আমার নিজের ফটোগ্রাফি এবং আমার লেখা কবিতা ||| ০১ এপ্রিল ২০২৫

in #poetrylast year
আসসালামুআলাইকুম

IMG_20250330_115829.jpg

|

একটা চাঁদ, আর
মৃদু বাতাসের শান্ত পরিবেশ
সেই সাথে তোমার স্পর্শ
এভাবেই হলো একটি দিনের শেষ।

ঘর মানেই তুমি
ঘর মানে তোমার অপেক্ষা
সেখানে নিরবধি বাস করে
আমাদের ভালবাসা।

মিষ্টি সুখ ছুঁয়ে যায় মনে
জ্যোৎস্না আলোয় ভিজবো দুজনে
স্বপ্ন খুঁজবো ঠোঁটের কোণে
আলো-ছায়ার ছন্দে-গানে।

|
|-শুভ বিকেল 🍃💕💚🌸🪟🕊️|

IMG_20250330_115827.jpg

|

রোদটা যেন আগুন ছোঁয়া
গাছের পাতায় ক্লান্তি ছোঁয়া
মৃদু বাতাস গান গায়
নীরব দুপুর স্বপ্নে ভাসায়।

ক্লান্ত-দুপুর নীরব প্রকৃতি
মন বসে একা নীরবে
স্মৃতির পাতায় কত কথা
রূপান্তরের সাথে মিশে।

সময়ের মাঝে সময় হারায়
রূপান্তরের সাথে মিশে
রোদ শেষে আসলে সন্ধ্যা
শীতল হাওয়ায় হাসবে ধরা।

|
|-শুভ বিকেল 🍃💕💚🌸🪟🕊️|

Sort:  

Congratulations, your post has been upvoted by @nixiee with a 18.264672078848292 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 65034.86
ETH 1871.95
USDT 1.00
SBD 0.38