আমার নিজের ফটোগ্রাফি এবং আমার লেখা কবিতা ||| ০২ জুন ২০২৫

in #poetrylast year
আসসালামুআলাইকুম

IMG_20250426_172528.jpg

|

তুমি যদি বলো ভালোবাসা
ঘর হয়ে যায় আলোময়,
আমি তোমার ঘর হলে
তুমি সেই ঘরের ছাদ নির্দ্বিধায়।

তুমি যদি হও বিশ্বাস
আমি হবো তোমার আশ্বাস,
তোমাতে আমার সকল চাওয়া
আমি তোমার বুকের নিঃশ্বাস।

তুমি যদি হও আনন্দ
আমি হই প্রজাপতি,
তোমাতে পাই সুরের ছোঁয়া
সুখ বয়ে চলে নিরবধি।

|
|-শুভ রাত্রি 💙|

IMG_20250426_172531.jpg

|

জানলার পাশেই সকল
ঐশ্বর্য আর লাবণ্য
সূর্যের আলো, হাওয়ার গান
স্বপ্নের ডানায় আঁকা সম্ভাবনা।

তবু তুমি বদ্ধ ঘরে
অন্ধকারে মুখ গুঁজে
আর জানলাটাই খুললে না
যেখানে ছিলো জীবনের আহ্বান।

জানলার এপারে তুমি
ওপারে জীবন আর মাঝখানে
সুখের সম্ভাবনা, কিন্তু
তুমি ভাবলে বাইরের আলোটা তোমার নয়!

|
|-শুভ রাত্রি 💙|

Sort:  

Congratulations, your post has been upvoted by @nixiee with a 21.46498345733093 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65239.09
ETH 1874.69
USDT 1.00
SBD 0.38