আমার নিজের ফটোগ্রাফি এবং আমার লেখা কবিতা ||| ০৯ জুন ২০২৫

in #poetrylast year
আসসালামুআলাইকুম

IMG_20250426_172409.jpg

|

কিছু যেন বলার ছিল
চিঠি দেওয়ার ছিল কাকে
ফুটেনি সেই কথার ফুল
চিঠি ফেলা হয়নি ডাকবাক্সে।

ভেবে ভেবে বয়ে গেল সময়
ঝরে গেল সকাল দুপুর
কিছু কি চাওয়ার ছিল মনে?
সূক্ষ্ম বোঝাপড়া মনের সনে।

যা ছিল সে ছিল একদিন
আজ সব ধোঁয়াশায় ঢাকা
ফিরে পেতে চাই না কিছুই
মন পেয়েছে সঠিক ঠিকানা।

|
|-শুভ সকাল|

IMG_20250426_172404.jpg

|

প্রাপ্তি, অপ্রাপ্তির ভিড়ে
জীবনটা ক্ষণিকের খেলা
সময় বয়ে যায় চলে
স্মৃতিরা হয়ে থাকে বোঝা।

সবচেয়ে প্রিয় জিনিসটাকেও
একদিন ছুঁড়ে ফেলতে হয়
কারণ আঁকড়ে ধরে থাকাটা
সুখের নয় সবসময়।

তাই মানুষকে ভালবাসো
কিন্তু নিজেকে অবহেলা করে নয়
অন্যকে রঙিন করো
নিজেকে রঙহীন করে নয়।

|
|-শুভ সকাল|

Sort:  

Congratulations, your post has been upvoted by @nixiee with a 21.514560862906468 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.093
BTC 63190.73
ETH 1773.15
USDT 1.00
SBD 0.39