়ী,
একসাথে চললেই তবে জীবন হবে প্রাণবন্ত তাই।
এভাবে একত্রে চলতে পারলে তবেই,
সমস্ত বিপদ আপদ মোকাবেলা হবেই।

কবিতাটি লেখার মূল উদ্দেশ্য হলো আমাদের ধর্ম বর্ণ জাতির ভেদাভেদ ভুলে আমাদের সব মানুষকে একত্রে একসাথে চলতে হবে। তাহলে দেশ ও জাতির উন্নতি সম্ভব।ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

এতক্ষণ আমার পোষ্ট মনোযোগ সহকারে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি আবার অন্য কোনদিন নতুন কিছু নিয়ে আপনাদের সামনে উন্মোচিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ধন্যবাদ সকলকে✨💖

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZw7HFjCLMfDJx3zXx3jXPRfJr7otFtoRfKMmN9rJzpemZGKH1sKHrmfJREqyC...9xLrN7kkzEr3nKpRPcTj6NSZrBzYGbr93rAK2CAinZaxUP2fFhka9ZrPQeMBYoU2r2avcVEfb5m3uJAqvfZ4UMDVMeWvTdncVc9TonRvS2kneML5dvyoyUQZKC.png

banner-abbVD.png

ফোনের বিবরণ

ক্যামেরাRedmi note 9
ক্যামেরা.মডেলnote9
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ।

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2...SwCeUWfeYFqXEU6k9E1QBR3LLWpTGQPTugeRKSuzSqXPiupWgvjugsTQfwLmEzMp6y8qhddmwictcszT5MtchDJq2GfNthESS97LtxV2WaG7p797tQfCnHDy4R.gif

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnztsmhqXECFWhnYScssX21XdqSgM3oVAxxx35K4bsUQXRKwwCsw9GRePhwFW6wnPkumnwFzjxJ7cZ8QEN9.gif

আমার পরিচয়

আমি শেলি। আমি বর্তমানে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে সি এস ই তে অধ্যায়নরত আছি। ছোটবেলা থেকেই ছবি আঁকতে ভালোবাসি। নতুন কিছু শিখতে এবং জানতে ভালোলাগে।ঘুরতে আর খেতে খুব ভালোবাসি।অবসর সময় পেলেই ছবি আঁকি। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।
🌼💖🌼


👉সবার প্রতি শুভেচ্ছা এবং পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Vs68WyhR4ueWguiqU5CbbyMd2eBafmyPRcYVv3LiYRs71UXq9fEqpbeAVPzHYduBype2HWE8Nhc1iC2fZdQmNHV5FFNrb9sFVE6WnN94dL...Tw5Abm2612Wy1uy3UjeTTZbeVkqn4KgAunyq9vsiSBbkpAkYqhvBS1PXAEzXPPRCksr3rtaRUWmWqLPXP3YprQi2rjfNopeJmrnAmRjttvj5BoLiBFTScarkV.webp

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

pls complete the $PUSS promo

 last year (edited)

Daily Task 👇

Screenshot_2025-03-22-16-41-48-643_com.twitter.android.jpgScreenshot_2025-03-22-16-41-44-364_com.twitter.android.jpg

Screenshot_2025-03-23-00-46-36-867_com.coinmarketcap.android.jpg

 last year 

সত্যি মানুষের চেয়ে বড় কিছু নেই। তবুও বুঝিনা মানুষের মানুষ এত ভেদাভেদ কেন করে। সবার শরীরেই তো একই রক্ত বইছে সবাই রক্তে মাংশে গড়া। তবুও মানুষে মানুষে এত হিংসা। আসলে আমরা যদি হিংসা ভুলে সবাই মিলে একসাথে একত্রে মিলেমিশে বাঁচি তাহলেই কিন্তু আমরা নিজেরাও ভালো থাকতে পারবো আর দেশের অনেক উন্নতি করতে পারব। অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন আপনি। আমাদের মাঝে এত সুন্দর একটা কবিতা শেয়ার করার জন্য ধন্যবাদ।

জ্বী ভাইয়া ঠিক বলেছেন আমরা মিলে মিশে করতে বাঁচলে দেশের উন্নতি করতে পারব।

 last year 

অনেক অনেক ভালো লাগলো আপনার লেখা অসাধারণ এই কবিতা আবৃত্তি করে। বেশ সুন্দরভাবে আপনি লিখেছেন আপু। ভালো লাগে যখন দেখি কেউ সুন্দরভাবে কবিতা লিখে প্রকাশ করে। আপনার লেখাটা চমৎকার ছিল। এত সুন্দর ভাবে লেখার জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য আমার অনেক ভালো লেগেছে আপু।

 last year 

দারুন কবিতা লিখেছেন আপু। কবিতার প্রতিটি কথা একদম মুগ্ধ করার মত ছিল। সত্যি মানুষের চেয়ে বড় আর কিছু নেই। তবুও আমরা করি অনেক ভেদাভেদ হিংসে বিদ্বেষ। সবকিছু ভুলে যদি আমরা মিলেমিশে থাকি তাহলে সব সুন্দর হবে। ধন্যবাদ আপু দারুন একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য ।

আপনাকেও ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

আপনার লেখা আজকের এই কবিতা ছিল অনেক বেশি সুন্দর। পুরো কবিতাটা আপনি অনেক সুন্দর একটা টপিক তুলে ধরেছেন। এই কবিতাটা লেখার টপিক এক কথায় দারুন ছিল। পুরো কবিতা পড়ে আমি সত্যি অনেক মুগ্ধ হলাম। সত্যি আপনি অনেক সুন্দর কবিতা লিখতে পারেন। আশা করি সব সময় সুন্দর সুন্দর কবিতা গুলো শেয়ার করবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.077
BTC 62958.67
ETH 1650.44
USDT 1.00
SBD 0.41