" আমার স্বরচিত অনুকবিতা "
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে বেশ ভাল আছি।
বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ" এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজকে আমি স্বরচিত অনুকবিতা নিয়ে হাজির হয়েছি।আশাকরি কবিতা গুলো আপনাদের কাছে ভালো লাগবে।
আমার স্বরচিত অনুকবিতাঃ
কানভা দিয়ে তৈরি
বন্ধুরা,আজ অনুকবিতা নিয়ে হাজির হয়ে গেলাম।আজকের অনুকবিতা গুলো ভিন্ন ভিন্ন অনুভূতি নিয়ে লেখা।কবিতা হোক কিংবা অনুকবিতা খুব ভালো লাগে আমার।কবিতা পড়ে যেমন ভালো লাগে। ঠিক তেমনি লিখতেও ভালো লাগে।প্রতিনিয়ত নানান অনুভূতি নিয়ে আমি কবিতা লিখে থাকি।আমার আজকের অনুকবিতা আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
কবিতা লেখা কিন্তু সহজ বিষয় নয়।কবিতা লিখতে হলে বেশকিছু বিষয়ের উপর লক্ষ্য রাখতে হয়।আমি সব সময় চেষ্টা করি কবিতা লেখার সময় সেই বিষয় গুলোর দিকে।কবিতার মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো ছন্দ। কবিতার মধ্যে ছন্দ থাকলে সেই কবিতাগুলো পড়ে ভীষণ ভালো লাগে।আপনাদের সবার অনুপ্রেরণায় কবিতা লেখার চেষ্টা করে যাচ্ছি সব সময়।
আজকের অনুকবিতা গুলো আলাদা আলাদা অনুভুতি নিয়ে লেখা।কিছু বিরহ কিছু ভালোবাসা ও ভালো লাগার অনুভূতি নিয়ে লেখা।মনের অনুভূতি যার যতো বেশী জোরালো সেই কিন্তু ততো বেশী ভালো কবিতা লিখতে পারে।অনুকবিতা গুলো ছোট ছোট হলেও এর গভীরতা কিন্তু অনেক।আজকের অনুকবিতা গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবেই আমার লেখার সার্থকতা।আসুন অনুকবিতা গুলো পড়ি--
অনুকবিতা - ১
কুয়াশার চাদরে ঢেকে আছে শহর
হিম শীতল বাতাস চারিদিকে
রোদের খোঁজে আছি চেয়ে
সূর্যের আলো পেতে।
উত্তরে বাতাস বইছে দেখো
হিম হিম ঠান্ডা লাগে
শীতের চাদর জড়িয়ে গায়ে
তাপ পোহাই রোদে।
অনুকবিতা - ২
বিষন্নতায় মনটা আমার
ছেয়ে আছে গভীর ব্যথায়
কষ্ট গুলো জমে আছে
মনের প্রতিটি ভাজে ভাজে।
কান্না হয়ে ঝরে পরে
চোখের ঐ নোনা জলে
ব্যথায় ভরা জীবন আমার
কেটে যাবে এমনি ভাবে।
অনুকবিতা - ৩
রাতের আকাশে আঁধারে নেমেছে
জ্বলে আছে তারা
মনের আকাশে মেঘ নেমেছে
তুমি ছাড়া দিশেহারা।
আষাঢ় শ্রাবণ কাটলো আমার
একাকী দিবানিশি
ফাল্গুনের ঐ হিমেল হাওয়ায়
তোমায় আমি খুঁজি ।
অনুকবিতা - ৪
মন জুড়ে শুধু তুমি আছো
জীবনে আর নেই যে কেউ
তোমায় নিয়ে সুখের ভেলায়
ভেসে যাব অনেক দূরে।
আজ আর নয়।আশাকরি আজকের অনুকবিতা গুলো আপনাদের কাছে ভালো লেগেছে।আবার নতুন কোন অনুকবিতা অন্য কোন অনুভূতি নিয়ে লিখব আশাকরি।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।
ধন্যবাদ সবাইকে
পোস্ট বিবরন
| শ্রেনি | অনুকবিতা |
|---|---|
| ফটোগ্রাফির জন্য ডিভাইস | samsungA20 |
| ফটোগ্রাফার | @shimulakter |
| স্থান | বাংলাদেশ |
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে আর নতুন নতুন রেসিপি করে সবাইকে খাওয়াতে ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
