আমার নিজের ফটোগ্রাফি এবং আমার লেখা কবিতা ||| ২২ এপ্রিল ২০২৪

in #poetry2 years ago
আসসালামুআলাইকুম

s11.jpg

|

তোর মন সাগরে ডুব দিয়েছি
অরূপরতন; আশা করি,
তোর প্রেম-সুধায় তলিয়ে গিয়ে
মরেও থাকবো অমর হয়ে।

যে গান কানে যায়না শোনা
সে গান মনে নিত্য বাজে,
প্রাণের বীণা নিয়ে যাব
সেই অতলের সভামাঝে।

চিরদিনের সুরটি ধরে
শেষ গানে তোর সাথে রবো,
অনন্তকাল সঙ্গী হয়ে
জীবন পথে তোরই হবো।

|
|-শুভ রাত্রি 💜|

s12.jpg

|

ভালবাসা মানে দমকা হওয়া
হঠাৎ বয়ে যাওয়া!
ভালবাসা মানে হৃদয় ঘরে
অনুভূতির ছোঁয়া।

ভালবাসা মানে একমুঠো খুশি
রঙিন বসন্ত হাওয়া,
ভালবাসা মানে প্রাণ খোলা হাসি
প্রেমের রঙে রঙিন হওয়া।

ভালবাসা মানে পরস্পরের তরে
অঙ্গীকারবদ্ধ হওয়া,
ভালবাসা মানে দুঃখ-কষ্ট, খুশি
ভাগ করে নেওয়া।

|
|-শুভ রাত্রি 💜|

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64696.50
ETH 1922.51
USDT 1.00
SBD 0.39