আমার স্বরচিত ভালোবাসার কবিতা - “ ভালোবাসার লাল গোলাপ “

in আমার বাংলা ব্লগ10 months ago

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভালো আছি।

বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ"এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজকে আমি শেয়ার করবো আমার স্বরচিত কবিতা।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

আমার স্বরচিত ভালোবাসার কবিতা


IMG_1059.jpeg

সোর্স

বন্ধুরা,আজ আবার হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজ আমি একটি কবিতা পোস্ট শেয়ার করবো।প্রতিনিয়ত আমি চেষ্টা করি নতুন মতুন নানান অনুভূতি নিয়ে কবিতা শেয়ার করতে।কবিতা লিখতে যেমন ভালো লাগে ঠিক তেমনি কবিতা আবৃত্তি করতেও আমার ভীষণ ভালো লাগে।কবিতা লেখা সহজ বিষয় নয়।তবে প্রতিনিয়ত চেষ্টা করলে কবিতা লেখা ধীরে ধীরে আরো ভালো হয়।তাইতো প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন কবিতা শেয়ার করতে।আপনাদের অনুপ্রেরণায় নিত্য নতুন কবিতা আমি শেয়ার করে থাকি।আপনাদের সুন্দর সুন্দর মন্তব্যে আমি খুব বেশী অনুপ্রেরণিত হই।

আজ শেয়ার করবো একটি ভালোবাসার কবিতা।ভালোবাসা হোক কিংবা বিরহ যেকোনো অনুভূতি নিয়েই কবিতা লিখতে আমার ভীষণ ভালো লাগে।আজকের কবিতাটি ভালোবাসার অনুভূতি নিয়ে লেখা।ভালোবাসা পবিত্র ও সুন্দর।এই সুন্দর ভালোবাসাকে ধরে রাখতে হলে উভয়েরই চেষ্টা থাকা দরকার।সুন্দর ভালোবাসা সুন্দর হয়েই থাকবে সবার মাঝে এমনটাই প্রত্যাশা করি।কবিতা লেখা সহজ কাজ নয়।কবিতা লিখতে হলে অনুভূতি প্রখর হতে হয়।যার অনুভূতি যত প্রবল তার কবিতা লেখার অনুভূতি তত প্রবল।আমি প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি কবিতা লেখার।আপনাদের অনুপ্রেরণাতে হয়তো লেখার চেষ্টা চালিয়ে যাব।

আমার আজকের ভালোবাসার কবিতাটির নাম দিয়েছি - “ভালোবাসার লাল গোলাপ “।কবিতাটি আমি ভালোবাসার অনুভূতি নিয়ে লিখেছি।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।যদি কবিতাটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে অব্যশই কমেন্ট করে জানাবেন।

আসুন,বন্ধুরা কবিতারি আবৃত্তি করি

কবিতা- "ভালোবাসার লাল গোলাপ”


.

লেখা - শিমুল আক্তার


ভালোবাসার লাল গোলাপে
স্নেহ ভরা বাঁধন
এই বাঁধনে বেঁধেছিনু
তুমি আমি দুজন।

স্বপ্ন ভরা মন নিয়ে আজ
দুজন পাশাপাশি
লাল গোলাপের ভালোবাসা
পেয়ে সুখে ভাসি।

ভাবনারা আজ নিলো ছুটি
দুজন আছি সুখে
ভালোবেসে রবো দুজন
সুখে আর দুঃখে।

স্নেহ ভরা লাল গোলাপে
রঙিন হলো জীবন
তোমায় পেয়ে সুখী হলাম
ভালোবাসার ভুবন।

দুজন রবো কাছাকাছি
হাত দুটো ধরে
জীবন যুদ্ধে হবো জয়ী
তোমায় নিয়ে সাথে।

ঘর বেঁধেছি স্বপ্ন নিয়ে
আশার আলো তুমি
তোমায় নিয়ে দিবো পাড়ি
জীবনের অলিগলি।

IMG_0779.png

আজ আর নয়।আশাকরি আজকের কবিতাটি আপনাদের কাছে ভালো লেগেছে।আবার নতুন কোন কবিতা লিখব আশাকরি।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে আর নতুন নতুন রেসিপি করে সবাইকে খাওয়াতে ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

IMG_0780.png

IMG_0781.gif

IMG_0782.jpeg

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 10 months ago 

আপনি আজকের এই কবিতার মধ্যে অনেক সুন্দর অনুভূতিকে প্রকাশ করেছেন, যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। মনের অনুভূতি দিয়ে এরকম কবিতাগুলো লিখলে খুবই সুন্দর হয়, আর পড়তে অনেক ভালো লাগে। আমার কাছে আপনার কবিতার প্রতিটা লাইন খুব ভালো লেগেছে।

 10 months ago 

আমি কবিতা লিখতে এবং কবিতা পড়তে দুটোই খুব ভালোবাসি। আপনি আজ অনেক সুন্দর একটা কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। যেটা পড়তে আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনার এই কবিতার সবগুলো লাইন অনেক বেশি সুন্দর ছিল। ছন্দ মিলিয়ে এরকম কবিতা গুলো লিখলে বেশি সুন্দর লাগে। আপনার এই কবিতাটা লেখার টপিক ছিল অসম্ভব দারুন। আশা করছি আপনি প্রতিনিয়ত সুন্দর সুন্দর কবিতা গুলো আমাদের মাঝে এরকম ভাবে শেয়ার করে যাবেন।

 10 months ago 

অনুভূতি দিয়ে কবিতা লিখলে পড়তে কিন্তু ভালো লাগে। আজকে আপনি সুন্দর অনুভূতি দিয়ে সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার লেখা ভালোবাসার লাল গোলাপ কবিতাটি পড়ে সত্যি আমার কাছে অনেক ভালো লাগলো। আর এই ধরনের কবিতা থেকে অনেক কিছু উপলব্ধি করা যায়।

 10 months ago 

ভালবাসার লাল গোলাপ নিয়ে খুবই সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে এত চমৎকার একটি কবিতা দেখে অনেক বেশি ভালো লাগছে৷ যেভাবে আপনি এখানে এত চমৎকারভাবে এই কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন তা পড়ে অনেক বেশি ভালো লাগলো৷ এখানে লাইনের সামজ্ঞস্যতা আপনি যেভাবে খুব সুন্দর ভাবে শেয়ার করেছেন৷ তার পাশাপাশি এখানে আপনার কাছ থেকে এত চমৎকার একটি কবিতা পড়ে অনেক বেশি ভালো লাগছে৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 58423.66
USDT 1.00
ETH 1523.07
SBD 0.42