আমার নিজের ফটোগ্রাফি এবং আমার লেখা কবিতা ||| ২৭ ফেব্রুয়ারি ২০২৪

in #poetry2 years ago
আসসালামুআলাইকুম

S1.jpg

|

কুহু কুহু ধ্বনি
ভোর হতেই কী মধুর আগমনী,
কোকিলের অবিরাম সুরে
বসন্ত দ্বারপ্রান্তে হৃদয় জুড়ে।

প্রকৃতির কি অপরুপ খেলা
বিধাতার সৃষ্টির অপার লীলা,
কুয়াশার ভোর পেরিয়ে
বসন্ত আসছে দুয়ারে।

কোকিলের কুহু কুহু
পাতা ঝরে পড়ে মুহু মুহু,
কান পেতে রই শীতের পর
শুধুই যেন বসন্ত ছুঁই।

|
|-শুভসকাল|

S2.jpg

|

আমি থাকি তোমার মধ্যে
আমার মতো হয়ে,
আমি তোমার বুক খাঁচার পাখি
রেখেছ পরম যতনে।

নীরব বীণার তারে তারে
কতো সুর বাজে,
চুপরাত্রিও এসে কানে কানে
অনেক কথা বলে।

কথা সব কুড়িয়ে নিয়ে
সযত্নে রাখি বুকে,
কথার ফুলে, কথার মালা
গাঁথবো নিবিড় সুখে।

|
|-শুভ রাত্রি ✨🤍🩷💚💙✨|

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63947.25
ETH 1846.06
USDT 1.00
SBD 0.38