আমার স্বরচিত একগুচ্ছ অনুকবিতা -- 🖤 " ভালোবাসা মিছে মায়া "

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।

বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ" এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজকে আমি স্বরচিত অনুকবিতা নিয়ে হাজির হয়েছি।আশাকরি কবিতা গুলো আপনাদের কাছে ভালো লাগবে।

আমার স্বরচিত একগুচ্ছ অনুকবিতাঃ


আমার স্বরচিত একগুচ্ছ_20250206_115109_0000.jpg

কানভা দিয়ে তৈরি

বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগ নিয়ে।আমার আজকের ব্লগ একগুচ্ছ অনুকবিতার।কবিতা কিংবা অনুকবিতা দুটো ই ভীষন ভালো লাগে আমার।নিজে লিখতে যেমন পছন্দ করি।তেমনি অন্যের লেখা কবিতা পড়ে ও খুব আনন্দ পাই।কবিতা লেখা কিন্তু সহজ বিষয় নয়।কখনও ভাবিনি যে কবিতা লিখব।এই কমিউনিটিতে না এলে আসলে কখনো কবিতা লেখা হতো না।এখানে এসে অনুকবিতা লিখে লিখে আজ একটি পুরো কবিতা আমি লিখে ফেলতে পারি।আমার সমস্যা হচ্ছে কবিতার প্রথম লাইনটি নিয়ে।প্রথম লাইন কোনভাবে সাজিয়ে নিতে পারলেই পুরো একটি কবিতা আমি খুব সহজেই লিখে নিতে পারি।

কবিতা শুধু লিখলেই তো হয় না,তার জন্য ছন্দ ও খুবই গুরুত্বপূর্ণ। ছন্দ মিলিয়ে কবিতা লিখলে পাঠক যারা আছেন তারা খুব আনন্দ নিয়ে কবিতা আবৃত্তি করতে পারেন।তাই কবিতায় ছন্দ খুবই জরুরী।আমি সব সময় ছন্দ মিলিয়েই কবিতাগুলো লেখার চেষ্টা করি।প্রতিনিয়ত আপনাদের উৎসাহ উদ্দীপনা আমাকে অনেক বেশী উৎসাহ দেয় নতুন নতুন কবিতা লেখার।আশাকরি সামনের দিন গুলোতে ও এভাবেই আপনারা উৎসাহ দিয়ে পাশে থাকবেন।

আজকের একগুচ্ছ অনুকবিতা গুলো বিরহ নিয়ে লেখা।বিরহ নিয়ে কবিতা লিখতে আমি ভীষণ পছন্দ করি।ভালোবাসা,আবেগ,বিরহ নিয়েই তো আমাদের জীবন।এই জীবনে সবকিছুরই প্রকাশ আমাদের মাঝে ঘটতে দেখা যায়। সময়ের বিবর্তনে আমরা নানা অনুভূতির মধ্যে দিয়ে জীবন কাটাই।ভালোবাসা যেমন আছে তেমনি বিরহ ও আছে।এই বিরহ কে আমরা যেমন অস্বীকার করতে পারিনা।তেমনি ভালোবাসা দিয়ে সব সময় ভরপুর থাকবো সেটাও আশা করিনা।ভালোবাসার উল্টো পাশেই রয়েছে বিরহ।আসুন আজকের একগুচ্ছ অনুকবিতা গুলো পড়ে আসি ---

অনুকবিতা - ১



ভালোবাসা মিছে মায়া
মায়ার বাঁধনে জড়িয়ে আছি
বিনি সুতোয় বাঁধনে বাঁধা
তুমি আর আমি আমরা দুজন।

অদ্ভুদ এই মায়ার বাঁধন
এই বাঁধনে সবাই বাঁধা
হারাবো যখন জীবন থেকে
অবসান হবে মায়ার বাঁধন।

অনুকবিতা - ২



হারিয়ে গেছো সেই তুমি আজ
হারিয়ে গেছো অনেক দূরে
খুঁজে তোমায় পাই না আমি
কোথাও আর ঘুরে ঘুরে ।

