আমার নিজের ফটোগ্রাফি এবং আমার লেখা কবিতা ||| ১৮ এপ্রিল ২০২৫

in #poetrylast year
আসসালামুআলাইকুম

IMG_20231114_185542.jpg

IMG_20231114_185538.jpg

IMG_20231114_185534.jpg

|

শিল্পী মনের ভিতর বাহির
ভাবতে গেলে হৃদয় চৌচির
কাঁদে মন কাঁদে হৃদয়
কেউ বোঝে না কখন কি হয়।

গুমোট রাতের আঁধারে
হাতড়ে বেড়ায় ভাবনারে
চোখ দেখে না মনের বাসর
হৃদয় বলে, বল না তারপর।

রাত্রিতে ঘুমের ঘোরে
স্বপ্ন দেখায় জীবন জুড়ে
সবকিছুই যেন ছায়া ছায়া
ছুঁতে গেলেই অবাস্তব কায়া!

|
|-শুভ সকাল ☀️🍃|

IMG_20231114_141708_1.jpg

IMG_20231114_141708.jpg

|

দুধে জল, নাকি জলে দুধ
বোঝা বড়ো মুশকিল
দেখতে তো সাদাই লাগে
কিন্তু পুরোটাই গড়মিল!

ফুল ফোটে, ফুল ঝরে
তবু মানুষ অপেক্ষা করে
নূতন ভোরের আশায়
নূতন স্বপ্ন সত্য করবে বলে।

চারদিকে শুধু প্রতিশ্রুতি
এটা দেবো, ওটা দেবো
আগে নিজেকে জানো
নিজেকে না জেনে প্রতিশ্রুতি দিও নাকো।

|
|-শুভ সকাল ☀️🍃|

Sort:  

Congratulations, your post has been upvoted by @nixiee with a 20.38188738341852 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63463.48
ETH 1879.27
USDT 1.00
SBD 0.37