আমার নিজের ফটোগ্রাফি এবং আমার লেখা কবিতা ||| ২৫ ফেব্রুয়ারি ২০২৫

in #poetrylast year
আসসালামুআলাইকুম

IMG_20250213_172411.jpg

|

প্রেমের বাঁধনে বাঁধা দুটিমন
সুর ও ছন্দে গড়া,
দিনগুলো যায় হেসেখেলে রোজ
প্রাণের ছোঁয়ায় ভরা।

সুখের ছোঁয়া হৃদয় জুড়ে
অবিরত বয়ে যায়,
খুশির আবেশে প্রাণের ভুবনে
অন্য মাত্রা পায়।

এমনি ভাবেই আমরা দুজনে
করেছি জীবন জয়,
হাতে হাত ধরে মন আলো করে
আমরা থাকি ছন্দময়।

|
|-শুভ বিকেল ❤️🌹🎶|

IMG_20250213_172418.jpg
|

এসো অফুরন্ত হাওয়ায়
স্তবকিত সবুজ পাতায়,
সারাটা সকাল কেটে যাক
সবুজের শীতল মৃদু হাওয়ায়।

এসো, এই মাঠের উপরে
খানিক সময় বসি,
এসো, এই রৌদ্রের আগুনে
বিবর্ণ হলুদে হাত রাখি।

এই আলো-হাওয়ার সকাল
কতদিন আসিনি এখানে,
কথা বলো; বেলা বয়ে যায়
এসো এই রৌদ্রের বাগানে।

|
|-শুভ বিকেল ❤️🌹🎶|

Sort:  

Congratulations, your post has been upvoted by @nixiee with a 15.333783663027045 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64238.38
ETH 1792.25
USDT 1.00
SBD 0.39