আমার নিজের ফটোগ্রাফি এবং আমার লেখা কবিতা ||| ১৮ জুন ২০২৪

in #poetry2 years ago
আসসালামুআলাইকুম

IMG_20240614_185506.jpg

|

কোন কিছুই থেমে থাকেনা
অপেক্ষার আবদারে,
কেউ থেমে থাকেনা
অনন্ত বা চিরতরে।

সকলই হয় বিলিন
কালের ছন্দ মেনেও,
সকাল তবু থাকে চুপ
রাতের সত্য জেনেও।

জীবন ও সময় মুখোমুখি
স্থান তাই গানের সুরে,
চোরা স্রোত বহে যায়
দূর থেকে আরো দূরে।

|
|-শুভ সকাল 🌞🌴💙🍃|

IMG_20240614_185500.jpg

|

এসো আজ কানে কানে বলি
মনো মাঝে আছে যত কথা
অবিচল সত্য বলি, সত্যে চলি
দূর হোক যত আছে ব্যথা।

এসো আজ তাও ধ্যান করি
মন মাঝে ঢালো সব প্রাণ
কল্পনার রঙে মেশা স্বপ্ন সবি
ফিরে পাক আজ সব গান।

অঙ্গিকারে দাও আজ বানি
রাখো আজ হাতে হাত
নিস্পন্দ পৃথিবীর বুকে জানি
শুভ্রতার রঙে মিশে সাত রঙ।
|
|-শুভ সকাল 🌞🌴💙🍃|

Sort:  

Congratulations, your post has been upvoted by @upex with a 0.42% upvote. We invite you to continue producing quality content and join our Discord community here. Keep up the good work! #upex

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64048.81
ETH 1857.67
USDT 1.00
SBD 0.36