হারিয়ে যাওয়া মানুষ গুলো
যায় না পাওয়া কোথাও খুঁজে
হারায় যেজন ইচ্ছে করে
তাকে পাওয়া যায় না খুঁজে।

অনুকবিতা - ৩


কত কাছে ছিলো যেজন
সে জন আজ হারিয়ে দূরে
স্বপ্নগুলো বুনেছিলাম
মনের এই ছোট্ট ঘরে।

বাঁধা যত ছিল মোদের
বাঁধনহারা ছিলাম দুজন
বাঁধা পরেছে মনটা আজ
একাকিত্মের যাতনা সয়ে।

অনুকবিতা - ৪


বিরহের অনলে পুড়েছে মন
পুড়ে হয়েছে খাঁটি সোনা
এই মনেতে এখন শুধু
বসত করে বিরহ ব্যধা।

বিরহ সয়ে হয়েছি খাঁটি
মনের মাঝে স্বপ্ন কতো
মনে মনে স্বপ্ন বুনি
করবো পূরণ এই তো আশা।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPe3tHZVB77sSuCQ4Cs1FckYC7TChNkJ2k2vrGWuPbnhKehdCoUK2hRRV2owfV...4vnNCJoz33KertpWqFdu8gRyDNrrxCGk1VeAhY73BFSyT2CoKtAtv3v56Mby6YaJeRRPw8WjfSTJtEeZZenFeR33b31d84zjjDpezV9t54QGAGdmzfvKQjkBFU.png

আজ আর নয়।আশাকরি আজকের অনুকবিতা গুলো আপনাদের কাছে ভালো লেগেছে।আবার নতুন কোন অনুকবিতা অন্য কোন অনুভূতি নিয়ে লিখব আশাকরি।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

পোস্ট বিবরন


শ্রেনিঅনুকবিতা
ফটোগ্রাফির জন্য ডিভাইসsamsungA20
ফটোগ্রাফার@shimulakter
স্থানবাংলাদেশ

আমার পরিচয়

96PguSMiZiG2aJ3NLqePiD2iuR7rncmaN6uroXtVxGaAG1DAYEG3NCh1cGMczkPKfnE9jjtVxP35CYEZU6ZxZFFTSivQa1eh1ot6ZzwCmG...AwoqceF6TSWE4Nav1o7HAitS9PezzvoZEzSUMtfS3J217L9uHsjpx3ms5GbxwEGUAuTWUnSdiYDs2iCoK7nkvuuSpyiN2X6By4EGTxBFxVhS7R8KCXs5ErEmc.jpeg

আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে আর নতুন নতুন রেসিপি করে সবাইকে খাওয়াতে ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmXA6ginRbBsbKGY2VtVnXzUUJNCrTg8j8t3NuJGgf2KbYWVhU7Jrqyce9L83...PNYeU1ZG126PQwwYwsEMXRPSgTDchsmsthTuCRnsXyUEgYAxXYHvD1KkAgZAv8CLWHJPSdQZmsDDyKM5Ubj9B5mKCqzYYqKNAPfqtYj6eigy9Evp46XYyTvpcv.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ2cJZBsiyuMbbQNbt2XY3bPDP3soCEvgarH2Jwxn58HCSwZqnJoPtfVfPHher...f1Dq76pKECV4KekfqyZj18qfc4ziQW3kRYsgW1PMLc47emsksqLgif1cmhk34QEfazWiZ3aAFVCXuC6ZFp39Mc57NeUUL4DNuymUk8Cq7TKhE9BkS9WxCKgszV.gif

