আমার নিজের ফটোগ্রাফি এবং আমার লেখা কবিতা ||| ১৬ জুন ২০২৪

in #poetry2 years ago
আসসালামুআলাইকুম

IMG_20240614_185558.jpg

|

পাখি ডাকা ভোর, খুলে দাও দোর
দেখো পূবে রবি উঠে ঐ
সোনা ঝরা রোদ কোমল সুবাস
নিসর্গ জুড়ে হৈচৈ!

ফুলে ফুলে উড়ে প্রজাপতি ঘুরে
মুগ্ধ করেছে প্রণয়ন
তোমার জন্য এত সব কিছু
প্রকৃতির যা আয়োজন।

সময়ের দান রেখে তার মান
দক্ষ করে নাও নিজেকে
রুটিন নিয়ম যতই মানবে
সফলতা আসবেই দুয়ারে।

|
|-শুভ সকাল|

IMG_20240614_185552.jpg

|

স্মৃতির ক্যানভাসে
আজও আছো আলো করে,
কথা হয় প্রাণ খুলে
মনপ্রাণ যায় ভরে।

গান হয়ে সেই কথা
মনোমাঝে আছে জ্বলে,
মন্থন করি রোজ
সুর তুলে শুধু বাজে।

ক্যানভাসে রঙ ভরে
থাকবে সে আজীবন,
কথা হয় প্রতিদিন
মনে মনে, প্রতিক্ষণ।

|
|-শুভ দুপুর 💛🦋🌈|

Sort:  

Congratulations, your post has been upvoted by @upex with a 0.41% upvote. We invite you to continue producing quality content and join our Discord community here. Keep up the good work! #upex

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 65315.47
ETH 1953.41
USDT 1.00
SBD 0.37