সন্ধ্যার ধাড়া

in #poetry8 years ago

সর্ব অঙ্গের অবয়ব নিয়ে মাথা ব্যাথা নেই
প্রতিবন্ধি চিহ্ন যদি থেকে যায় কোথাও
তাহলে অন্য কিছু কথ।

সুন্দর মুখ শক্তিশালী চুম্বক
কত লাল নদী গড়ে আকর্ষণ স্রোতে।
চমক লাগা চলচিত্র ভেঙে চিহ্ন পড়ে থাকে
ভষ্মের ভিতরেও জমে থাকে সৌন্দর্য পিপাসা।

ভুলে যাওয়া কঙ্কাল আবরণ কথা
শুধু কিছু স্মৃতি নয়, ইতিহাস আজ কত
ক্ষতের টান বেঁধে না বুকে, ছুঁয়ে চলে যায়
জ্যোর্তিবলয়ের ঘেরা টোপা জীবন যাপন।

হেঁটে যেতে হবে অনেক খুলির উপর দিয়ে
খড় খড়ে শব্দ করে বারবার জানায় করোটি
শেষ ভেবেও শেষ হয় না এমন ঘেরা পথ।
নামিয়ে আনতে চাই ভরা চাঁদ, ছাদে-কার্নিশে-উঠোনে।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.082
BTC 62530.03
ETH 1633.28
USDT 1.00
SBD 0.44