আমার নিজের ফটোগ্রাফি এবং আমার লেখা কবিতা ||| ৩০ জানুয়ারি ২০২৫

in #poetrylast year
আসসালামুআলাইকুম

IMG_20250130_170008.jpg

|

প্রেম যাচি সত্য মনে
মধুময় পুষ্প ফুটন্ত বনে
জগৎ জুড়ে রচিত হোক
সত্য প্রেম মহা উৎসবে।

মনে মন আপন প্রিয়জন হলে
বাধুক প্রেমের বাঁধন
সত্য মানব সর্ব ভুবনে
করিতে পারে প্রেম সাধন।

প্রেম তো মনের সাথে হয়
আচরণেই তার প্রকাশ পায়
ভালবাসা বন্ধুর বন্ধন
সত্য হলে যার তুলনা নাই।

|
|-শুভ সকাল 🌻☕|

IMG_20250130_170019.jpg

|

আমার ভীষণ ইচ্ছে করে
রঙধনু রঙ পাখনা মেলে,
দূরের নীল আকাশে উড়ি
ইচ্ছে ডানা মেলে দিয়ে।

আমার যে ইচ্ছে করে
গহীন বনে হারিয়ে যেতে,
কমলা রঙের আভায় সাজি
মন জ্যোৎস্নার আলো জ্বেলে।

আমার ভীষণ ইচ্ছে করে
দারুণ এক শুভ্র বিকেলে,
তোমার কাঁধে কাঁধ মিলিয়ে;
হারিয়ে যাই সুরের মূর্ছনাতে।

|
|-শুভ সকাল 🌻☕|

Sort:  

Congratulations, your post has been upvoted by @nixiee with a 13.84667739253218 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.097
BTC 63910.82
ETH 1867.72
USDT 1.00
SBD 0.38