আমার নিজের ফটোগ্রাফি এবং আমার লেখা কবিতা ||| ২৫ ফেব্রুয়ারি ২০২৪

in #poetry2 years ago
আসসালামুআলাইকুম

s11.jpg

|

শীতের শেষে বসন্তের আগমন
রঙের ধারায় রাঙলো ভুবন
কুহু কুহু মধুর সুরে
ঋতু-রাজ বসন্তের আয়োজন!

উদাস হাওয়ায় আনমনা মন
ফুলের মোহে অলির গুঞ্জন
ভালবাসার মধুর মিলন
জীবনে আনন্দের সমীরণ।

মিঠে রোদের স্পর্শ পেয়ে
চঞ্চল মন উঠলো গেয়ে
দক্ষিণা বাতাসে গা ভাসিয়ে
বসন্ত আজ হৃদয় ছুঁয়েছে।|
|-শুভ রাত|

s12.jpg

|

আমি তো কবিতা লিখি না
আমি তোমায় লিখি,
আমি লিখি তোমার আলতো হাসি
ভালবেসে, যা দাও তুমি।

আমি স্বপ্ন আঁকি
যেখানে সাতরঙের রঙ মেশে,
দু হাত পেতে চেয়ে
আমি, তোমায় যাই ছুঁয়ে।

বলছি শোনো, আমি কবিতা লিখিনা
লিখি, তোমার বলে যাওয়া কথা
আমি লিখি তোমার ঘুরে তাকানো
তোমার, আদরের ছোঁয়া।

|
|-শুভ রাত|

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64427.05
ETH 1878.54
USDT 1.00
SBD 0.36