আমার নিজের ফটোগ্রাফি এবং আমার লেখা কবিতা ||| ২২ মে ২০২৫

in #poetrylast year
আসসালামুআলাইকুম

IMG_20250426_173040.jpg

|

শব্দগুলো চুপচাপ ঘুমায়
নিঃশব্দ রাতের গভীরে
অজানা এক তৃষ্ণা জেগে ওঠে
নীরব ও মধুর ছন্দে।

তবু আমি খুঁজি, খুঁজি—
সেই অমায়িক সৌন্দর্য
যা ধরা দেয় কাব্যে এসে
হৃদয়ের গোপন দ্বারে।

ভালোবাসা আসে হেসে
নিরবে যায় হৃদয়ে মিশে
কাব্যের ছায়ায় জেগে ওঠে
নিরবে আমাদের একত্রিত করে।

|
|-শুভ রাত্রি|

IMG_20250426_173033.jpg

|

জীবনের পথ কণ্টকে ভরা
সাবধানে হও পার,
স্বীয় শৌর্যে হও আগুয়ান;
মানো না কদাপি হার।

সুন্দর এই পৃথিবীর মাঝে
নিজেকে মানিয়ে নাও,
হেসে-খেলে রোজ জীবন যুদ্ধে;
নিজেকে এগিয়ে নাও।

দেখবে জীবন বড় মধুময়
প্রাণের পেয়েছো খোঁজ,
হৃদি বাগিচায় গন্ধ ছড়িয়ে;
পুষ্প ফুটছে রোজ।

|
|-শুভ রাত্রি|

Sort:  

Congratulations, your post has been upvoted by @nixiee with a 21.47699830253968 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64107.99
ETH 1859.67
USDT 1.00
SBD 0.39