আমার নিজের ফটোগ্রাফি এবং আমার লেখা কবিতা ||| ২৮ ফেব্রুয়ারি ২০২৫

in #poetrylast year
আসসালামুআলাইকুম

IMG_20250213_172315.jpg

IMG_20250213_172307.jpg

|

অরণ্যের সবুজ হাসি
ফুলে ছাওয়া মিষ্টি সুবাস
ভীষণভাবে জড়িয়ে নিয়ে
করে যেন এলোমেলো!

নিরব হতে চেয়ে এলাম ধারে
বাঁধলো আরো চঞ্চলতার সুর
হারিয়ে গেলাম নিজে
নিজের থেকে অনেক দূর।

মৃদু বায়ে মনটা চলে
একটু থামো, একটু থামো
নিয়ে আসি, ভালোবাসি যাকে
তাকে ছাড়া পথ একা চলে না যে।

|
|-শুভ সকাল|

IMG_20250213_172311.jpg
|

চারিপাশে কত রঙ্গিন গল্প
মায়া ভরা কত বাসনা
যত্নে রাখা জীবন ছবিতে
সুখের রঙ ঢালে নিরবে।

বাস্তবের অনুভুতির রঙ
দাঁড়িপাল্লায় আস্থা খুঁজে পাওয়া
সাদাকালোয় আঁকা জলছবিতে
কত গল্প ফুটে ওঠে রোজ।

জীবনের রঙে নতুনত্ব আসে
দৃশ্যপট পাল্টায় নিয়ম করে
সব যাত্রারই গল্প আছে
নানান রূপে, রঙে রঙে।

|
|-শুভ সকাল|

Sort:  

Congratulations, your post has been upvoted by @nixiee with a 15.298593971969442 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 64763.33
ETH 1875.75
USDT 1.00
SBD 0.38