আমার নিজের ফটোগ্রাফি এবং আমার লেখা কবিতা ||| ১৭ ফেব্রুয়ারি ২০২৫

in #poetrylast year
আসসালামুআলাইকুম

IMG_20250213_173957.jpg

IMG_20250213_173942.jpg

|

তুমি কি আমায় খুঁজছ বলো
রঙধনু সাত রঙে?
আমি আছি তোমার সবটা জুড়ে
তোমার ঘরের চৌকাঠে।

তুমি আমায় খুঁজছ কেন
রক্তাক্ত গোধূলিতে?
পাবে আমায়, তোমার গভীরে
ঢেউ যেমন মিলায় সাগরে।

তুমি কেন আমায় খুঁজো রোজ
শেষ বিকেলের আলোতে?
আমি আছি তোমার পুরোটা জুড়ে
মিশে তোমার অস্তিত্বে।

|
|-শুভ বিকেল 💚💛|

IMG_20250213_173951.jpg

|

সোনা ঝরা রোদ মাখা
পড়ন্ত দুপুরের কবিতা
উড়ে চলে মাতাল হাওয়ায়
ভেসে বেড়ায় অজানায়।

অকৃত্রিম সুগন্ধিময় সৌরভ
ছড়ানো দুপুরের সারা গায়
স্পর্শকাতর শব্দেরা
মনের সুখে গান গায়।

নীল আকাশের বুকে লুকিয়ে
পড়ন্ত দুপুর স্বপ্ন আঁকে-
দুপুরের আলোয় সেজে
দু'ঠোঁট বলে, ভালোবাসি তোকে।

|
|-শুভ বিকেল 💚💛|

Sort:  

Congratulations, your post has been upvoted by @nixiee with a 14.1332489152795 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.106
BTC 64698.14
ETH 1915.06
USDT 1.00
SBD 0.37