আমার স্বরচিত ভালোবাসার কবিতা - “তুমি আমার’’
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে বেশ ভালো আছি।
বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ"এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজকে আমি শেয়ার করবো আমার স্বরচিত কবিতা।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
আমার স্বরচিত ভালোবাসার কবিতা “তুমি আমার”:
বন্ধুরা,আজ আবার হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজ আমি একটি কবিতা পোস্ট শেয়ার করবো।প্রতিনিয়ত আমি চেষ্টা করি নতুন মতুন নানান অনুভূতি নিয়ে কবিতা শেয়ার করতে।কবিতা লিখতে যেমন ভালো লাগে ঠিক তেমনি কবিতা আবৃত্তি করতেও আমার ভীষণ ভালো লাগে।কবিতা লেখা সহজ বিষয় নয়।তবে প্রতিনিয়ত চেষ্টা করলে কবিতা লেখা ধীরে ধীরে আরো ভালো হয়।তাইতো প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন কবিতা শেয়ার করতে।আপনাদের অনুপ্রেরণায় নিত্য নতুন কবিতা আমি শেয়ার করে থাকি।আপনাদের সুন্দর সুন্দর মন্তব্যে আমি খুব বেশী অনুপ্রাণিত হই।
আজ শেয়ার করে নেব একটি ভালোবাসার কবিতা।বিরহ কিংবা ভালোবাসা যে অনুভূতি ই হোক সব ধরনের কবিতা ই ভালো লাগে আমার।তাই প্রতি সপ্তাহের মত এই সপ্তাহেও চেষ্টা করছি একটি ভালোবাসার কবিতা আপনাদের মাঝে শেয়ার করে নিতে।কবিতা লেখা সহজ কাজ নয়।কবিতা লিখতে হলে অনুভূতি প্রখর হতে হয়।যার অনুভূতি যত প্রবল তার কবিতা লেখার অনুভূতি তত প্রবল।আমি প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি কবিতা লেখার।আপনাদের অনুপ্রেরণাতে হয়তো লেখার চেষ্টা চালিয়ে যাব।
প্রতিটি মানুষের জীবনেই ভালোবাসার মানুষ থাকে।সেই মানুষটি জীবনের সত্যি মানুষ হয়ে কাছে আসে।আমরা সেই মানুষটিকে নিয়ে দুচোখে কতোই না স্বপ্ন দেখি।সেই মানুষটিকে ঘিরে আমাদের মাঝে কতোই না চাওয়া-পাওয়া থাকে।প্রিয় মানুষটিকে আমরা নানা উপমা দিয়ে থাকি।পৃথিবির সকল ভালো লাগা জিনিসগুলোর সাথে তার তুলনা করি আমরা।সেই মানুষটিকে ঘিরে থাকে আমাদের সব কিছু।পৃথিবীতে এমন একজন ভালোবাসার মানুষকে এএমআরএ কখনও কোন কিছুর বিনিময়েই হারাতে চাই না।এই মানুষটি আমাদের জনম জনমের সাথী হয়ে থাকবে সবার জীবনে এমন কিছু অনুভূতি দিয়ে আমি আমার আজকের ভালোবাসার কবিতাটি লিখেছি।সেই কবিতাটির নাম দিয়েছি- ”তুমি আমার”।আশাকরি প্রতিবারের মতো আজকের এই ভালোবাসার কবিতাটিও আপনাদের কাছে ভালো লাগবে।
আসুন কবিতাটি আবৃত্তি করে আসি—-
কবিতা - "তুমি আমার “
.
লেখা - শিমুল আক্তার
তুমি আমার মনের মাঝে
ভালোবাসার সুখ
তোমায় পেয়ে ভুলেছি আমি
হাজার দিনের দুখ।
কষ্ট গুলো নিয়েছে ছুটি
আনন্দে ভরা দিন
হাসি খুশি জীবন মোদের
কাটবে চিরদিন।
তুমি আমার চোখের মাঝে
সুখের পরশমণি
তোমায় দেখে কেটে যাবে
চিরদিনের ক্লান্তি।
তুমি আমার সকল চাওয়ার
করেছ পূরণ
এই জীবনে আর কিছু যে
নেই প্রয়োজন।
দুজন আছি দুজনাতে
ভালোবাসার বন্ধন
সারাজীবন থাকব দুজন
মিলে মিশে এই ভুবন।
আজ আর নয়।আশাকরি আজকের কবিতাটি আপনাদের কাছে ভালো লেগেছে।আবার নতুন কোন কবিতা লিখব আশাকরি।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।
ধন্যবাদ সবাইকে
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে আর নতুন নতুন রেসিপি করে সবাইকে খাওয়াতে ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আহা, আপনার মনের সুপ্ত অনুভূতিকে গোছালোভাবে উপস্থাপন করেছেন। কবিতা খানা যেন মনের আবেগ ভালোবাসা এবং মমতাময়ী অনুভূতির জানান দিচ্ছে। প্রত্যেকটা লাইন ভীষণ ভালো লাগলো পড়ে। এরকম কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।
খুবই চমৎকার ভাবে আজকের কবিতাটা লিখেছেন। এরকম কবিতা গুলো লিখতে এবং পড়তে অনেক বেশি ভালোবাসি। এই ধরনের সুন্দর সুন্দর টপিক গুলো নিয়ে কবিতা লেখা হলে অনেক দারুন হয়। আপনার লেখা এই কবিতাটা যতই পড়ছিলাম খুব ভালো লাগছিল। আশা করি সব সময় সুন্দর সুন্দর কবিতা লিখে শেয়ার করবেন।
সুন্দর সুন্দর কবিতা গুলো লিখলে এবং কবিতা গুলো পড়লে আমার মনটা একেবারে ভালো হয়ে যায়। কারণ আমি কবিতা লিখতে এবং পড়তে দুটোই অনেক বেশি ভালোবাসি। বিভিন্ন টপিক নিয়ে যদি সুন্দর করে কবিতা লেখা হয়, তাহলে তো আরো বেশি ভালো লাগে। আপনার লেখা আজকের কবিতাটা যতই পড়ছিলাম, আমার কাছে তো ততই খুব ভালো লাগছিল।
আজকে আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন।তুমি আমার কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। প্রতিটি মানুষের মনে ভালোবাসার মানুষ থাকে। আর ভালোবাসার মানুষকে অনেক নামে উপাধি দিয়ে অনেকে। সুন্দর অনুভূতি দিয়ে কবিতাটি লিখে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।
আপনার শেয়ার করা কবিতা খুবই সুন্দর হয়েছে৷ যেভাবে আপনি এখানে এত সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন তা যেভাবে খুব সুন্দরভাবে শেয়ার করেছেন৷ তার পাশাপাশি এখানে এই কবিতার লাইনের সামঞ্জস্যতা আপনি খুব সুন্দরভাবে বজায় রেখেছেন৷ আপনার কাছ থেকে যখন এত সুন্দর একটি কবিতা পড়লাম তখন আমার কাছে অনেক বেশি ভালো লাগলো৷