HNWT6DgoBc14riaEeLCzGYopkqYBKxpGKqfNWfgr368M9U7RRG2y2M9YYSM48N5nbcXLb7PqdkYJ9oR9FoA2unvh83eqRV77XS1odgZghsEq4QSkRqvT13kzKTc.jpeg

mCz6aUXpYgcE9hndDxJeFHNCvijWNENnxm5KqcEUM3o1siTRM9RiHCBoSjHNuiJNg7JaN1YHkdVF2iL5yXmTwhgdJbBWGqp5o8DReVS38H...Ngs8B1ZxQ71gjBxiqfcH84Q1vPFSBFZmyW1T5WYxF2TL2KthznYPi6aVayXiVmeqrvyCqCmnquJrNciFufjx91GZCbFjkMM65HFSSmzsVSgn2g7Gro7uZrMtgv.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আপনি চমৎকার একগুচ্ছ অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনি বেশিরভাগ সময় বিরহ নিয়ে কবিতা গুলো লেখেন। আজকের প্রত্যেকটা কবিতা পড়েও ভালো লাগলো। চমৎকার লিখেছেন আপনি। বিশেষ করে শেষের অনু কবিতা টা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপু সুন্দর একগুচ্ছ অনুকবিতা শেয়ার করার জন্য।

 last year 

Screenshot_20250206-155316_X.jpg

Screenshot_20250206-155036_Chrome.jpg

Screenshot_20250206-154857_Chrome.jpg

Screenshot_20250206-154143_Chrome.jpg

 last year 
 last year 

আপু আপনার স্বরচিত একগুচ্ছ অণুকবিতা পড়ে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম।কবিতার লাইনগুলোতে নিজের আবেগ খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন।লাইনগুলো এককথায় অসাধারণ হয়েছে।ধন্যবাদ আপনাকে আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

অনেক সুন্দর ভাবে চারটা কবিতা প্রকাশ করেছেন আপনি। আপনার কবিতার মধ্যে বিরহ বেদনার অনুভূতি ছিল একটু বেশি। তবে কবিতাগুলো আমার কাছে জাস্ট অসাধারণ লেগেছে। এমন সুন্দর ভাবে কবিতা লিখে আমাদের আবৃত্তি করার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ আপু।

 last year 

আসলে ভালোবাসার মিছে মায়ায় আমরা সবাই জড়িয়ে পড়ি। বর্তমানে ভালোবাসা এখন অনেক বেশি সস্তা। কেননা আমরা কখনো আমাদের ভালবাসার মানুষকে কদর করতে জানিনা। দারুন দারুন কতগুলো অনু কবিতা আপনি আজ আমাদের মাঝে শেয়ার করেছেন।

 last year 

এত সুন্দর অনুভূতি গুলো নিয়ে আপনি আজকের এই অনু কবিতা গুলো লিখেছেন দেখে আমার অনেক ভালো লাগলো। আপনার লেখা প্রতিটা অনু কবিতা অনেক সুন্দর হয়েছে। ছন্দ মিলিয়ে আপনি অনেক সুন্দর করে লিখেছেন সবগুলো অনু কবিতা। আশাকরি এরকম সুন্দর সুন্দর অনু কবিতা সব সময় আমাদের মাঝে শেয়ার করবেন।

 last year 

বাহ চমৎকার। দারুণ লাগল আপনার অনু কবিতা গুলো আপু। সত্যি মাঝে মাঝে মনে ভালোবাসা এই বাঁধন সম্পর্ক সবকিছুই মায়া। আর এই সব মায়া হয়তো একসময় গিয়ে ঠিকই কেটে যায়। দারুণ লাগল আপনার কবিতা গুলো । সুন্দর লিখেছেন আপনি।।

 last year 

দুর্দান্ত কয়েকটি অনু কবিতা লিখেছেন আজকে আপনি আমাদের মাঝে। কবিতা বেশ ভালো লেগেছে। আর এই বিষয়টি একদমই ঠিক বলেছেন যে কবিতা লিখলেই হয় না শুধু কবিতার ছন্দ মিলাতে হয়। কবিতা পড়ে যদি একটু তৃপ্তি না আসে তাহলে সেটা কিসের কবিতা হলো। ভালোবাসা আবেগ বিরহের কবিতা গুলো কিন্তু বেশ ভালো লাগে পড়তে। বিরহের কিছু অনু কবিতা লিখছেন সেগুলো পড়েও বেশ ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে কবিতা শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.078
BTC 63982.50
ETH 1670.37
USDT 1.00
SBD 0.41