ভিন্ন ভিন্ন টপিক নিয়ে লেখা দুর্দান্ত কয়েকটি অণু কবিতা শেয়ার করেছেন। শীতকে ঘিরে লেখা অনু কবিতাটি বেশি চমৎকার লাগলো। প্রিয় মানুষকে ঘিরে লেখা অনুভূতির কবিতা গুলোও চমৎকার হয়েছে। সুন্দর সুন্দর অনু কবিতাগুলো আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ দিদি।সুন্দর মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ দিদি,সুন্দর মতামত প্রকাশ করার জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
X-promotion
আপনি খুব সুন্দর করে ভিন্ন ভিন্ন অনুভূতি দিয়ে কবিতা লিখেছেন। এ ধারার ছোট কবিতা গুলো অনেক ভালো লাগে আমার। আমিও আপনাদের দেখা দেখি ছোট কবিতা লেখার প্রতি অনেক উৎসাহিত হয়েছিলাম। আজকের সুন্দর কবিতা লিখেছেন শীতকে কেন্দ্র। যেখানে শীতের সময় কুয়াশা পড়বে এটা। আমার প্রিয় মানুষ পাশে না থাকলে নিজের জীবনটা যেন আঁধারে ঢাকা হয়ে যায় এটা। অনেক সুন্দর করে আপনি বেশ কিছু অনুভূতি বুঝিয়ে লিখে। ভালো লাগলো আপনার লেখা কবিতা গুলো আবৃত্তি।
আপু আপনার স্বরচিত অণুকবিতাগুলো পড়ে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম।কবিতার লাইনগুলোতে নিজের আবেগ খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন আপু আপনি।লাইনগুলো এককথায় অসাধারণ হয়েছে।ধন্যবাদ আপনাকে আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
সুন্দর একটি কবিতা আপনি আমাদের মাঝে শেয়ার করলেন। কবিতাটি পড়ে আমার অনেক ভালো লাগলো। এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য ধন্যবাদ।
অনু কবিতাগুলো ছোট হলেও এর গভীরতা থাকে অনেক বেশি। কবিতা বা অনু কবিতা গুলো লিখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনি আজকে বেশ চমৎকার ভাবে কবিতা লিখেছেন কবিতার লেখাগুলো পড়ে আমার কাছে খুব ভালো লাগলো ধন্যবাদ শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ আপনাকে।
কবিতাগুলো পড়ে মনে হচ্ছে যে আপনি আজকে দুটো টপিকের উপর কবিতা লিখেছেন। একটি হলো শীতকাল এবং অন্যটি হলো আমাদের প্রিয় মানুষ। শীতকাল নিয়ে আপনি যে অনু কবিতাটি শেয়ার করেছেন সেটি অনেক সুন্দর হয়েছে। এছাড়াও প্রিয় মানুষের স্মৃতিগুলো উপলক্ষে আপনি বাকি অনু কবিতা গুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন।
সুন্দর মন্তব্য দেখে ভালো লাগলো দাদা।অনেক অভিনন্দন জানাই আপনাকে।
প্রকৃতি এবং প্রেমময় কবিতা গুলি পড়তে এবং লিখতে বেশ ভালই লাগে। আর আপনার অনু কবিতাগুলিতে তিনটি দিক প্রকাশ পেয়েছে। শীতের প্রকৃতি নিয়ে লিখেছেন,আবার নিজের মন খারাপের অনুভূতি শেয়ার করেছেন,সেই সাথে প্রিয় মানুষকে নিয়েও লিখেছেন। সবমিলিয়ে একেবারে ভিন্নধর্মী ছিলো অনু কবিতাগুলি। আমার মনকে ছুয়ে দিয়েছে। চমৎকার ছিলো আপনার লেখা অনু কবিতা গুলি।
অনেক অভিনন্দন আপনাকে। সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।