আমার নিজের ফটোগ্রাফি এবং আমার লেখা কবিতা ||| ১২ মার্চ ২০২৫

in #poetrylast year
আসসালামুআলাইকুম

IMG_20250228_160119.jpg

|

পাতার সবুজ সর্ষে হলুদ
মাখব সুবাস নীল নীলিমা
রঙের আবীর ফুলের বাহার
ফুলের রেণু মিষ্টি সুবাস।

ভালবাসায় মাখব মধু
শব্দে শব্দে সুরের বেণু
ঈর্ষা বিবাদ এড়িয়ে চলে
জীবন রাঙাই সবটা দিয়ে।

হৃদয় তোড়া; সেরা আয়োজনে
ফুলে ফুলে ভরুক মন
সুবাস ছড়িয়ে জীবন ভরিয়ে
হাসো প্রতিটি ক্ষণ।

|
|-শুভ সকাল|

IMG_20250228_160117.jpg

|

সন্ধ্যা হলেই ঘরের কোণে
চায়ের কাপে ধোঁয়া উড়ে
টি টেবিলের কোণেই রাখা
একগুচ্ছ ভালোবাসা।

লাল শিখায় জ্বলে ওঠে
স্মৃতির মেঘ, হৃদয় ছুটে
শুকনো পাতার দিন গুলোতে
পুরনো কথা ঝাপটে ধরে।

চায়ের কাপে ঠোঁট ছুঁইয়ে
দুচোখ জুড়ে স্বপ্ন বুনে
টি টেবিলে স্বপ্ন ঝিমায়
কানে কানে কথা বলে।

|
|-শুভ সকাল|

Sort:  

Congratulations, your post has been upvoted by @nixiee with a 18.02324435578486 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63414.88
ETH 1883.24
USDT 1.00
SBD 0.37