আমার নিজের ফটোগ্রাফি এবং আমার লেখা কবিতা ||| ১০ ফেব্রুয়ারি ২০২৫

in #poetrylast year
আসসালামুআলাইকুম

IMG_20250102_113011.jpg

IMG_20241228_121424.jpg

|

উপরটা দেখি দুচোখ দিয়ে
ভিতরটা দেখি অনুভবের ইথারে
মন-চোখ হৃদয় ক্যানভাসে
পরিপূর্ণ ছবি আঁকে।

প্রাত্যহিক আচরণগুলো
লিপিবদ্ধ ডাইরির পাতায়
আতস কাঁচে ফেলে
প্রচ্ছদ আঁকি নিজের মায়ায়।

ভিতরে বাইরে মিলিয়ে দেখি
একশো শতাংশ হয় দেখা
পূর্ণাঙ্গ দেখা দেখতে পাই
তুমি-আমি কেউ নই একা।

|
|-শুভরাত্রি|

IMG_20241228_121420.jpg
|

উত্তর থেকে দেখি তোমাকে
দক্ষিণ থেকেও দেখি
রাত্তিরের অপেক্ষায় বিষন্নতা
জাঁকিয়ে বসে মস্তকে।

চারিদিকে নীল নীল সমুদ্র
ছড়িয়ে আছে বিছানায়
অন্ধকার রাস্তা হারিয়ে ফেলেছে
নিজ বাড়ির ঠিকানা।

সব ভুলে গিয়ে বিনত মস্তকে
মেনে নাও, মানতে শেখো
কাগজে লেখা সুখ শব্দেরা
ধরা দেবে ঠিক দেখো।

|
|-শুভরাত্রি|

Sort:  

Congratulations, your post has been upvoted by @nixiee with a 13.835824974932489 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 64006.92
ETH 1857.22
USDT 1.00
SBD 0.39