আমার নিজের ফটোগ্রাফি এবং আমার লেখা কবিতা ||| ১১ আগস্ট ২০২৪

in #poetry2 years ago
আসসালামুআলাইকুম

IMG_20240810_085723.jpg

|

শরীরে নরক, শরীরে স্বর্গসুখ
শরীরেই যত অসুখ
শরীরে নাম, শরীরে কাম
শরীরে পূণ্য, শরীরে পাপ।

শরীরী জীবন, শরীরে জীবন
সৃষ্টির জন্য শরীর প্রয়োজন
সৃষ্টি বাঁচাতে যত আয়োজন
শরীর সে তো শরীরের মতন।

দেখ আঙুলের ফাঁক গলে
ছুটে চলে হায়! কেমন জীবন
যুগ থেকে যুগান্তরে
গান বেঁধে দিতে বাঁশিও অম্লান।
|
|-শুভ রাত্রি ✮⋆˚。𖦹🩵|

IMG_20240810_085710.jpg
|

পাওয়া না-পাওয়ার মাঝে
অনেক মুহূর্তরা থাকে
আকাশ তারায় সাজে
রাত্রি আমায় ডাকে!

কিছু অপূর্ণতাই ভালো
তাতে আকাঙ্খারা বাঁচে
সব পেতে নেই, বুঝি..
তাতে আগ্রহ যায় মরে।

পাওয়া না-পাওয়ার মাঝেও
আমি নিত্য বিরাজিত
মনের কাছে যেথায়
তুমি বড্ড পরিচিত।

|
|-শুভ রাত্রি ✮⋆˚。𖦹🩵|

Sort:  

আপনার তোলা এই ফুল গুলা দেখতে খুবই সুন্দর। আমাদের বাড়ির পাশে ও এই ফুল গুলা আছে। ধন্যবাদ এমন সুন্দর ফটোগ্রাফি করার জন্য.

Congratulations, your post has been upvoted by @upex with a 0.43% upvote. We invite you to continue producing quality content and join our Discord community here. Visit https://botsteem.com to utilize usefull and productive automations #bottosteem #upex

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 65344.25
ETH 1930.51
USDT 1.00
SBD 0.39