আমার স্বরচিত একগুচ্ছ অনুকবিতা - “ ভালোবাসার নানান রঙ “
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে বেশ ভালো আছি।
বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ"এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজকে আমি শেয়ার করবো আমার লেখা একগুচ্ছ অনুকবিতা।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
আমার লেখা ভালোবাসার এক গুচ্ছ অনুকবিতাঃ
বন্ধুরা,আজ আবার চলে এলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজ আমি অনেকদিন পর হাজির হলাম একগুচ্ছ অনুকবিতা নিয়ে।কবিতা কিংবা অনুকবিতা যেটাই হোক না কেন আবৃত্তি করতে আমার ভীষণ ভালো লাগে।কবিতা লেখা সহজ বিষয় নয়।আর আমি কবিও নই।তারপরেও আমি সব সময় চেষ্টা করি কবিতা লিখতে।আমি নানা রকমের অনুভূতি নিয়ে কবিতা লিখে থাকি।বিরহ কিংবা ভালোবাসা।যে অনুভূতি ই হোক না কেন সব রকমের অনুভূতি নিয়েই আমি কবিতা লিখতে ভীষণ পছন্দ করি।আপনাদের সুন্দর সুন্দর মন্তব্যে আমি অনেক বেশী অনুপ্রাণিত হই।
আমি আজ অনেকদিন পর অনুকবিতা লিখে শেয়ার করলাম।আজ ভালোবাসার অনুভূতি নিয়ে অনুকবিতা গুলো লিখেছি।আশাকরি আমার আজকের ভালোবাসার অনুকবিতা গুলো আপনাদের কাছে ভালো লাগবে।আজকের ভালোবাসার অনুকবিতা গুলোর নাম দিয়েছি ”ভালোবাসার নানান রঙ”।ভালোবাসা আমাদের জীবনে নানা রঙে ধরা দেয়।এই ভালোবাসা পেয়ে আমরা আমাদের জীবনের সুখ শান্তি পেয়ে থাকি।প্রিয় মানুষের ভালোবাসায় আমরা আমাদের জীবনকে নানা রঙে সাজিয়ে থাকি।ভালোবাসা সত্য ও সুন্দর।তাই পবিত্র ভালোবাসা পেয়ে আমরা অনেক বেশী সুখে ভাসি।এই রকম কিছু অনুভূতি নিয়ে আমি আমার আজকের অনুকবিতা গুলো লিখেছি।আশাকরি আমার লেখা অনুকবিতা গুলো আপনাদের কাছে ভালো লাগবে।
আসুন,অনুকবিতা গুলো আবৃত্তি করে আসি —-
অনুকবিতা-১
কল্পনাতে আছো মিশে
ছায়া হয়ে সাথে সাথে
ভালোবাসার রঙতুলিতে
সাজিয়েছি রঙে রঙে।
অনুকবিতা -২
তোমার ভাবনাতে রয়েছি বসে
আসবে তুমি আরো কাছে
ভালোবাসার কথা মালা
কতো কথা সাজিয়ে বসে।
অনুকবিতা-৩
কতোদিন পর দেখা হবে
সেই আশাতে আছি বসে
শিহরণ জাগে মনে আমার
তোমার কথা ভেবে ভেবে।
অনুকবিতা-৪
স্বপ্ন বুনি তোমায় নিয়ে
ঘর সাজাবো ছোট নীড়ে
তুমি আমি দুজন মিলে
ভালোবাসার ছায়া তলে।
অনুকবিতা-৫
তুমি আমি পাশাপাশি
থাকবো সুখে চিরদিনে
দুঃখ এলেও রবো দুজন
পাশাপাশি একই সাথে।
আজ আর নয়।আশাকরি আজকের অনুকবিতাগুলো আপনাদের কাছে ভালো লেগেছে।আবার নতুন কোন অনুকবিতা লিখব আশাকরি।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।
ধন্যবাদ সবাইকে
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে আর নতুন নতুন রেসিপি করে সবাইকে খাওয়াতে ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟
অনেক সুন্দর কিছু অনু কবিতা লিখেছেন আপনি। এত সুন্দর সুন্দর টপিক নিয়ে অনু কবিতাগুলো লেখায় খুব ভালো লেগেছে পড়তে। আমি কবিতা লিখতে এবং কবিতা পড়তে খুবই ভালোবাসি। আপনি সব সময় অনেক সুন্দর অনু কবিতা লিখে থাকেন। আজকের অনু কবিতাগুলো পড়ে খুব ভালো লাগলো।