আমার নিজের ফটোগ্রাফি এবং আমার লেখা কবিতা ||| ২৫ ডিসেম্বর ২০২৪

in #poetry2 years ago
আসসালামুআলাইকুম

IMG_20241218_161905.jpg

|

শীতের আলিঙ্গনে সকাল
মিষ্টি ঘুম রাতের পর
গরম চায়ের ধোঁয়ায়
মনটা জুড়িয়ে যায়।

জানালা খুলে দেখি
ঘন কুয়াশায় ঢাকা
চেনা শহরের অচেনা ছবি
মনের কোণে প্রেম দেয় উঁকি!

পুষে রাখিনি বুকের মাঝে
ফেলে আসা অতীতকে
ক্ষত চিহ্নগুলো সময়ের আবদারে আবছা
জীবন সুখী আজ নতুন গল্পে।

|
|-শুভ সকাল🍃🤍☘️☕|

IMG_20241218_161913.jpg
|

ভালোবাসার মতো মুদ্রাদোষ
আর কিছুতে নেই...
কণ্ঠের মুদ্রাদোষ তবুও
বহু সাধনায় কাটানো যায়!

কি বিভ্রম!
আমাকে পেয়ে বসেছে,
শব্দের কৃচ্ছ্রতা
কখনো কখনো কেবল শরীরী ইশারা!

আমি শব্দ কিনতে ছুটি
তোমার সবকিছুতেই দেরি,
আমি জীবন হলে..
তুমি যে সেই জীবনের তরী।
|
|-শুভ সকাল🍃🤍☘️☕|

Sort:  

Congratulations, your post has been upvoted by @nixiee with a 12.919185372820749 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64678.94
ETH 1881.02
USDT 1.00
SBD 0.38